somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্ট্যানডার্ড চার্টার্ড ব্যাংকের ট্রেজার পয়েন্ট গিফট ভাউচার নিয়ে প্রতারনা এবং ভুক্তভোগী আমি

০৩ রা মে, ২০১২ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অনেকদিন ধরে স্ট্যানডার্ড চার্টার্ডের একটা ক্রেডিট কার্ড ব্যবহার করি। ওদের ট্রেজার পয়েন্ট বলে একটা ব্যাপার আছে যেখানে প্রতি ৫০টাকার পারচেজের বিনিময়ে আপনার অ্যাকাউন্টে ১ পয়েন্ট অ্যাড হয়। এই ট্রেজার পয়েন্ট পরবর্তী সময়ে ওদের ভাষ্যমতে বিভিন্ন সময়ে বিভিন্ন দোকানে গিফট ভাউচার হিসেবে রিডিম করা যায়।

তো আমার অ্যাকাউন্টে কিছু ট্রেজার পয়েন্ট জমেছিল। আমি অ্যাপেক্সের দোকানে রিডিম করার জন্য কিছু ট্রেজার পয়েন্টের বিনিময়ে একটা গিফট ভাউচার নিলাম ২৫০০ টাকার। ওরা আমাকে বলল মাস্কট প্লাজার অ্যাপেক্সের দোকানে গিয়ে এই গিফট ভাউচার ব্যবহার করা যাবে। আমি ওখানে গিয়ে স্টোর ম্যানেজার কে গিফট ভাউচার টা দিলে ওরা আমাকে বলল ওরা আর এই সুবিধা দেয় না। আমি তো অবাক, ওরা সুবিধা না দিলে স্ট্যানডার্ড চার্টার্ড আমাকে এটা ইস্যু করবে কেন! আমি ক্ষেপে গিয়ে বললাম এই কথা। ম্যানেজার বলে দেখেন ভাই, আমরা যখন এই গিফট ভাউচার গুলো স্ট্যানডার্ড চার্টার্ডে জমা দেই তখন ওরা আর আমাদেরকে টাকা দেয় না - সেই ২০১০ সালের বিল এখনো আটকায় আছে, সেজন্যই আমরা দেই না। আমি তখন স্ট্যানডার্ড চার্টার্ডের কাস্টোমার কেয়ারে ফোন করলাম ঐ দোকানে দাঁড়িয়ে। কাস্টোমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ তখন খাজুরা প্যাচাল পাড়া শুরু করল " না স্যার, এমন তো হওয়ার কথা না, আপনি কি ঠিক দোকানে গিয়েছেন, শপ নম্বর অমুক, ফ্লোর তমুক" ইত্যাদি ইত্যাদি।

তখন আমার মাথা পুরা গরম। ব্যাটা তোরা ডেফিনিটলি জানিস এই প্রবলেমের কথা - তারপরেও আমাকে এই হ্যারাজমেন্টে ফেলার কি কারন। আমি বললাম আপনি স্টোর ম্যানেজারের সাথে কথা বলেন। ম্যানেজার তখন আবার একই কথা কাস্টোমার রিপ্রেজেন্টেটিভকে শুনাল - ওদের কোন রিপ্লাই নাই।

কাস্টোমার রিপ্রেজেন্টেটিভ তখন আমাকে বলে, স্যার আপনি যেকোন ব্রাঞ্চে গিয়ে একটা কমপ্লেইন ফাইল করুন। আমি শুধু জিজ্ঞেস করলাম সাব্সক্রাইবারদের এইধরনের হ্যারাজমেন্টে ফেলা কেন - কোন সন্তোষজনক উত্তর নাই।

এর পরের বার, এক মাস পরে, আমি ভাবলাম যে বোধহয় শুধু অ্যাপেক্সের সাথেই ঝামেলা - তাই ট্রেজার পয়েন্ট রিডিম করার জন্য কক্সবাজারের হোটেল সীগাল ঠিক করলাম। কিছু ট্রেজার পয়েন্টের ওখানে ডাবল ডিলাক্স রুমে তিন রাত চারদিন থাকা যায়। আমি আমার আগের অভিজ্ঞতায় এবার স্ট্যানডার্ড চার্টার্ডের কাস্টোমার রিপ্রেজেন্টেটিভকে আগেই জিজ্ঞেস করে নিলাম যে সে আসলেই শিওর কি না যে আগের মত কোন ঝামেলা আর হবে কিনা। সে হাঁ হাঁ করে বলে "না না স্যার, কি যে বলেন - আমি জেনেই বলছি আপনাকে"

আমি তারপরেও সেদিন সন্ধ্যায় হোটেল সীগালে ফোন দিলাম যে স্ট্যানডার্ড চার্টার্ডের ট্রেজার পয়েন্ট গিফট ভাউচার রিডিম করা যাবে কিনা। ওরা আমাকে বলল যে স্ট্যানডার্ড চার্টার্ডের সাথে এই ডিল ওদের আর নাই - বিল নিয়ে কি যেন ঝামেলা আছে। অথচ বার বার জিজ্ঞেস করার পরেও স্ট্যানচার্টের রিপ্রেজেন্টেটিভ বলেছিল যে এটা ঠিক আছে!

এখন আমার প্রশ্ন হল কত বড় হারামী হলে এইভাবে বার বার এরা গিফট ভাউচার নিয়ে প্রতারনা করতে পারে সাবস্ক্রাইবার দের সাথে!!!
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১২ সকাল ৯:৫৬
২০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৪



বাংলাদেশের রাজনীতিতে নতুন ছায়াযুদ্ধ: R থেকে MIT—কুয়াশার ভেতর নতুন ক্ষমতার সমীকরণ

কেন বিএনপি–জামায়াত–তুরস্ক প্রসঙ্গ এখন এত তপ্ত?
বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি পরিচিত ভয়–সংস্কৃতি কাজ করেছে—
“র”—ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ে রাজনীতিতে গুজব,... ...বাকিটুকু পড়ুন

মুহূর্ত কথাঃ সময়

লিখেছেন ফাহমিদা বারী, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭



সামুতে সবসময় দেখেছি, কেমন জানি ভালো ব্লগাররা ধীরে ধীরে হারিয়ে যায়! যারা নিয়মিত লেখে, তাদের মধ্যে কেউ কেউ প্রচণ্ড নেগেটিভ স্বভাবের মানুষ। অন্যকে ক্রমাগত খোঁচাচ্ছে, গারবেজ গারবেজ বলে মুখে... ...বাকিটুকু পড়ুন

নিশ্চিত থাকেন জামায়েত ইসলাম এবার সরকার গঠন করবে

লিখেছেন সূচরিতা সেন, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪২


আমাদের বুঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি জামায়েত ইসলাম,রাজাকার আলবদর ছিল,এবং সেই সূত্র ধরে বিগত সরকারদের আমলে
জামায়েত ইসলামের উপরে নানান ধরনের বিচার কার্য এমন কি জামায়েতের অনেক নেতা... ...বাকিটুকু পড়ুন

প্রকৌশলী এবং অসততা

লিখেছেন ফাহমিদা বারী, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৭


যখন নব্বইয়ের দশকে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিলাম এবং পছন্দ করলাম পুরকৌশল, তখন পরিচিত অপরিচিত অনেকেই অনেকরকম জ্ঞান দিলেন। জানেন তো, বাঙালির ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে পিএইচডি করা আছে। জেনারেল পিএইচডি। সবাই... ...বাকিটুকু পড়ুন

NVR (No Visa Required) এর জন্য জেনে রাখা দরকার

লিখেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৯
×