শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক - জাদুর জগতে হারাতে কিছুক্ষণ (সেমি ফটোব্লগ)
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :














গত রোজার ঈদে যখন চিটাগাং হান্টে গেলাম, তখন আগে থেকেই মাথায় ছিল সদ্য চালু হওয়া “শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক” অবশ্যই দেখতে যাব। আর এই ভাবনা থেকেই প্ল্যানিং লিস্টে আমি আর হাসিব নির্ধারিত করে রেখেছিলাম, কাপ্তাই যেদিন যাব সেদিন বিকেলটা কাটাবো এই অসম্ভব সুন্দর পার্কে। কাপ্তাই যেদিন গেলাম সেদিন সকাল বেলাটা কাটালাম কাপ্তাই লেকের নীলাভ স্বচ্ছ জলে ইঞ্জিনবিহীন ছোট্ট নৌকায় চড়ে। দুপুরে কাপ্তাই নেভি লেক ভিউ পার্ক ঘুরে এসে বিকেল বেলা ঢুকে পড়লাম শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্কে, জনপ্রতি টিকেট নিয়েছিল ২৩ টাকা! হিসেব করে বুঝলাম ২০ টাকার টিকেটে ১৫% হারে ভ্যাট চার্জ করা হয়েছে।
যাই হোক প্রবেশ করে ডানদিকে ঘাড় ঘুরালেই দেখতে পেলাম সদ্য আনা কেবল কারটি নিশ্চুপ দাঁড়িয়ে আছে। প্রবেশের সময়ই জেনে গিয়েছিলাম ক্যাবল কার চালু হয় নাই। প্রায় ২.২ কিলোমিটার লম্বা ক্যাবলে চড়ে এই গাড়ী দিয়ে কাপ্তাইয়ের অপরূপ রূপ দেখার সাধ মিটল না সেই যাত্রায়। ভালো কথা, মোট যাত্রা পথ কিন্তু আপ-ডাউন মিলিয়ে হবে ৪.৪ কিলোমিটার। ২১০ হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত এই পার্কে আপনি উঁচুনিচু পথ পেড়িয়ে তিনটি স্থানের খাঁচার ভেতর দেখতে পাবেন রঙবেরঙের পাখী। প্রবেশমুখের লেকের স্বচ্ছ জলে ভাসতে দেখবেন নানান দেশী-বিদেশী হাঁস আর পানকৌড়ির দলকে। মধ্যবর্তী খাঁচায় এসে দেখা পাবেন রূপের রানী ময়ূর এর দলের। এখানে আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন পাখীগুলোর দিকে। তিনটি খাঁচায় দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির প্রায় সাতশত পাখী রয়েছে এই সংগ্রহশালায়। আসুন দেখি আরও কিছু ছবি, কথা আর বেশী না বলি...



































সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ...
...বাকিটুকু পড়ুন
সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।...
...বাকিটুকু পড়ুন
আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন