ঘুড়ি নাটাইয়ের মরিচিকা (হৃদয়ের অর্থহীন কথোপকথন - ০৪)
১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুড়ি নাটাইয়ের সেতুবন্ধন হলো সুতো। সেই সুতো ছিঁড়ে গেলে সেই বন্ধন চিরতরে হারিয়ে যায়। নতুন ঘুড়ি সেই নাটাইয়ের সুতো'র পথ ধরে নতুন বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু সেই সুতো ছিঁড়ে ছিন্ন হওয়া ঘুড়িটা কিন্তু আর ফিরে আসে না। শূন্যের হাতছানিতে দূর আকাশের বিশাল বুকে ঠাঁই খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে একসময় ফিরে যেতে চায় ছিন্ন হওয়া সেই নাটাইয়ের পাণে। কিন্তু তা কি আর হয়ে ওঠে বাস্তবতার নির্মম পঙ্কিল পথ পাড়ি দেয়ার পর? একসময় সে ধরনীর বুকে ফিরে ঠাঁই পায় অন্য কোন নাটাইয়ে। কিন্তু সব ঘুড়ির কি সেই ভাগ্য হয়? বেশীর ভাগ ঘুড়ি এতটুকু ঠাঁই এর আশায় ঝুলে থাকে জীবনের শ্যাওলা ধরা বাঁশের মাথায়, ক্ষয়ে যাওয়া কার্নিশে, পাতাঝরা গাছের নগ্ন কোন ডালের আগায়।
অন্যদিকে, সেই নাটাই কিন্তু ফাঁকা থাকে না, ঝলমলে রঙিন নতুন ঘুড়ির ঠাই হয় তার মায়ার, ভালবাসার সুতোতে... আবার খুব কম হলেও কিছু নাটাইয়ের ভাগ্যে কখনো সুতোর মায়ার আলিঙ্গন জোটে না যে সুতোয় বাঁধা হবে ঘুড়ি সাথে ভালবাসার বন্ধন।
নাটাই এর আশ্রয়ে, নিয়ন্ত্রণে ঘুড়িদের আকাশেতে পেখম মেলে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হয় না কখনো... চলে অবিরাম যুগে যুগে...
এই সিরিজের আগের দুটো লেখাঃহৃদয়ের অর্থহীন কথোপকথনমন খারাপের গল্প (হৃদয়ের অর্থহীন কথোপকথন ০২) "মুড ব্লক" ((হৃদয়ের অর্থহীন কথোপকথন ০৩)
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন