এক জীবনের বেশীর ভাগ সময় আমাদের কেটে যায় পাশের মানুষটাকে বোঝার চেস্টায়। দিন শেষে হিসেবের খাতা শুন্যই থেকে যায়। কেউ কাউকে বোঝা হয় না। অচেনা দৃস্টি নিয়ে আমাদের জীবন কাটে। এক সময় সকল বোঝা বুঝির অবসান ঘটে মৃত্যু নামক ভিশন চেনা কিন্তু পুরোটাই অজানা ঘটনার মধ্য দিয়ে।
অনেক আগে একদিন, রবীন্দ্র সরবরে একবার এক মধ্য বয়সী মানুষকে হাউমাউ করে কাঁদতে দেখে জিজ্ঞাসা করেছিলাম....
- আপনি কাঁদছেন কেন?
লোকটি উত্তর দিয়েছিলো...
- এমনি...
এই এমনি জীবনের মানে কেউ বুঝবেনা... কেউ না।
পৃথিবীর ২য় বড় মিথ্যে বাক্য হলো...
"আমি তোমাকে বুঝতে পারি"।
আমরা ভান করি। মানুষ বুঝে ফেলার ভান। ভান নামক বিভ্রান্তির মধ্যে আমাদের বসবাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



