somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান ইমতি
হাসান ইমতির জন্মস্থান ফরিদপুর, বর্তমান বাসস্থান উত্তরা, ঢাকা। তিনি মূলতঃ অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে লেখালেখি করে থাকেন। এ ধারায় কবিতা ভিত্তিক সাইটের ভেতর রয়েছে বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি, গল্প কবিতা, বাংলার কবিতা ইত্যাদি এবং ব্লগের ভেতর সাম

ফেসবুক, আমি এবং একজন প্রিন্সেস আদিয়াতঃ দ্বিতীয় পর্ব

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[পূর্বসুত্রঃ

আমিঃ হাই প্রিন্সেস, কেমন আছেন ?
.............................................

প্রিন্সেসঃ Hello There, Ke Apni ?
.........................................................

............................................................

প্রিন্সেসঃ আপনার ম্যানেজার আছে ? আপনি কি করেন ?

আমিঃ আমার ম্যানেজারের নাম মিঃ ল্যাপি । যখন মন যা চায়
তাই করি, যেমন এখন একটা প্রোজেক্ট শুরু করেছি,
আকাশের সব তারা, যেগুলো খালি চোখে দেখা যায়,
সব গুনে ফেলব । তারপর শুরু করবো ঢাকা শহরের
সবগুলো দাঁড়কাক গোনার কাজ । এরপর ফকির...
( আমি কথার ফাঁদ পাতা অব্যাহত রাখি, হেঁয়ালিপূর্ণ ফ্লার্ট
চালাতে থাকি, আমি উনাকে ঝুলিয়ে রাখি, ধরা দেই না।)]

ফেসবুক কথনঃ পর্ব ০৩ ফেসবুক ও নতুন সম্পর্ক

দ্বিতীয় কিস্তিঃ ব্যাটিং অব্যহত

প্রিন্সেসঃ হুম... আবোল তাবোল ...পুরনো হয়ে গেছে এসব ।
নতুন কিছু বলেন । মিঃ ল্যাপি ? উনি কি ফরেনার ?
আমি আসলে আপনার পেশার কথা জানতে চাচ্ছিলাম ।
( উনি বিভ্রান্ত হন না, আমার সুকৌশলে পাতা ফাঁদে পা
দেন না, আমার হাড়ির খবর নেয়া অব্যাহত রাখেন ।)

আমিঃ মিঃ ল্যাপি হলেন আমার ল্যাপটপ, উনি আমার ম্যানেজার,
বন্ধু, সহকারী, গার্লফ্রেন্ড সবকিছু । আর পেশার কথা বললে
বলতে হয় আপাতত কেরানী হবার ট্রেনিং নিচ্ছি একটা সিএ
ফার্মে । বাংলাদেশে ওরা এটাকে একটু বাড়িয়ে বলিয়ে “সিএ
আর্টিকেল স্টুডেন্ট” বলে কিন্তু ইন্ডিয়ানরা সত্যি কথা বলে
দেয়, ওরা বলে “সিএ আর্টিকেল ক্লার্ক” ।
(একটু ভাবও নেয়া হল, সাথে আমার যে গার্লফ্রেন্ড নেই
সেটাও সুকৌশলে জানিয়ে দেয়া হল)

প্রিন্সেসঃ হুম... ল্যাপি গার্লফ্রেন্ড, ল্যাপি আবার কারো গার্লফ্রেন্ড
হয় নাকি? মানে কি গার্লফ্রেন্ড নাই ? সিএ তো ভালো ।
এখন না হলেও ভবিষ্যৎ ভালো ।

আমিঃ হয় হয়, আমার ল্যাপিই তো আমার গার্লফ্রেন্ড, তবে
প্রেমিকা নাই, এখন তো প্রায় বিনা পয়সায় কামলা খাটছি,
ভবিষ্যৎ জানি না । এখানে সিএ তো পাসই করায় না ।
স্টুডেন্টদের দিয়ে কামলা খাটিয়ে নেয় । হাড়ভাঙ্গা খাটুনি,
সন্মান নাই, পড়া শোনার সময় পাওয়া যায় না, তারপর
আবার ইয়া বিশাল সিলেবাস ।
( আমি নিজেকে নিপীড়িত দেখিয়ে তার সহানুভূতি আকর্ষণের
চেষ্টা করি । অন্তত এতে সে আমার সাথে সহজ হয়ে উঠবে
ফলে সে আমাকে আর এড়াতে চাইবে না, আমি তখন তাকে
আমার ইচ্ছামত খেলতে বাধ্য করার সেই সুযোগটা পেয়ে যাবো। )

প্রিন্সেসঃ কেউ কেউ তো পাস করছে, চেষ্টা করলে নিশ্চয়ই আপনিও
পারবেন, প্রেমিকা নাই মানে কি ? আগে ছিল এখন নাই ?
(আমার জন্য সহানুভূতি জানায়, তার মুডটা কমে আসছে,
সে আমার হাড়ির খবর নেয়া অব্যাহত রাখে । )

আমিঃ প্রেম জিনিসটা আমার কাছে কেমন গোলমেলে ঠেকে,
তাছাড়া তেমন কাউকে মনে ধরেনি ।
( আমি ধরা দেই না, সুকৌশলে উত্তর দেই । )

প্রিন্সেসঃ কমন কথা, যারা প্রেম করতে পারে না তারা এইসব কথা
বলে । হা হা হা ......
( কথা বের করার জন্য সে মানসিক আগ্রাসন চালায় । )

আমিঃ হুম ...আপনার মনে হচ্ছে প্রেম বিষয়ে অনেক অভিজ্ঞতা, কয়টা
প্রেম করেছেন, আপনার বর্তমান সৌভাগ্যবান লাভারটি কে ?
(আমি তার মানসিক আগ্রাসন চেষ্টা ঠেকিয়ে পাল্টা আক্রমণে
যাই। তার হাড়ির খবর বের করার প্রয়াস নেই । )

প্রিন্সেসঃ এক কথা থেকেই এতো কিছু বুঝে গেলেন, সব কিছু কি
নিজের জীবন থেকে শিখতে হবে, চারপাশে দেখেও তো
অনেক কিছু শেখা যায় । আর সব ছেলেরাই তো প্রায় একই
রকম । এমন কাউকে এখনো চোখে পড়েনি যাকে দেখে মনে
হয়েছে এই সেই, মিঃ রাইট, দ্যা কিলার ...
( সে তার ব্যাটিং অব্যহত রাখে, আমাকে কমন ছেলেদের
দলে ফেলে দিয়ে রিভার সুইপ করে । )

আমিঃ হুম... “সব ছেলেরাই তো প্রায় একই রকম” অনেক ছেলেদের
সাথে মিশেছেন মনে হয় ? ভালো ভালো ।
( বল বাউন্ডারী ক্রস করার আগেই আমি সুনিপুণ হাতে আটকে
দেই, পরের বলে কাউন্টার আট্যাকে যাই, তাকে একটা ফুল লেন্থ
ইয়র্কার ডেলিভারী দেই । )

প্রিন্সেসঃ মিশতে হয় নাকি, ছেলেরা তো খোলা বইয়ের মতো,দেখলেই
তো বোঝা যায়, মুখে যাই বলুক প্রায় ছেলেরাই তো একই
চিন্তাধারার, শুধু প্রেম, প্রেম আর প্রেম । দুনিয়ায় যেন আর
কিছু নাই, যত্তসব বোরিং ব্যপার, ডিসগাস্টিং ......
( আমার ফুল লেন্থ ইয়র্কার ডেলিভারীকে পাড়ার বোলিং বানিয়ে
উনি সজোরে স্টেট ড্রাইভ করে হাঁকালেন । )

আমিঃ ইস আপনার জন্য ভারী দুঃখ হচ্ছে । আপনি এতদিন পর আমার
দেখা পেলেন ...... মিঃ রাইট, দ্যা কিলার ...
( স্লো মোশন থেকে আমি আবার ফুল ফর্ম ফ্লার্টে ফিরে আসি ।
আমি লং লেগ থেকে উনার মারা বাউন্ডারিটা আটকে দেই।
পরের বলে একটি দুসরা ডেলিভারী দেই। )

প্রিন্সেসঃ হুম... তাই নাকি... কিছু তো ফিল করছি না, কিভাবে বুঝবো ?
(উনি ডিফেন্সিভ খেলেন । উনি আবার উপভোগ করতে শুরু করেছেন । )


বিদ্রঃ  এটি মূলত ফেসবুক নির্ভর নতুন ঘরানার একটি গদ্য কবিতা ।  তালমিল বা ছন্দের ভেতর নয়, কাব্যিকতা খুঁজতে বলবো ভাষার ব্যবহার, উত্তর প্রতি উত্তর ও স্বগতোক্তির ছন্দের ভেতর। কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন । ধন্যবাদ ।

                                                           (চলমান)
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×