somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকাশের মুক্তি এবং একটি complianceএর গল্প

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ পত্রিকায় দেখলাম শীর্ষ সন্ত্রাসী বিকাশ ইউরোপে পাড়ি দেয়ারচেষ্টা করেছে। হাইকোর্ট সম্প্রতি বিকাশের জামিনের বিরুদ্ধে রায় দিয়েছে। হঠাৎ আমাদের মান্যবর স্বরাষ্ট্র মন্ত্রির বক্তব্যটি মনে পরে গেল, "সকল নিয়ম কানুন মেনেই বিকাশের জামিন হয়েছে"। আমাদের দেশে অবৈধ কোন কিছুকে বৈধতা দিতে compliance এর গল্প ফাঁদা হয়। শেয়ার বাজারে লুটপাট compliance এর সুচতুর জালে ফাঁদ পেতে করা হল। সরকারও কিছু করতে পারলনা! (নাকি করল না?)। তাজরিন গার্মেন্টসে আগুন লাগল, compliance এর ধুঁয়া তোলা হল। বিকাশের মুক্তি ছিল complianceএর সাম্প্রতিক সংযোজন।

আপনাদের compliance এর একটি ছোট গল্প বলি.........

এক বিপত্নিক ভদ্রলোক শহর হতে একটু বাইরের দিকে বাগান-পুকুর ঘেরা এক বাংলো বাড়ি কিনে নিজের একমাত্র পাঁচ বছরের ছেলেকে নিয়ে বাস করতেন। পেশায় তিনি ছিলেন এক মালটিন্যাশনাল কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। ফলে তিনি বাধ্য ছিলেন পাঁচ বছরের ছোট ছেলেটিকে একজন কাজের লোকের কাছে রেখে যেতে। কিন্ত প্রতিদিন বাসায় এসে তিনি দেখতেন যে কাজের লোকটি কোন কাজই ঠিকমতোতো করেইনি; বরং আরও উলটা-পাল্টা কাজ করে কাজ বাড়ীয়ে রেখেছে। উপরন্তু ছেলেটির ঠিক মত যত্ন নিচ্ছে না। এভাবে কিছুদিন যাওয়ার পর তিনি একদিন বিরক্ত হয়ে কাজের লোককে একটি কাজের লিস্ট ধরিয়ে দিলেন। এবং আদেশ করলেন এই বলে যে, সে যেন এই লিস্টের বাইরে কোন কাজ না করে। লিস্টে দৈনন্দিন সকল কাজের সাথে ছোট ছেলেটির সেবা যত্নের সব নির্দেশাবলী দিয়ে দিয়েছিলেন। এরপর থেকে মোটামুটি সব ঠিক চলছিল। কিছুদিন পর একদিন সন্ধায় বাড়ি ফিরে ভদ্রলোক ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে চাকরকে জিজ্ঞ্যাসা করলেন ছেলে কোথায়? চাকর জানাল ছেলে পুকুরে! ভদ্রলোক এই শুনে পড়িমরি করে ছুটলেন পুকুর পারে......... গিয়ে দেখেন ছেলেটি মরে পুকুরে ভাসছে...... ততক্ষনে চাকরও পুকুর পারে এসে উপস্থিত। ভদ্রলোক কান্না জড়ানো কণ্ঠে জিজ্ঞাসা করলেন, “বাবু যখন পুকুরে এলো তুমি দেখনি?” চাকর বলল,”দেখেছি স্যার। “লোকটি বলল, তাহলে আটকালে না কেন?” “এটা স্যার আমার লিস্টে লেখা ছিল না.........” চাকরের প্রতিত্তর। what a compliance...!!!
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×