somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রীমঙ্গলের ডাক

০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকালের প্রথম লগ্নে প্রাতঃরাশ শেষ করে ধূমায়িত এক কাপ চা হাতে নিয়ে জানালায় চোখ মেলতেই সফেদ দানার অবিরাম বৃষ্টিধারার আঘাতে অষ্টাদশী কিশোরীর ন্যায় সবুজ চা-গাছের কচি পাতাগুলোর মুহুর্মুহু কেঁপে কেঁপে ওঠা। সবুজের সাথে চক্ষুযুগলের সাক্ষাতের মাঝে বৃষ্টির পর্দার বাঁধার দেয়াল—মগ্ন হয়ে চেয়ে থাকা, হাতের চায়ের কাপের উষ্ণতাটুকু মিইয়ে যাওয়া পর্যন্ত। হুট করে বরফশীতল চায়ে চুমুক দিতেই সম্বিৎ ফিরে পাওয়া। এর মাঝে কোন ফাঁকে সবুজের শাসনেরই কারণে কী না থেমে গেছে আকাশভেঙে ঝাঁপিয়ে নামা জলকণাদের দল। বৃষ্টি শেষে ভেজা মাটির সোঁদা গন্ধ নাকে ধরা দিয়ে যাচ্ছে—ফিকে হয়ে যাওয়া ভুবনখ্যাত চায়ের মাদকতার গন্ধকে ম্লান করে দিয়ে।

চা-বাগানের বাংলো থেকে রুমের দরজায় তালা লাগিয়ে বারান্দায় রাখা দ্বিচক্রযান নিয়ে বেরিয়ে পড়লাম চা-বাগানের বুক চিরে চলে যাওয়া মেঠো পথ ধরে। ভেজা মেঠোপথ অজানা মায়ায় আটকে দিতে চায় প্রতিটি প্যাডেলের বিচ্ছেদের পদক্ষেপকে। এর মাঝে মাথার উপর শরতের শুভ্রনীল আকাশের শামিয়ানার নিচে প্রশান্তির ঝিরিঝিরি হাওয়া গায়ে মেখে হারিয়ে যাই অজানা কোনো এক সুখের পরাবাস্তব জগতে। মাঝে মাঝে ভুল করে নেমে আসা দু-চারটা জলকণা আলতো মায়ায় ছুঁয়ে যায় শহুরে জীবনের জাতাকলে পিষ্ট হওয়া খসখসে, রুক্ষ, খোঁচা খোঁচা দাঁড়ি ভেদ করে থাকা মানবচর্মে আবৃত মুখাবয়বকে…

এলার্মের কর্কশ শব্দে ঘুম ভেঙে গেলে দ্রুত বিছানা ছেড়ে শাওয়ারের তলায় নিজেকে দাঁড় করিয়ে নাগরিক জীবনের যান্ত্রিকতায় ছুটে চলার জন্য তৈরি করে নিতে হয়।

শেষ শ্রীমঙ্গল গিয়েছিলাম ২০১৮ সালে, আবু বকর ভাইয়ের ইকো ট্রাভেলার্স এর সাথে। এর মাঝে প্রায় আট বছর হতে চললো। প্রতি বর্ষার শেষে ভাবি, শ্রীমঙ্গল বেড়াতে যাবো। কিন্তু সেই ভাবনাগুলো আরও হাজারো অপূর্ণ ভাবনার সাথে হারিয়ে যায় সময়ের স্রোতে। জীবন-জীবিকার খোঁজের নির্মম সত্য জীবনের বাঁকে হারায় মনের অনেক চাওয়া-পাওয়া। তার মধ্যে ইদানীং যুক্ত হয়েছে নতুন চাকরির প্রায় ছুটিহীন এক জীবন।

ইচ্ছে করে বৃহস্পতিবার অফিস শেষে রাতের স্লিপার ট্রেনে চেপে প্রভাতের প্রথম লগ্নে শ্রীমঙ্গল পৌঁছে সাইকেলে করে ঘুরে বেড়াই চিরহরিৎ চা-বাগানের বুক চিরে চলে যাওয়া সিঁথির মতো পথ জুড়ে। রোদের তেজ একটু বেশি হলে থেমে জিরিয়ে নেই কোনো শতবর্ষী বৃক্ষের তলায়। পথ চলতে চলতে থমকে দাঁড়াই চা-বাগানের কর্মীদের চা তোলার বেতের ঝাঁঝি বোঝাই সদ্য তোলা চা-পাতা নিয়ে পথচলার দিকে চোখ রেখে। মন চাইলে ভরদুপুরে হারিয়ে যাবো লাউয়াছড়ার বনের গহীনে। শেষ বিকেলে সিঁদুর মাখা রাঙা আকাশ পেছনে রেখে ফিরতি বাস বা ট্রেনে চেপে বসবো—ফের যান্ত্রিক জীবনের যন্ত্রণাময় যন্ত্রের জীবনে।

সপ্তাহ দুয়েক আগে ভ্রমণবন্ধু হাসিব শ্রীমঙ্গল ঘুরে এসে জানালো—ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতেই লেগে গেছে দশ-বারো ঘণ্টা। অফিসে নাই শুক্রবার ছাড়া কোন ছুটি। এদিকে ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার মধ্য রাতের কোন ট্রেন নাই, যে ট্রেনে করে ভোরবেলা নেমে পড়বো শ্রীমঙ্গল রেল স্টেশনে। শীত শীত পরিবেশে স্টেশনের লাগোয়া কোন টং এর দোকানে চায়ে চুমুক দিয়ে ইতিউতি তাকাবো রিকশার খোঁজে। এরপর সারাদিন সবুজের মাঝে ঘুরে বেড়াবো আপন মনে। বেলাশেষে সন্ধ্যার ট্রেনে ঢাকা রওনা দিয়ে মধ্যরাতে বাসায় ফিরে দিবো ঘুম, পরের দিনের জন্য শরীরকে কিছুটা রিচার্জের সুযোগ দিতে....

তাই আপাতত জাবর কাটা, ঘুমের ঘোরে দেখা সেই স্বপ্নময় ভ্রমণের জগতেই। বারেবারে বর্ষা শেষে শ্রীমঙ্গল আমায় যে ডাকে বারংবার…
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জয়তু এ আই: পৃথিবী বদলে যাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ৭:২৭


An Outstanding Scientific Odyssey:

আমরা যারা ল্যাবে কাজ করি, তারা খুব ভাল ভাবেই জানি একটা জীবন রক্ষাকারী ঔষুধ বা মানবজাতির জন্য উপকারী মেথড/ম্যাটেরিয়াল ডেভেলপ করতে কত বছর ধরে রিসার্চ, সাধনা,... ...বাকিটুকু পড়ুন

পাথারের ফসল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৪


সেই গ্রামের আইল পাথারে
বেড়ে ওঠা আমি এক মানুষ;
কখনো হাল চাষ করা হয়নি
তবু মাটির গন্ধে যে ফাল্গুন!
স্মৃতির আকুতি কন্ঠের সুর
সবুজ শ্যামলা মাটির ঘান-
বয়ে যায় এক বিস্মৃতির নগর;
যেখানে... ...বাকিটুকু পড়ুন

উর্দু ভাষা ও তার উৎপত্তি

লিখেছেন কিরকুট, ১৫ ই মার্চ, ২০২৬ সকাল ১১:১৩

উর্দু ভাষার আসলে নিজস্ব কোনো স্বতন্ত্র লিপি নেই। এটি মূলত আরবি ফারসি উৎসের লিপি ব্যবহার করে লেখা হয়। ঐতিহাসিকভাবে উর্দুর বিকাশ ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনামলের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মুঘল সাম্রাজ্যের... ...বাকিটুকু পড়ুন

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

×