![]()
![]()
![]()
![]()
ভিনগ্রহের এই মানুষটি একজন ট্রায়ালস সাইক্লিস্ট, এই পৃথিবীর বাইরের একজন অ্যাথলেট। যার ক্যারিশমাটিক পারফরমেন্স আপনাকে মন্ত্রাহত করে স্তব্ধ করে দিতে সময় নিবে না মোটেই, এবং আপনি এককথায় স্বীকার করে নিবেন এই ভদ্রলোক এই পৃথিবীর বাইরের কোন একজন। তার জাদুকরী সব ভিডিও ক্লিপসগুলো ইউটিউবে মুক্তির সাথে সাথে পেড়িয়ে যায় মিলিয়ন হিট। সত্যি বলছি, বিশ্বাস না হলে আপনাকে ঘুরে আসতে হবে তার সব জাদুকরী পারফরমেন্সের ভিডিওগুলো হতে। নাম তার ড্যানিয়েল ম্যাকস্কিল, ৫ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই জাত সাইক্লিস্ট এর জন্ম ২৩ ডিসেম্বর ১৯৮৫, স্কটল্যান্ডে। দুনিয়া কাঁপানো এই সাইক্লিস্ট প্রথম আলোচনায় আসেন যখন ২০০৯ সালে তার প্রথম ভিডিওটি রিলিজ হয়। তার ফ্ল্যাট পার্টনার ডেভ সোরবি’র চিত্রায়নে সাড়ে পাঁচ মিনিট দৈর্ঘ্যের এই “Street Trials” ভিডিওটি ১৯ এপ্রিল ২০০৯ সালে মুক্তির পরপরই হৈচৈ ফেলে দেয় সারা বিশ্বব্যাপী এবং ফল স্বরূপ ম্যাকস্কিল নজর কারেন মিডিয়ার। এই পথ ধরেই উত্থান ড্যানিয়েল ম্যাকস্কিলের।
পরবর্তীতে তার এই ক্লিপটি Band of Horses এর 'The Funeral' এর মিউজিক ভিডিওতে ব্যবহৃত হয় যা ছিল তাদের ডেবু এ্যালবাম Everything All the Time এর প্রথম সিঙ্গেল ট্রাক। এরপর আর পিছে ফিরে দেখতে হয় নাই ড্যানিয়েলকে। সেই বছরেই কাজ করেন Doves' এর সিঙ্গেল "Winter Hill" এর জন্য।
১৬ নভেম্বর ২০১০ এ মুক্তি পায় রেড বুল মিডিয়া হাউস হতে Way Back Home, মে ২০১১তে মুক্তি পায় Go Play নামের প্রমোশনাল ভিডিওটি যা চিত্রায়িত হয়েছিল কেপটাউনের রাস্তায় ম্যাকস্কিলের নানান ভেল্কিবাজী নিয়ে।
এরপর কাজ করেন ২০১১তে Cut Media থেকে Stu Thomson এর Industrial Revolutions এ।
অবশেষে ২০১১তে মুক্তি পায় তার সিগ্নেচার ট্রায়াল ফ্রেম "Inspired Skye"।
এরপর ম্যাকস্কিল স্ট্যানম্যান হিসেবে কাজ করেন Premium Rush ছবিতে ২০১২ সালে।
২০১৩ সালে কাজ করেন তাইচুং, তাইওয়ান এবং লিজিন ইউএসএ এর রাইডিং ভিডিও Danny MacAskill in Taiwan - powered by Lezyne এ।
এরপর এল ২০১৩ সালের গ্রীষ্মকাল, ম্যাকস্কিল ইউটিউবে মুক্তি দিলেন Imaginate নামক একটি ট্রায়াল বাইকিং প্রোজেক্ট যা ১৮ মাস ধরে নির্মিত হয়েছিল রেড বুল মিডিয়া হাউজের অধীনে। তিন সপ্তাহেরও কম সময়ে চার মিলিয়ন হিট পাওয়ার পর হৈচৈ পড়ে যায় চারিদিকে।
এরপর ২০১৪ সালের মে মাসে মুক্তি পায় Epecuen এবং অক্টোবর মাসে মুক্তি পায় The Ridge।
The Ridge ইউটিউবে মুক্তির প্রথম পাঁচদিনেই এক কোটিবার হিট পড়ে এই ভিডিওটি’তে। আর পড়বেই না কেন? এই ভদ্রলোকের ভেল্কিবাজি আপনাকে ভুলিয়ে নিয়ে যাবে অচেনা এক শিহরনের জগতে। আপনি ক্ষণিকের জন্য হলেও নিজেকে ভুলে যাবেন।
বিশ্বাস না হলে তার এই ভিডিও ক্লিপগুলো দেখুন একটু সময় করে, তারপর? তারপর, আপনি আবারো দেখতে চাবেন এবং আপনার পরিচিত সবাইকে দেখাতে চাইবেন। তো? কি আর করার, দেখুন... আবার দেখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


