somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান জাকির ৭১৭১
আমি- হাসান জাকির। অজ পাড়াগাঁয়ে বড় হয়েছি। কিন্তু জীবিকার তাগিদে শহুরে জীবনে আটকা পড়ে আছি। কাজ করছি- স্বাস্থ্য সেবা খাতে। ভালবাসি নিজেকে- নিজের পরিবারকে, দেশকে- দেশের মানুষকে। সারাদেশে ঘুরে বেড়ানো আমার নেশা।

ঈদ- শিক্ষা ও বাস্তবতা!

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঈদুল আজহা।
আল্লাহর নৈকট্য লাভের আশায় সারা বিশ্বের মুসলিমরা পশু কোরবানী করে থাকে।
তবে, এদেশে অধিকাংশ সামর্থ্যবান বা বিত্তশালীদের পশু কোরবানীর নামে নিজের সামর্থ্যের শোডাউনের এক বিরাট সুযোগ! তাইতো জমজমাট পশুর হাট। কেনাবেচার ধুম! জমজমাট প্রচারণা, সকল মিডিয়াসহ সামাজিক মাধ্যমও পশুময়। সারাদেশের পশুর হাট ঘিড়ে হাজার কোটি টাকার লেনদেন।

মুসলিম অধ্যুষিত প্রায় আঠারো কোটি জনসংখ্যার এই দেশে ঈদুল আজহায় এখনো অধিকাংশ মুসলিম পরিবারের পশু কোরবানী করার সামর্থ্য নেই। প্রচারণা যতই হোক, বাস্তবতা ভিন্ন।

তাছাড়া, এদেশের অধিকাংশ নিম্ন মধ্যবিত্ত মুসলিম পরিবার সর্বদাই খুব দ্বিধান্বিত। এরা সবদিক দিয়েই খুব কষ্টে থাকে। এদের অনেকেই পশু কোরবানী করতে চাইলেও প্রায়ই তা পেরে উঠে না। আবার কারো কাছে যেমন চাইতে পারে না, তেমনি ঈদের দিন কে মাংস দিবে, না দিবে সেই আশায়ও থাকতে পারে না।

অমুসলিম বন্ধু বা প্রতিবেশীরা কোরবানী দাতাদের দাওয়াত পেলেও গরু/খাসি রান্না মিশে একাকার হবার দ্বিধা দ্বন্দ্বে এই ঈদে দাওয়াত গ্রহণ করতে চায় না। তাদের যতই অভয় দেয়া হোক।

কিন্তু, যত যাই হোক, ঈদ তো!
ঈদের দিন একটু ভাল খাবার- অন্তত পোলাও মাংস খাওয়ার প্রত্যাশা এদেশের প্রায় সব পরিবারেরই থাকে।

তাই, পরিবার- বাচ্চা-কাচ্চাদের চাহিদা পুরন করতে ঈদের আগেই অমুসলিমরা যেমন খাসির মাংস কিনে রাখে, তেমনি অনেক মুসলিমরাও গরুর মাংস কিনে রাখে।

এ কারণেই হয়ত আজও বাজারে গরু, খাসি সব মাংসের দোকানে ভিড়, দেখে খুব অবাক হলাম।

ক্রমশই প্রকট হওয়া শ্রেণী বৈষম্য আর সামর্থ্যহীনদের অসহায়ত্ব ও কষ্ট আরো স্পষ্টভাবেভাবে ফুটিয়ে তোলার জন্যই হয়ত এদেশে বছরে দু দুবার ঈদ আসে! অথচ হবার কথা ছিল তার উল্টো।

চাই, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও উদার মানষিকতা সম্পন্ন দৃষ্টিভঙ্গি।।

নিরন্তর শুভ কামনা সবার জন্য।
সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক!!
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×