অফিস এ ফীষ্ট খেয়ে মনটা কেমন ফুরফুর করছে তাই একটু সামুতে লিখতে ইচ্ছা হল। কিছু দিন আগে একটা গল্প শুনেছিলাম তাই সবার সাথে শেয়ার করছি। আপনারা হয়ত পূর্বেই শুনেছেন।
তার আগে বলে নেই আমি একজন মুসলমান হিসাবে এমন গল্প আমাকে কষ্ট দেয় তাই সবাইকে ধর্মীও গোঁড়ামি থেকে বের হয়ে কোরআন ও হাদিস এর আলোকে জীবন গড়ার আহবান জানাই।
বিশিষ্ট পীর সাহেব বয়ান করছেন, মুরিদগন তার সামনে বসে মনোযোগ সহকারে তার বয়ান শুনছেন ।
ভক্তিতে সবাই গদগদ । হঠাৎ পীর সাহেব বয়ান থামিয়া চিৎকার করে হাত নাড়তে লাগলেন আর মুখে বলতে লাগলেন সর সর ! মুরিদরা তো আবাক ! তারা পীর বাবাকে জিজ্ঞাস করল বাবা কি বাপার? বাবা বলল, মক্কা শরীফে একটা ককুর ডুকতে চাচ্ছে তাই তাড়িয়ে দিলাম । ? মুরিদরা তো ভীষণ উত্তেজিত, বাবার কি ক্ষমতা ! এখান থেকেই বাবা মক্কা শরীফের কুকুর তাড়িয়ে দিলেন! ভক্তিতে সবাই আরও গদগদ হয়ে পরল।
একজন মুরিদ বাড়ীতে এসে ঘটনাটা তার স্ত্রীকে বলল। শুনে স্ত্রী খুশিতে গদগদ হয়ে তার পতিকে বলল তুমি এক কাজ করো কালই বাবাকে আমাদের বাসায় দাওয়াত দাও। পতি আরও খুসি হয়ে বাবাকে পর দিন নিজের বাড়িতে দাওয়াত দিল।
বাবা খেতে বসেছেন। সামনে প্লেট ভর্তি ভাত আর পানি। অনেকক্ষণ বসে থেকে পীর বাবা দেখলেন ভাত ছাড়া আর কিছুই দেওয়া হচ্ছেনা তাই তার ধোয্যচু্তি ঘটল । মুরিদকে ডেকে বলল, কি বাপার ? ভাতের সাথে তরকারি দেবেনা? এ কথা শুনে মুরিদের বউ ঝাঁটা নিয়া পীর বাবার সামনে এসে দাড়াল, তারপর হাত দিয়া প্লেটের ভাত সরিয়া দিল। দেখা গেল ভাতের নিছে মাছ, গোস্ত দেয়া আছে ! পীর বাবা তো হতভম্ব ! মুরিদের বউ চিৎকার করে বলল, মক্কা শরীফে কুকুর ডূকছে এখান থেকে দেখছ আর ভাতের নিচের তরকারি সামনে থেকেও দেখতে পাওনা ? ভাগ এখান থেকে...নইলে...
শিক্ষীত লোকেরাও আজকাল ভণ্ড পীরের পাল্লায় পড়ে দেখলে খূব খারাপ লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


