somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারচুয়াল বস্তুকে ছুঁয়ে দেখা যাবে । ভালো তো ভালোনা ।;););)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভারচুয়াল জগতের কোনো বস্তুকে যখন টাচস্ক্রিনের মাধ্যমে স্পর্শ করা হবে তখন সে বস্তুকে অনুভব করা যাবে। সম্প্রতি মাইক্রোসফটের গবেষকেরা থ্রিডি বা ত্রিমাত্রিক প্রযুক্তির এমনই টাচস্ক্রিন উদ্ভাবন করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
গবেষকেরা জানিয়েছেন, ভারচুয়াল বস্তু অনুভব করার এই প্রকল্পে ব্যবহূত হয়েছে একটি এলসিডি। এর ফ্ল্যাট প্যানেলের স্ক্রিনে ফোর্স সেন্সর ও রোবটিক বাহু ব্যবহার করা হয়েছে। এই সেন্সর ও রোবটটিক পদ্ধতি ভার্চুয়াল বস্তুকে সামনে ও পেছনে ঠেলে দেওয়ার অনুভূতি সৃষ্টি করতে পারে।
গবেষকেরা জানিয়েছেন, এ গবেষণা চিকিত্সাক্ষেত্রে ও গেম তৈরিতে ব্যবহার করা যাবে।

ভারচুয়াল বস্তু স্পর্শের প্রযুক্তি হলোডেস্ক
মাইক্রোসফট এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যাতে কোনো ভারচুয়াল বস্তু হলোগ্রাফিক প্রযুক্তিতে স্পর্শের অনুভূতি জাগাতে পারে। গবেষকেরা এ প্রযুক্তিটির নাম দিয়েছেন ‘হলোডেস্ক’। এ প্রযুক্তির মাধ্যমে ভারচুয়াল থ্রিডির কোনো বস্তুকে ছুঁয়ে দেখার অনুভূতি মিলবে এবং ভারচুয়াল থ্রিডির বস্তুটিও বাস্তব কোনো বস্তুর নিয়মেই আচরণ করবে।
এ প্রযুক্তিতে ওপরের একটি স্ক্রিন থেকে দ্বিমাত্রিক ছবি প্রজেক্টরের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে পড়বে। একটি কাইনেটিক ক্যামেরা ব্যবহারকারীর হাত বরাবর এ প্রজেক্টরের ওপর বস্তুর থ্রিডি ছবি দেখাবে। এদিকে, একটি ওয়েবক্যাম ব্যবহারকারীর মুখভঙ্গি ট্র্যাক করে বস্তুটিকে তার স্পর্শানুভূতির নাগালে এনে দেবে। আর সবগুলো ডিভাইস একত্রে একটি এলগরিদম মেনে রিয়েল টাইমেই ভার্চুয়াল থ্রিডি বস্তুকে নিজের মতো করে অনুভবের সুযোগ দেবে।ব্যবহারকারী নির্দিষ্ট এলাকায় হাত রেখে সামনে থাকা স্বচ্ছ একটি ডিসপ্লেতে বস্তুটি দেখতে পাবেন।

টাচস্ক্রিনে অনুভব করা যাবে কিবোর্ড
টাচ স্ক্রিনযুক্ত পণ্যে ফোর্স সেন্সর ও রোবটটিক বাহু ব্যবহার করা ফলে টাচস্ক্রিনের ওপরে কিবোর্ড বা কিবোর্ডের বাটনগুলো স্পর্শ করার অনুভূতি পাওয়া যাবে। মাইক্রোসফটের গবেষকেরা জানিয়েছেন, টাচস্ক্রিন সুবিধার কোনো পণ্যে আলাদাভাবে কোনো কি-বাটনের স্পর্শ অনুভব করা যায় না বলেই দ্রুতগতিতে টাইপ করা কষ্টকর। তাঁরা টাচস্ক্রিনে বাটনের অস্তিত্ব অনুভব করার প্রযুক্তি নিয়ে কাজ করছেন। গবেষকেরা জানিয়েছেন, টাইপের প্রয়োজন হলে এ কী-বোর্ড ব্যবহার করে দ্রুত টাইপ করা যাবে আবার টাইপ শেষ হলেই মিলিয়ে যাবে ।

সুত্র ঃ প্রথম আলো
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×