somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনবক্স অণুকাব্য :২৫ : হাসান মনজু

২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইনবক্স অণুকাব্য : ২৫ : হাসান মনজু
~~~~~~~~~~~~~~~~~~~
নন্দিনী,
আজ বাসবোনা ভালো,
মাখবোনা কোনো চাঁদের আলো,
রাখবোনা হাত,
চকিতে হঠাৎ,
তোমার উষ্ণ কাঁধে।
আসবোনা কাছে,
ভুল করে পাছে,
ধরা দিই সেধে,
তোমার কথার ফাঁদে।
নিজের ভুলটা না বুঝে,
দোষটা না খুঁজে,
চলে গেছো দূরে,
কোন অপরাধে ?
আজ নিজের ভেতর
নিজেকে পোড়াবো,
বেয়াড়া ইচ্ছে গুলোকে
পোষ মানাবো,
চলেছো ধীরে,
বারে বারে ফিরে,
অভিমানে চাও,
কেন দুঃখ বাড়াও ?,
মনকে রাখবো বেঁধে।
তির্যক চোখে দৃষ্টি হানো,
ভেবেছো কি,আমি বোকা কোনো ?
চকোর আজ তৃপ্ত হবেনা,
চাঁদের জোৎস্না পানে।
চখা নাইবেনা একা,
শীতল দিঘল স্নানে।
অর্ক আমার,
শহর থেকে অনেক দূরে,
যাচ্ছি প্রিয় তোমায় ছেড়ে।
করছি তোমায় কী জ্বালাতন ?
কবিতা হয় যখন তখন ?
আহ্লাদি আর আদিখ্যেতায়,
ছন্দরা সব পালিয়ে বেড়ায়।
ঘুম কাতুরে,কী অসহায় !
ফোনালাপে রাত কেটে যায়।
অষ্টপ্রহর কথার ধুম,
স্বপ্ন বুনে রাত নির্ঘুম।
তবুযে কত কথা বাকী,
ঘুম ভাংতেই আবার ডাকি।
করছি তোমায় এলোমেলো,
ছন্দ হারায় পঙক্তিগুলো।
প্রগলভ্ তা সেই অভ্যেস,
বোঝো তুমি ভালই,বেশ।
তবুও তুমি দিচ্ছো ফাঁকি,
বাকী কিছু রইলো নাকি।
তাই যাচ্ছি এই শহর ছেড়ে,
থাকবো একা অনেক দূরে।
= আজ শহরে নন্দিনী নেই,
বারে বারে হারাচ্ছি খেই।
আজ গানে লাগছে না সুর,
সব কথাতেই খিস্তি খেউড়।
আজ ডাকছেনা কেন পাখি ?,
ইচ্ছে হলো দু' চোখ বন্ধ রাখি।
ফুটলােনা ফুল উঠলোনা চাঁদ,
আজ যত্নের ব্যঞ্জনে বিস্বাদ।
প্রিয় সুবাসে উটকো গন্ধ মাখা,
প্রিয়ার চোখে হলোনা চোখ রাখা।
আজ কানে কানে বললোনা সে কিছু,
ছুটলোনা সে, হেয়ালীতে যে,
ছুটতো পিছু পিছু।
তাই মিলছেনা কোনো ছন্দ,
অন্তমিলের সব কপাটই বন্ধ।
আজ হৃদয় জুড়ে বড্ড হুলুস্তুল,
সব কাজেতেই হচ্ছে শুধু ভুল।
নন্দিনী,শোনো আমার সলা,
এতোদিন হয়নি তোমায় বলা,
শোনো মানে ইয়ে......
-লজ্জ্বা কেনো বলো,ভাবছো কি নিয়ে..
=মানে শুরুটা "ব" দিয়ে...
-ওরে বাবা বিয়ে !
না তা হয়না,আমি ছিলাম,আছি,
থাকবো তোমার ভালবাসা নিয়ে।
কি হলো অর্ক...?
হঠাৎ কেন এই বিতর্ক ?
কথা ছিল শুধু
হ্নদয় বাঁধবো দোহে
জড়াবো না কোন মোহে
কেন ভাবছো বিয়ে অার বন্ধনে?
কোনো ঈর্ষা কি ভীড় করেছে মনে?
যাক না চলে এভাবেই দিন
কেন বাড়াবো বলো আরো কিছু ঋণ?
ভালোবাসার সুবাসে ভরেছি উত্তর থেকে দক্ষিন,
তোমার কাঁধে মাথা রেখে প্রিয় কেটে যাক বাকী রাত্রি দিন।
আমি আদি থেকে অনন্ত তোমার,
ইন লাভ নেভার কিপ দ্য কন্ডিশন অফ মেরীং ইচ আদার,
সাম গ্রেট লাভ ষ্টোরিজ কন্টিনিউ জাষ্ট বাই বীঙ ফ্রেন্ড,
ইন ডেথ আওয়ার লাভ উইল বী এন্ড।
এ যে রক্ত মাখা তীরের ফলা !
এই কি তোমার সলা ?
পৃথিবীর সব বরফ যাবে গলে,
হৃদয়ের উষ্ণতায়,
বিয়েতেই শেষ পরিণতি
এমন শর্ত নেই কোনো ভালবাসায়।
ভালোবাসায় কোনো শর্ত নেই, জড়াতে হবে বিবাহ বন্ধনে,,
বন্ধুত্বেও অটুট থাকে ভালোবাসা
চিরদিন হৃদয়ের স্পন্দনে,
=চল তবে ফিরে যাই
পৃথিবীর আদি সভ্যতায়,
-মাইন এন্ড দাইন প্রথায় ? ,
না না তাতেও প্রেম হবে উধাও,
=সবুর করো বৎস,
পেয়েছো ছন্দের উৎস,
এবার উবে যাবে ক্ষুধাও,
পড়েছো কবিতা প্রেমে,
জীবনের গতি যাবে থেমে,
সব থেকে হতে পারো জুদাও।
-কে আছো,মরেছি,বাঁচাও,,
=এসো এসো,খালি আছে বুকের খাঁচাও।
-এই তো এসেছি, দু হাত বাড়িয়ে বুকে নাও টেনে,
বেশ তবে চিরদিন থেকো এই খানে,
বাইরে থেকে আমাকে বড্ড জ্বালাও,
চুপচাপ কেন বিনা নোটিশে পালাও ?
চলবে~~~~~~~~~~
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×