ম্যাক এ বাংলা বিষয়ক সাহায্য দরকার।
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এতোদিন ভালোই চলছিলো ইউনিজয় দিয়ে। আমার ম্যাকবুকে Parallel Desktop দিয়ে উইন্ডোজও ইনস্টল করা ছিলো, ফলে কোনোটাতেই কোনো সমস্যা হচ্ছিলোনা। বিপাকে পড়েছি আমার যা আসল কাজ সেটা করতে গিয়ে। আমি মুলত গ্রাফিক ডিজাইন/ফটোগ্রাফি/ভিডিও এডিটিং এর কাজ করি। টাকার অভাবে এতোদিন এডোবি'র ম্যাক ভার্সান কিনতে পারিনি, তাই পুরনো উইন্ডোজ ভার্সান দিয়েই কাজ চালিয়ে নি্চ্ছিলাম।Parallel Desktop দিয়ে উইন্ডোজে কাজ করে ওএস টেন এ এডিট করতাম (টেকি দের জন্য বলছি - ইপিএস করে নিতাম)। কিছুদিন আগে ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট ডিসকাউন্টে এডোবি মাস্টার কালেকশন কিনেছি এবং তারপর থেকেই সমস্যার শুরু। ইউনিজয় দিয়ে ইলাস্ট্রেটরে বাংলা টাইপ করা যাচ্ছেনা। আমি সুতন্বী/এমজে ইনস্টল করেছি, কিন্তু তাতেও কাজ হচ্ছেনা। মনে হচ্ছে কিবোর্ড লেআউট বিজয় অবশ্যই লাগবে। আমি জানিনা জব্বার সাহেব বিজয় এর ম্যাক ভার্সান বানিয়েছেন কিনা। কারো জানা থাকলে জানাবেন দয়া করে আমার এই সমস্যার নিদান কি? আমার কম্পিউটারের কনফিগারেশন দিলাম (যদিও জানিনা কনফিগারেশন এর আদৌ কোনো দরকার আছে কিনা, তাও দিলাম যদি দরকার হয়!):
এ্যাপল ম্যাকবুক প্রো (ইন্টেল ২.৫৩)
৪ গি.বা র্যাম, ২৫৩ এনভিডিয়া এজিপি
চলছে ১০.০৬ ওএস টেন স্নো লেপার্ড এ।
কেউ যদি সাহায্য করতে পারেন কৃতজ্ঞ থাকবো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন