বাংলা কিবোর্ড ইন্টারফেস সফটওয়্যার কোনগুলো বলুনতো? এই যে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলোতে বাংলা লেখার জন্য যেসব সফটওয়্যার ব্যবহার করি, সেগুলো। এদের মাঝে আছে বিজয়, প্রশিকা, অভ্র আরো বেশ কিছু। কিন্তু আপনারা যারা প্রোগ্রামিংয়ে উৎসাহী, তাদের জানার ইচ্ছা হয়নি যে এই সফটওয়্যারগুলো কিভাবে কাজ করে?
আমি প্রায় একবছর আগে সিসটেক ডিজিটাল এবং অমি আজাদের সাথে মিলে একটি ওপেন সোর্স বাংলা কিবোর্ড ইন্টারফেস ম্যানেজার 'সৃষ্টি' তৈরী করেছিলাম। আপনারা ইচ্ছা করলে সোর্স কোড ডাউনলোড করে দেখতে পারেন। কাজ মোটামুটি ভালই করে। ডাউনলোড করতে পারবেন সৃষ্টির ওয়েবসাইট থেকেই, http://www.srishty.org
এছাড়া একুশে ডট অর্গের রবিন আপটন তৈরী করেছেন একুশে ম্যাক্রোস নামে আরেকটি ওপেন সোর্স বাংলা কিবোর্ড ইন্টারফেস ম্যানেজার । এটা ডাউনলোড করতে পারবেনhttp://altruists.org/ek থেকে।
এছাড়া একুশে টিম আরেকটি সফটওয়্যার তৈরী করেছেন ইউনিজয় নামে যা চমৎকার কাজ করে। এটা আপনারা ডাউনলোড করতে পারবেন http://ekushey.org/projects/shadhinota/ এই ঠিকানা থেকে
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৬ ভোর ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



