somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনবক্স অণুকাব্য : ১৩ : হাসান মনজু

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনবক্স অণুকাব্য : ১৩ : হাসান মনজু
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
অর্ক,আজ এতো সুন্দর স্নিগ্ধ হেমন্তের ভোর,তবুও মনটা বিষন্ন।হৈমন্তীর ঊষা কুয়াশার পাতলা চাদর সরিয়ে তার আলোকবার্তা পাঠালো।সেটি গ্রহন করছে ভোরের নির্মল প্রকৃতি।আমার লকলকে গোলাপ চারা বাতাসে হেলেদুলে গলা উঁচিয়ে গ্রহন করছে দিনের আশির্বাদ।পাপড়িতে জমে থাকা শিশির বিন্দু সূর্য্য কিরণে যেন হীরের ছোট্ট ফুল।আকাশ কি অসম্ভব গাঢ় নীল।আবছা দিগন্তরেখায় রাতের অবগুন্ঠন খোলার রহস্যময়তা.......
-কাল রাতে বড় জীবন ভাবনায় পেলো
=আমারও
-মিথ্যেবাদী,একটা বিশ থেকে অফনেটে,নাক ডেকে ঘুমিয়ে জীবন ভাবনা !
=বাহ্ অফনেট মানে ঘুম ?
-তোমাকে চিনিনা,বালিশে মাথা ছোঁয়ালেই ঘুমে কাদা।
না না,সত্যি বিশ্বাস করো নন্দিনী,হঠাৎ মনে হলো কতদিন হয়ে গেলো পৃথিবীতে এসেছি,জীবন যেন আর ফুরোতেই চায়না।মাঝে মাঝে নিজেকে মনে হয়,শ্যাওলা ধরা পুকুর ঘাটের মত, জীর্ণ আর প্রাচীন।
-আজ যে বড় যোগীর সুর লেগেছে কথায়...
=যোগীর সুর মানে ?
-এ পৃথিবী হয় যোগীর নাহয় ভোগীর,কাল তোমাকে ইনবক্সে না পেয়ে ঢাউস অ্যালবামটা খুলে বসলাম
=তারপর
-তারপর আবার কি,তার আর পর নেই,তোমার ম্যানুয়েল ক্যামেরায় যত্নে সার্টার স্পীড,অ্যাপার্চার সেট করে তোলা ছবিগুলোর সাথে একান্তে কথা বল্লাম।
=একা একা ?
-জানালার ফাঁক গলে তারা আর জোনাকীরা সঙ্গ দিলো,কল্পনার রূপোলী ফিতেয় ফিরে এলো সোনালী অতীত।মনে আছে, একবার তুমি আমার একটা পোট্রেটের ক্যাপশনে লিখেছিলে " অধরা" অমন অপয়া শব্দ লিখেছো বলে তোমার পীঠে জোরে থাপ্পড় মেরেছিলাম,আচ্ছা অর্ক ওই শব্দটা সেদিন কেন লিখেছিলে ?
=খেয়ালের বশে
-অর্ক,আজ নির্জনে বসে খুব কাঁদতে চাই
= অনুমতি দিলাম,কাঁদো তোমার ফোটা ফোটা চোখের জল শ্রাবনধারা হয়ে আমার চিড় ধরা জীবনের জমিতে পড়ে প্রথম বর্ষার মত আমাকে আকুল করুক।নিজেকে কাঁদালে মানুষ পবিত্র হয়, সব অপরাধবোধ,মনস্তাপ জল হয়ে ঝরে যায়।
-সুযোগ নিচ্ছো,তুমি এখনো ভাবো শুধু আমিই অপরাধী ?
=কি জানি,ভাবতে ইচ্ছে করে,নিজেকেও ধিক্কার জানাতে জানাতে জীবনের পথ হাঁটি।
-তোমার কথার ছোবলে আমি নীলকন্ঠ।নিয়তি নামক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে বার বার লিপ্ত হয়েছি অসম যুদ্ধে।পারিনি।
=বুঝলাম আজ তোমার মন খারাপের দিন।
গালিব শোন, মন ভাল হয়ে যাবে,
ভুল ঠিকানায়,ভুল দরজায়
ভুল সময় কড়া নেড়ে যায়
যেইনা তুমি ছুঁয়েছো আমায়
দুঃখ গুলো ফুল হয়ে যায়
-এটা গালিব ?
আরে পাগলী এটা আমার,এবার গালিব শোনো,
কী হলো,দমচাপা দীর্ঘ্যশ্বাস শুনলাম যেনো ?
=পাগল শব্দটা যতই ঋণাত্বক হোক,ভালবেসে কেউ যখন কাউকে পাগল ডাকে,সেই পাগলের পৃথিবীটা তখন অন্যরকম হয়ে যায়।
=না পূঁজোয় আছে আমার মন
না প্রার্থনায়
বাচ্ আজ কালতো দিন যায়
শুধু তোমার ভাবনায়
-না অর্ক কিছুতেই না
দেবী হয়ে,বিগ্রহ হয়ে তোমার পূজো নিতে চাইনা।আমি রক্ত মাংসের মানুষ,কল্পনায় তোমাকে ছুঁয়ে থাকতে চাই।
=তবে তোমায় হৃদয়ে আঁকি
স্বপ্নে সাজাই
দু' চোখের পাতায়
রাখবো গভীর মমতায়
-ধ্যাত পাগল,এতো কাব্যে আমার মন ভরেনা
আমি গদ্যময় অতি সাধারণ
ভালবাসায় জড়িয়ে রেখো
জীবনের প্রতিটি ক্ষণ
অাজ তোমার হলোটা কি নিজেরটা বাদ দিয়ে গালিবের শেরে আমাকে ইমপ্রেস করতে চাইছো !
= ইমপ্রেস কথাটার আভিধানিক অর্থ হলো, মনে প্রভাব বিস্তার করা,
দু' কুল ছাপানো ভরা নদীর ব্যর্থ হলো এতো আয়োজন,
আজ তার শীর্ণধারায় ভিজবে তোমার মন ?
চলবে~~~~~~~~~~
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×