somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলে যাওয়ার পথে কাশিমপুর জমিদার বাড়ী - ("বাংলার জমিদার বাড়ী" - পর্ব ১৪)

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জমিদার বাড়ী সিরিজের সব লেখাঃ "বাংলার জমিদার বাড়ী"

বর্তমান সময়ে ‘কাশিমপুর’ নামটি রাজনৈতিক কারণে খুব পরিচিত হয়ে উঠেছে। রাজনৈতিক বন্দীদের ‘কাশিমপুর কারাগার’ এ নিয়ে রাখা হচ্ছে। কিন্তু কাশিমপুরেই রয়েছে এক পরিত্যাক্ত জমিদার বাড়ী। আর দশটি জমিদার বাড়ীর মতই নিতান্ত অবহেলায় পড়ে আছে এই জমিদার বাড়ীটি। কাশিমপুরের জমিদার রায়বাহদুর কেদারনাথ লাহিড়ী’র এই জমিদার বাড়ীটি কালের স্রোতে হারিয়ে যেতে দিন গুনছে। ইতোমধ্যে এর অর্ধেক ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ এর ‘সমাজসেবা অধিদফতর’ এর ‘সরকারী আশ্রয় কেন্দ্র’ হিসেবে ব্যাবহৃত হচ্ছে। জমিদার বাড়ীগুলোর এই বহুবিধ ব্যবহার দেখে বাসাবাড়ির ‘ষ্টোর রুম’ এর কথা মনে পড়ে গেল। অপ্রয়োজনীয় ঘরে যেমন দুনিয়ার জঞ্জাল জমা করে ষ্টোর রুম নামে ব্যাবহার করি আমরা, তেমনি জমিদার বাড়ীগুলো একালের জঞ্জাল, আর তাই এগুলোর বহুবিধ ব্যবহার।



গত এপ্রিলে গিয়েছিলাম গাজীপুরের কালিয়াকৈর, জমিদার বাড়ীর খোঁজে। ফিরতি পথে বিকেল বেলা ঢুঁ মারতে চলে যাই কাশিমপুর জমিদার বাড়ীতে। গাজীপুরপুর-কালিয়াকৈর সড়কে কালীবাড়ি বা কাশিমপুর বাসস্ট্যান্ড নেমে কাশিমপুর কারাগার রোড ধরে এগিয়ে গেলাম। পথ যেন শেষ হয় না, মনে সন্দেহ সঠিক পথে যাচ্ছি কিনা তাই নিয়ে। হাতে তেমন পর্যাপ্ত তথ্যও নেই, স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করেও তেমন সুবিধা হল না। রিকশাওয়ালাকে ভরসা করে কাশিমপুর কারাগার ডানে রেখে আরও ভেতরে এগিয়ে গেলাম। অনেকটা পথ যাওয়ার পর পেলাম গাজীপুর সিটি কর্পোরেশন এর আঞ্চলিক কার্যালয় – ০৫ (কোনাবাড়ী-কাশিমপুর)। এখান হতে ২০০ গজ সামনে গেলে পাবেন এই কাশিমপুর জমিদার বাড়ী।



আমি ইটের ফুট আটেক উঁচু পাঁচিল দেখে প্রথমে বুঝতেই পারিনাই এটা কোন জমিদার বাড়ী। আমি একটু পেছনের দিকে চলে গিয়েছিলাম, যে পাশটায় সমাজসেবা অধিদফতরের আশ্রয়কেন্দ্রটি রয়েছে সেখানে। পড়ে আবার মূল সড়কের দিকের গেট দিয়ে ভেতরে ঢুকার ফটক খুঁজে পেলাম। ফটক ঠেলে ভেতরে ঢুকতেই দেখলাম একটা মোটামুটি বড় সবুজ ঘাসে ঢাকা মাঠ, যেটার শেষ প্রান্তে মূল বাড়ীর কাঠামো শুরু। সেখানে এক মাঝ বয়সী মহিলাকে দেখলাম কেশ চর্চায় ব্যাস্ত। তাকে জিজ্ঞাসা করে জেনে নিলাম অন্দরমহলে যাওয়া যাবে কিনা। ইতিবাচক উত্তর পেতে পা বাড়ালাম ভেতর পাণে।



পরিত্যাক্ত বেশীরভাগ জমিদার বাড়ী হয় দখল করে আবাসে পরিণত করেছে স্থানীয় লোকে, অথবা ভগ্নস্তুপ হয়ে পড়ে থাকে। কিছু পাওয়া যায়, জমিদারের উত্তরাধিকারদের আত্মীয়-স্বজন বা দূর সম্পর্কের কেউ বসবাস করে। কাশিমপুর জমিদার বাড়ীতে শেষের অবস্থা বিদ্যমান, অর্থাৎ জমিদারের উত্তরাধিকারদের দূর সম্পর্কের আত্মীয়-স্বজন বসবাস করছেন। ইতিহাস তেমন কিছু তাদের কাছ থেকে জানা গেল না।



কাশিমপুরের জমিদার রায়বাহদুর কেদারনাথ লাহিড়ী এই জমিদার বাড়ীর গোড়াপত্তন করেন। আনামি প্রাসাদ রায় চৌধুরী ছিলেন কাশিমপুরের শেষ জমিদার। তাদের এই জমিদারী ছিল কাশিমপুর এবং বলধা জুড়ে। এই জমিদার বাড়ীর ইতিহাস নিয়ে খোঁজ করে তেমন কিছু আমি যোগাড় করতে পারি নাই, তবে খোঁজে আছি। কারো কাছে তেমন কোন তথ্য থাকলে শেয়ার করতে অনুরোধ রইল।



জমিদার বাড়ি নিয়ে ধারাবাহিক লেখা শুরু করার পর এই বিষয় নিয়ে অল্পবিস্তর ঘাঁটাঘাঁটি করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। উন্নতবিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসেবে সংরক্ষিত হয়, আমাদের দেশে সেইসকল স্থাপনা পড়ে থাকে অবহেলায়, ক্ষয়ে যায় অস্থি-মজ্জা সকল, ঘুণে ধরে বিচূর্ণ হয় ইতিহাসের পাতা। অপূর্ব সকল স্থাপনা আর নির্মাণশৈলী নিয়ে আমাদের বাংলাদেশের আনাচে কানাচেতে পড়ে আছে অসংখ্য জমিদার বাড়ি, রাজবাড়ীসহ আরও কত স্থাপনা। আর এই সব স্থাপনার কিছু কথা এই বোকা মানুষটার ছেঁড়া খাতায় লিখে রাখার প্রয়াস হল এই “বাংলার জমিদার বাড়ী” সিরিজ।

সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২১
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×