somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘের বাড়ি যাবো।

২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটা মানুষ ছিলো।

সে প্রতিবছর একবার উপহার পাঠাতো। প্রথমবার উপহার পেয়ে ভাবলাম, দিনটা হয়তো বিশেষ। কি কারণে বিশেষ খুঁজতে খুঁজতে বুঝলাম, তার কোনো বিশেষ দিনের কথাই মনে থাকে না। সে আমার জন্মদিন অব্দি কখনো মনে রাখে নাই। আমাদের প্রথম পরিচয়ের দিনও ভুলে গেছে। ভালবাসা দিবস কিংবা ঈদ তার কাছে কোনোটাই তেমন আহামরি কিছু না। অথবা সবদিনই তার কাছে বিশেষ ছিলো। জানিনা আসলে। সেইজন্যই বছরজুড়ে অপেক্ষা করতে হতো। সত্য বলতে, এই অপেক্ষারা ছিলো সুখের। যেনো অপেক্ষা করতে পারলেই বাঁচবো।

ত, প্রথমবার তার কাছ থে পেলাম বাক্স ভর্তি শুকনো পাতা। সেই পাতার মাঝে একটি চিরকুট, 'তোমাকে না দেখতে পেয়েই ওরা এমন শুকায়ে গেলো।একবার পেলাম, এক দিস্তা কাগজ। সমস্তটাতেই আমার নাম লেখা। চিরকুটে লেখা ছিলো, 'এত যে তোমারে ডাকি, তবুত তো ফুরায় না।'

যেবার আয়না পাঠালো সেবার লেখা ছিলো 'এইখানে তাকায়ে দেখোতো, সবচেয়ে সুন্দর মানুষটারে দেখতে পাও?' চিরকুট হাতে নিয়ে আয়নার দিকে তাকিয়ে থাকি। আমার ভালো লাগে। একবার আসলো, একটা ক্যানভাস। হাবিজাবি দাগ টানা। চিরকুটে ছিলো, 'তোমারে আঁকতে গিয়েই শিখলাম, তোমারে যে আঁকা যায় না।

এক প্যাকেট সিগারেট আর একটা দিয়াশলাইয়ের সাথে ছিলো, 'আমাকে ওমন পুড়াইয়া দিতে তুমি জ্বলে উঠবা কবে?'এক শীতে পাঠিয়েছিলো একটা ছাতা। চিরকুট পড়ে জানলাম বৃষ্টি আমাকে একা একা ভিজিয়ে দিতে পারলে তার হিংসা হয়। শীতের দিনে তার মাথায় বৃষ্টি এসে কেনো ভর করেছিলো সেসব কিছুই লিখেনি। তাই অই পুরো শীত কেটেছে গায়ে শীত, মনে বৃষ্টি, আর মাথায় ছাতা নিয়ে।

আরো কি কি যে থাকতো সেইসব উপহারে। একবার ত এক বোতল পানি পাঠালো। চিরকুটে ছিলো 'তোমার নাকি কর্ণফুলী পছন্দ?'
আমরা একসাথে বসে সংবাদ দেখতে গিয়ে মন্ত্রী-আমলা-কামলা নিয়ে হাসি তামাশা করিনি। মায়ের যতটা লুকানো দুঃখ আমার কাছে ছিলো, সেসব আমার কাছেই আজও তেমনি লুকানো। তবু আমি এই মানুষটাকে ভালবাসতাম শৈশবের প্রথম চক-স্লেটের মত বিস্ময় নিয়ে। এই মানুষটা আমাকে ভালোবাসতো কিনা আমি জানিনা। কারণ এইরকম কোনো মানুষ আমার কখনো ছিলো না।

সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১২
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×