ইদানীং অফিস থেকে ফিরে আর কাজ করতে ভাল লাগে না। বাসায় যাই, কিছুক্ষন ডিভিডি দেখি, টিভি দেখতে ইচ্ছে করে না। দিনকে দিন সবকিছু কেমন শীতল হয়ে যাচ্ছে।
সকাল বেলা প্রায়ই না খেয়ে দৌড় দেই অফিসে, কারন সময় পাই না। কিন্তু অফিসে পৌছতে পৌছতে ক্ষুধা লেগে যায়। হঠাৎ একটা রেস্টুরেন্ট আবিষ্কার করলাম অফিসের পাশে, সাধারন মানের, যেখানে ডিম ভাজি, ডাল আর পরোটা খাওয়া যায়। ঠিক তার পাশেই আরেকটা রেস্টুরেন্ট আবিষ্কার করলাম লেখা ব্রেকফাস্ট 300 টাকা, লাঞ্চ 350 টাকা ডিনার 400 টাকা + ভ্যাট। হাসি পেল মনে মনে। ভাবলাম সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। পাশ কাটিয়ে নির্দ্বিধায় ঢুকে পড়লাম আমার ডিম ভাজি আর পরোটার সেই সাধারন রেস্টুরেন্টে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


