somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনবক্স অণুকাব্য : ১৬ : হাসান মনজু

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনবক্স অণুকাব্য : ১৬ : হাসান মনজু
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নন্দিনী,সন্ধ্যায় টিপ টিপ বৃষ্টি।এই অগ্রহায়ণেও রাঙামাটির আকাশে জল ভরা মেঘ।যেন বৃষ্টির বেদনা চেপে থমকে আছে আকাশ।তোমার লেখা দু' টি বার বার পড়লাম,সত্যি অসাধারণ।কাব্যময় জগতকে নাড়া দেবে।ভীষণ ভাল লাগল।কি বলব,একান্তে ছুঁয়ে গেছে আমাকে।
=লজ্জা দিচ্ছো,
তুমি যদি হাত ধরে না আনতে,
জীবনটা দীর্ঘ্য হতো,
পূর্ণ হতোনা,
যদি হৃদয়ে না টানতে
এই অপার্থিব অনুভূতি
জানা হতো না
-বাহ্ এতো দেখছি কাব্যে কাব্যে একাকার
তবে আমার কাছে হৃদয়টা মনে হয় কেবল মাত্র রক্ত প্রবাহের অপরিহার্য প্রত্যঙ্গ।সব পিটুইটারীর খেলা বুঝলে।
=সব পিটুইটারীর খেলা নয়, হ্যৃদয় হলো মানসিক বোধ এবং অনুভূতির একমাএ সংবেদনাশীল ইন্দ্রীয়।
মনস্তত্ত্ব আর মেটেরিয়া মেডিকেল কাব্য একসাথে পড়ছো বুঝি?
=এটুকু বুঝতে মনস্তত্ব পরতে হয় ?
-যাকগে,ঢাকার খবর বল,হরতাল কেমন হল?
=সব পুনরাবৃত্তি, অফিস আদালত বাস প্রাইভেট সব চলছে,গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে শ্লোগান হচ্ছে।জুয়োলোজীতে পড়েছিলাম,অ্যামিবার স্বভাব হলো,অ্যামিবা পরিণত হওয়া মাত্রই নিজেকে দ্বিখন্ডিত করে।আমাদের বাঙালী স্বভাবের সাথে অদ্ভুত মিল।অ্যামিবার আরেকটি বৈশিষ্ট হলো,তাদের দেহে মস্তিষ্ক নেই।বাঙালীরা বুদ্ধিমান জাতির অভিধা নিয়েও ঐতিহাসিক কাল থেকে বাঙালী দুই ধরনের অশান্তির জন্ম দিয়ে আসছে।পরাধীন হলে এরা জোট বেঁধে স্বাধীনতার জন্য লড়াই করে।আবার স্বাধীন হওয়া মাত্রই দুই দলে বিভক্ত হয়ে নিজেদের ধ্বংস করে।দেখো দেশের পেশাজীবী,শিক্ষক,ব্যবসায়ী,আইনজীবী,ডাক্তার,এঞ্জিনীয়ার,সাংবাদিক বুদ্ধিজীবী,কবি ও কেরানী সবাই নিজ পেশায় থেকে রাজনৈতিক মতাদর্শে প্রবলভাবে দ্বিধাবিভক্ত।
সাদা,নীল,স্বাচিপ,ড্যাব,অ্যাব,সাংবাদিক ইউনিয়ন,প্রেসক্লাব,আইনজীবী,ওলামা সবাই রাজনীতির পরিচয়ে দ্বিধা বিভক্ত।
মগজধারীরাও দুই ধরণের।বড় ছোট।ছোট মগজধারীরা ভাবাদর্শিক।তাঁরা রাজনীতি করে বাঁচেন।সব সময় কেন্দ্রের কাঁছে অবস্থানের অাকাঙ্খায় থাকেন।বড় মগজধারীরা বুদ্ধিজীবী।তাঁরা সমাজের সাথে ওতপ্রোত ভাবে জড়িত কিন্তু রাজনীতি করেন না।
দেশে সৎ এবং জ্ঞানী রাজনীতিবিদের অভাব নেই।কিন্তু মুশকিল হলো,বেশীর ভাগ সৎ রাজনীতিবিদরা জ্ঞানী হন না।অনেক জ্ঞানী সৎ হন না।যিনি একই সঙ্গে জ্ঞানী এবং সৎ তিনি রাজনীতির ভিন্নতর কৌশল জানেন না।ফলে রাজনীতির ময়দানে স্থান পান না।
সংকটে দুর্দিনে আমরা অসহায়।রাস্তার ডান পাশে ওরা বাম পাশে এরা মাঝখানে আমরা অসহায়।
-উফ্ মাথা ধরে গেছে এসব সূক্ষ্ণ জটিল জটায়ু আমার মাথায় খেলে না।বরং কিছু কাব্য হোক মাথাটা হালকা হোক।
=আমার আজ কাব্য আসবে না,তুমি কাব্য করো।
-প্রেম,বিরহ,গালিব না জীবন মুখী?
=তোমার ইচ্ছে,আমার সব ভাল লাগে
-ওভাবে দেখোনা প্রিয়ে
হতে পারে নেশা
টুটে যেতে পারে
......
=ধ্যাৎ, এটা আগে শুনেছি,এটা আদি,অন্যকিছু বল
-ফুলগুলো সব জলে ভাসিওনা
কিছু গেঁথে নিও মালা
গলায় জড়িয়ে ভুলে যেও প্রিয়া
না পাওয়ার যত জ্বালা
ইতি উতি খুঁজে কুঁড়িয়ে নিও
পায়ে পেষা কোনো ফুল
বুকে চেপে তারে বুঝে নিও প্রিয়া
কি ছিলো তোমার ভুল
=অর্ক,আজ দুঃখ দাও
করবনা অভিমান
প্রেমের বদলে দাও যদি
আঘাতের প্রতিদান
বন্ধ করেছো কাছে আসার
খোলা ছিলো যত পথ
আঘাতে আঘাতে চূর্ণ করেছো
প্রেমের ইমারত
-প্রিয়,আজ আঘাত দিওনা
তোমার দেওয়া ক্ষতে
মুমূর্ষু আমি আঘাতে আঘাতে
ভালবাসা আজো গচ্ছিত আছে
এই ভগ্ন বুকের কাছে
-নন্দিনী,তোমার প্রত্যাখ্যাম
বিদ্ধ করে বারবার
বুকে ফুটন্ত লাভা নিয়ে
মুখোশের হাসি ধরে রেখেছি
মিথ্যের ভিতে গড়া অবয়বে
রচিত উৎসবে
ছলনার আতসবাজি
তোমার জলসায়
মিথ্যে রাজা সাজি
সেখানে আমার ভালবাসা
জড়োসড়ো তাকায় ইতিউতি
বড্ড অবাঞ্চিত অতিথী
আমি ফুজিয়ামা আর বিষুভিয়াসকে
জড়িয়ে নিয়েছি সাথে
বলেছে ওরা সঙ্গি হবে
মন খারাপের রাতে
= বড্ড ডিভোশনাল,একটা কিছু রোমান্টিক বলে শেষ করো প্লিজ
-নন্দিনী,মাঝে মাঝে ভীষণ হতাশ লাগে,মনে হয় যা ভাবি যা প্রকাশ করতে চাই তা এখনো কাউকে বলতে পারিনি।
তবে আজ রোদ্দুর হোক
আকাশ জ্বলুক
=না বৃষ্টি ঝরুক
আকাশ কাঁদুক
-আমি চাই মেঘলা রদ্দুর
বৃষ্টি ভেজা সমুদ্দুর
অর্ক,আজ দুঃখ দাও হও শুধু আমার কবি
অন্তমিলে আঁকো বেদনার যতো ছবি
চলবে~~~~~~~~~~~~~~~~~~

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×