আমাদের সমাজের (সমাজের বললে অনেকটা ভুল হবে কারণ অনেকে এর বিরোধীতা করেন) সুশীল সমাজের চাওয়া নারীরা সব জায়গায় সম-অধিকার পাক। সকল নারীর অধিকার প্রতিষ্ঠা হোক। দেশের সংবিধানেও নারী-পুরুষের সম অধিকারের কথা স্পষ্ট করে বলে দেওয়া আছে। আমি তাদের সাথে সম্পূর্ন একমত। নারী পাবে তা অধিকার । সমাজে যেন কোন ক্ষেত্রেই সে বৈষম্যেই শিকার না হয় তা আমার কাম্য সব চেয়ে আগে ।
কিন্তু খারাপ লাগে তখই যখন দেখি সেই আমরাই কিংবা নারীরা নিজেরাই নিজেদেরকে প্রতিবন্ধী বা বিকলাঙ্গদের কাতারে দাড় করায়( শারীরীর প্রতিবন্ধীদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি)। যখন দেখি একজন নারী নিজে বা তার কোন শুভাকাঙ্খি কোন জায়গায় বলছে ভাই মেয়ে মানুষ একটু সেক্রিফাইস করেন।কিন্তু কেন? আমি যদি কোন মানুষের জন্যে সেক্রিফাইস না করতে পারি তবে কেন কোন মেয়ে/নারীর জন্যে করবো। তাকে ছোট করতে ? নাকি তাকে ছোট করে রাখতে? নাতিক এজন্যে যে তুমি নারী তুমি তোমার অধিকার বা ক্ষমতা কিছূই নেই তুমি আমার বা আমাদের দয়ায় চলছো,,,
এরকম উদাহরন দিলে হাজারটা জায়গায় হাজারটা দেওয়া যাবে। সেগুলো থাক আজ যা বলতে এসেছিলাম তাই বলি।
আজ ‘মহান নারী দিসব’ অনেক দিবসটিকে এভাবে আখ্যায়িত করে । কিন্তু কেন? কেন? নারীর জন্যে আলাদা একটি দিবস লাগবে ? মানব সৃষ্টির আদিকাল থেকে নারী আর পুরুষ এই দুইয়ে মিলেই । এই দুনিয়ায় কিছূ তা তো এই দুই লিঙ্গের মানুষরই কল্যাণে। তাদের ই অবদান । এটা কে-ইবা অস্বীকার করতে পারে। তবে কেন আমরা তাদের আলাদা করে রাখব?কেন তাদের মানুষ এর চেয়ে নারী পরিচয়টাই প্রতিষ্টা করতে হবে। আমিও একটি দিবস চাই কিন্তু তা শুধূ মানুষের জন্যে , সকল মানুষের অধিকারের দিসব, সকল মানুষের মুক্তির দিবস ,,,,,,,,,,,,,,,,,,,,,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



