"বড় প্রেম শুধু কাছেই টানে না, অনেক দুরেও ঠেলিয়া দেয়"--যথার্থই বলেছেন শরৎ বাবু ।ভালবাসা মানুষের জীবনে সবসময় শুধুই সুখের ডালি নিয়ে হাজির হয়না ,কখনো কখনো দুঃস্বপ্ন হয়েও হানা দেয় । ভালবাসা নিজের অজান্তে মানুষের জীবনে শুধু একবারই আসে ।জীবনে প্রথম যাকে এক পলক দেখার জন্য যে ব্যাকুলতা ,দুরু দুরু বক্ষে যার কল্পনায় পাগল পাগল ছন্নছাড়া ভাব হয়তো তার নামই ভালবাসা ।ভালবাসা মানুষের দয়া,সহানুভূতি এবং স্নেহের বহিঃপ্রকাশ ।ভালবাসা হলো সহজাত প্রবৃত্তি,সঙ্গ ,অনুষঙ্গ,একসাথে পথচলা আবেগ,রুচি,পছন্দ,আস্থা,বিশ্বাস,বোঝাপড়া আর নির্ভরশীলতার সন্নিবেশ । মানুষের জীবনে ভালবাসার সেই প্রথম মানুষটিই বাস্তবে নাহয় কল্পনায় নিঃস্বতা বা মহার্ঘ্য প্রাপ্তীতে পরবর্তী সারাটি জীবনের অনুষঙ্গী হয়ে থাকে ।সুবাসে,সুরে,ছন্দে,বর্ণে,কল্পনায় সে সুরভিত হয়, অণুরনীত হয়,আন্দোলিত হয়,আচ্ছন্ন হয় নষ্টালজিয়ায় ।আসলে ভালবাসার প্রকাশভঙ্গি এবং বর্ণনা ব্যক্তিভেদে ভিন্ন । হৃদয়ের ক্যানভাসে মনের মাধুরী মিশিয়ে ভালবাসাকে আঁকে একেক জন একেক রঙে ।"অভাব------পালিয়ে যায়"--এ উক্তি আমি মোটেই বিশ্বাস করি না । অভাব যদি হয় তবে সে অর্থের নয় । অভাব হয় বোঝাপড়ার,আস্থার,বিশ্বাসের,নির্ভরতার ।আমার অধরা ভালবাসা আপেক্ষিক নয় চিরন্তন,শ্বাশ্বত,অবিনশ্বর,অনন্ত, চীরদিনের যা ছোঁয়া যায়না,দেখা যায়না শুধুই অনুভবের ।
আলোচিত ব্লগ
"জামায়াতে Cockroach" ............... বাংলাদেশের নতুন Cockroach পার্টি
রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় নাও চেয়ে থাকেন (তর্কের খাতিরে) তো তাতে *জামায়াতে cockroach এর কোন বা/লটা ছিড়লো…? জামায়াত যেমন বাংলাদেশ চায়নি, তেমনি পাকিস্তানও চায়নি। মওদুদী এর নাম নামকরন করেছিলো নাপাকিস্তান….।... ...বাকিটুকু পড়ুন
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।