বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্তিতিতে হাসবো না কাঁদব ঠিক বুঝছিনা! আমার সাধারণ জ্ঞানে আমি এইটুকুই বুঝি যে মানুষ রাজনীতি করে দেশের সেবা করার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ মনেহয় রাজনীতির সেই অর্থ সম্পর্কে অজ্ঞ! বাংলাদেশে রাজনীতির মূল অর্থ বা উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল। এখানে জনগণকে জিম্মি করে, এক দল অপর দলকে ডিঙ্গিয়ে যে কোন মূল্যে ক্ষমতা দখল করাটাই রাজনীতির মূল উদ্দেশ্য। জনগনের জীবন যাত্রার মান যতনা বৃদ্ধি পায় তার চেয়ে বেশি বৃদ্ধি পায় পায় রাজনৈতিক দলের কর্মী, শুভানুধ্যায়ী, এম-পি এবং মন্ত্রীদের জীবন যাত্রার মান ও সম্পদের পরিমাণ। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে একটি পরিবর্তন খুব জরুরি। বর্তমানে যে রাজনৈতিক দল গুলো আছে এই সবগুলোকে বাদ দিয়ে একটি নতুন দলের প্রয়োজন যে কাজ করবে দেশের মানুষের জন্য যার মূল উদ্দেশ্য হবে জনগণের সেবা করা। যে দলে কোন অশিক্ষিত, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বা কোন রাজাকার দেশ বিরোধী থাকবেনা। যারা বাংলাদেশকে পরিণত করবে মালয়েশিয়ার মতো একটি উন্নত দেশের কাতারে। আর এই জন্য বাংলাদেশেও দরকার মাহাতির মোহাম্মদের মতো একজন নেতার। যার থাকবেনা ক্ষমতার প্রতি কোন লোভ। কিন্তু এই কাজটি করতে হবে আমাদেরই। বাংলাদেশের সব জনগণের এই জন্য নামে আসতে হবে আমেরিকার নাগরিকদের মতো রাস্তাই। নিজেদের নেতা নির্বাচন করতে হবে নিজেদের।
আলোচিত ব্লগ
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।