somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনবক্স অণুকাব্য : ২২ : হাসান মনজু [

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনবক্স অণুকাব্য : ২২ : হাসান মনজু
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
অর্ক,শুভ নববর্ষ
-কি খবর বলো,কাল ঘুম কেমন হলো ?
=ঘুমটা কাল নিপাট হলোনা,
কত হিজিবিজি স্বপ্ন, আর বলোনা,
দূর থেকে থার্টিফার্ষ্ট উদযাপনের হৈ হুল্লুর,বেজ গিটার, বিগ ড্রামের শব্দ ভেসে আসছিলো,আজ ভোরটা কেমন গুমোট,কুয়াশাচ্ছন্ন,অাবছা অন্ধকার,মনমরা,
জীবনের কিছু কিছু দিন এমনি পাষান ভার নিয়ে আসে,কেমন যেন দমচাপা,পাগলপাগল,
বিচ্ছিরি,ছন্নছাড়া।
আজ তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছেগো।
-"গো" টা কেন গো নববর্ষ বলে?
=জানিনা
-ঠিক আছে তুমি চৌরাস্তায় দাঁড়াও,
আমি টেক্সি নিয়ে আসছি।
সহযাত্রীর বাতাবরনে এলোমেলো ঘুরবো,তোমায় কাছ থেকে দেখবো।
=কাল ফোনটা রাখতেই মনেহলো
বুঝি আরো অনেক অনেক কথাছিলো,
-বুঝেছি,সূর্যটা ডুবলেই সবার মনে হয়,
একটু আগে দিন ছিলো,
=তোমার চোখে তাকিয়ে মনেহলো,
বুঝি অভিমানের বরফটা গলছিলো
শেষ আশা মিটিমিটি জ্বলছিলো,
নন্দিনী,নূতন বছর শুরু হোক শুভ সংবাদ দিয়ে,
২০১৬ সালে বাংলাদেশ হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রবৃদ্ধির দেশ।এ বছর বাংলাদেশ ছাড়িয়ে যাবে চীনের অর্থনীতির প্রবৃদ্ধির হারকেও।নূতন বছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি)প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ।
=রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে,ধর্মান্ধ জঙ্গিবাদের হুমকি না থাকলে আরো এগিয়ে যেতো দেশ।
-নূতন বছরে তাই আকাঙ্ক্ষা, জঙ্গিবাদের শঙ্কা কাটিয়ে সুস্থ গণতন্ত্র চর্চায় শঙ্কাহীন রাজনৈতিক পরিমন্ডলে আরো সমৃদ্ধ হোক বাংলাদেশ।
উঠো উঠো কি অমন করে দেখছো কি ?
=কেমন করে ?
-যেমন করে আহ্লাদি সূর্যমুখী দেখে দিনের প্রথম সূর্যকে।
=তুমি আমার সূ্র্য্যই,অর্ক'র অারেক নাম সূর্যইতো।
-তাইতো দেখো ১৪ কোটি ৯৬ লক্ষ কিমি দূর থেকে।
=উফ্,দিনটা কী দূর্দান্ত কাটলো,এখন কি করছো?
-তোমায় নিয়েই কাব্য লিখছি,
চোখ বুজলেই তোমায় দেখছি,
কেন বললে আর লিখবোনা,
তোমার ছন্দ আর শুনবোনা ?
তোমায় ভেবেই হারাচ্ছি খেই,
আজ ছন্দে অন্তমিল নেই,
অঞ্জলী দেখে ভাসছে বুক,
রাগলে দাঁতে কাটতে নোখ,
আজ এটা নিয়েই কাব্য হোক,
যেই বলতাম এটা মুদ্রাদোষ,
অমনি রেগেমেগে হারাতে হুশ,
অভিমানে ক'দিন কথা বন্ধ
মান ভাঙ্গাতো ফের ছন্দ
আমার কথা আর বলোনা,
বুঝি কবি হওয়া আর হলোনা
কাব্য আমার উঠছে ডকে
স্বপ্ন ভাংছে একে একে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×