বৃহস্পতিবার লালমনিরহাট সদরের খুনিয়াগাছ গ্রামে খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলা করে শিক্ষক-শিক্ষার্থীসহ ১০ জন আহত করেছেন হরতাল সমর্থকরা।
হরতালে শিক্ষা কার্যক্রম চালু রাখায় লালমানিরহাট সদরে একটি প্রাথমিক বিদ্যালয়ে তারা হামলা করে। বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপি সভাপতি আমিনুল ইসলাম আমিনের নেতৃত্বে হরতাল সমর্থনে মিছিল নিয়ে বিএনপি কর্মীরা বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক আব্দুল হাই লেবু, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, নাজনিন আক্তারসহ শিক্ষার্থীকে মারপিট করে। এতে শিক্ষক-শিক্ষিকাসহ ৫ম শ্রেণির শিক্ষার্থী জেমি আক্তার, জুই আক্তার, তৃতীয় শ্রেণির আঁখি মনি, সুজন, আরিফুল ইসলাম, ও দ্বিতীয় শ্রেণির মিঠুল আহত হয়।
এর পর আমার কি বলার থাকতে পারে? আপনারই বা কি বলার আছে । আসলে মনে হয় আমাদের কারো কিছুই আর বলার নেই। রাজনীতির নামে তারা এত দিন শুধু জণগনের মাথায় কাঠাল ভেঙ্গে খেয়েছে। তারা নিচে নামতে নামতে এতটা নিচে নেমেছে যে আমার এদের লজ্জা আর ঘৃণা নয় শুধু করুনা করা যায়।
করুণা হয় নিজের উপর, নিজেদের উপর । যারা প্রকাশে মঞ্চে দাড়িয়ে নিজেরা ক্ষমতায় যেতে জণগনকে বলে রক্ত দিতে । আমার তাদের সে কথা্ শুনে করতালি দেই!!!!!!
সেই আমরা এখনো তো এদের যারা স্কুলে প্রবেশ করে দেশরে ভবিষ্যত কর্ণধার নিস্পাব শিশুদের উপর আঘাত করতে পারে সেই রাজনীতির কীটদের অভিনন্দন জানাতে পারি!!!!!!!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



