somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"Ruud Gullit" - এক "প্রাক্তন" এর নাম। বিশ্বকাপ ফটবল এর স্মৃতিরোমন্থন

৩০ শে জুন, ২০২৬ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০২৬ সাল, চলছে "দ্যা গ্রেটেস্ট শো অফ দ্যা আর্থ" বিশ্বকাপ ফুটবল এর জমজমাট আসর। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণ। কর্পোরেট ব্যস্ততার এই মধ্যবয়স পেরুনো জীবনে সময়ের অবসর এর বড্ড অভাব। তাইতো, দু'চারটি ম্যাচ, যা রাত ১০/১১টায় অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর প্রথমার্ধ দেখেছি। ব্রাজিলের প্রথম ম্যাচ আর তৃতীয় ম্যাচ ভোর রাত ৪টায় উঠে দেখেছি, খেলা শেষে সরাসরি অফিসের জন্য তৈরী হতে হয়েছে। অথচ একটা সময় ছিলো তারুণ্য আর যৌবনে, যখন ফুটবল বিশ্বকাপ নিয়ে কম পাগলামী করিনি। সেইসব স্মৃতিগুলো আজও হৃদয়ের বন্দরে দোলা দিয়ে যায়। হায় আমার হারানো জীবন...

১৯৯০ সাল, তখন ক্লাস ফাইভে পড়ি। তখন ছিলো ভিউকার্ড এর তুমুল জনপ্রিয়তা। সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডার ম্যান, ব্রুসলি, কমান্ডো এদের ভিউকার্ড এর পাশাপাশি জনপ্রিয় ছিলো তখন ফুটবলারদের ভিউকার্ড যাদের মধ্যে অন্যতম ছিলো ১৯৯০ এর বিশ্বকাপে শিলাচি, ম্যাথিউস, রজার মিলা, গোয়াকোচিয়ো, ক্লিন্সম্যান, লিনেকার আর সবার সেরা ম্যারাডোনা, যে কি না ১৯৮৬ সালের ঠিক আগের বিশ্বকাপ জিতিয়েছিলো আর্জেন্টিনাকে। সারা বিশ্ব তখন ম্যারাডোনায় বুঁদ। আর আমার পছন্দের তালিকায় এদের সবাইকে ছাপিয়ে জায়গা করে নিলো কোঁকড়া ঝাঁকড়া চুলের শ্যাম বর্ণের কমলা রঙের জার্সি নাম্বার ১০ এর রুড খুলিত!!!

স্কুলে বসে বসে খাতায় তাকে নিয়ে লিখলাম এক কবিতা। বাসায় একদিন প্রতিবেশী এক চাচী সেই কবিতা দেখে মুখ ভেংচি দিলেন, কারণ তার প্রিয় খেলোয়াড় ছিলেন ম্যারাডোনা। আর শৈশবে আমার অন্যতম প্রিয় ছিলেন সেই প্রতিবেশী চাচী। তাকে খুশী করতে ঠিক সেদিনই ম্যারাডোনা'কে নিয়ে লিখলাম এক কবিতা। কবিতার প্রথম চারটি লাইন এখনো মনে আছেঃ

"ম্যারাডোনা, ম্যারাডোনা, ও ম্যারাডোনা,
তোমার দেশের নামটি আর্জেন্টিনা।
খেলো তুমি কত সুন্দর,
তাইতো জয় করেছো আমাদের অন্তর।"

কিন্তু মজার ব্যাপার ম্যারাডোনা কখনো আমার পছন্দের খেলোয়াড় হিসেবে জায়গা পায় নাই মনের মাঝে। বরং প্রথম ফুটবল প্রেম গড়েছিলো রুড খুলিত'কে কেন্দ্র করে হল্যান্ড জাতীয় দলের প্রতি। কিন্তু বয়সের সাথে সাথে মনের পরিবর্তন হয়। ১৯৯৪ সালের রোমারিও-বেবেত'র ব্রাজিল দল কিভাবে যেন আমাকে তাদের "ডাইহার্ড ফ্যান" বানিয়ে ফেললো। শৈশব, তারুণ্য আর যৌবনের শুরুতে নিজের প্রিয় দল ব্রাজিলকে দেখলাম পরপর তিনবার বিশ্বকাপ ফাইনালে, যার মধ্যে দু'বার বিশ্বকাপ জিতলো, ১৯৯৮ সালে রোনালদো নাজারিও (টাকলু :P )'র অজ্ঞাত এক অসুস্থতায় হেরে গেলো ফাইনালে। তবে ২০২২ এর বিশ্বকাপ ভুলিয়ে দিয়েছিলো সকল হতাশা। রোনালো, রিভালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস, কাফু, দিদা একঝাঁক অসাধারণ প্রতিভার ফুটবলার এর নান্দনিক যাদুতে বুঁদ হয়ে সারা বিশ্ব দেখলো ব্রাজিল এর পঞ্চমবারের মতো বিশ্বকাপ জয়।

এরপর হতে ফিকে হতে শুরু হল ব্রাজিলের নান্দনিক ফুটবলের, তারকা ফুটবলারদের যাত্রা। কাকা, নেইমার ছাড়া বিশ্বমানের আলোচিত খেলোয়াড় তেমন দেখেছি বলে মনে পড়ে না ব্রাজিল দলে। বর্তমানে ভিনি জুনিয়র ছেলেটা ভালো খেলছে।

যে কথায় ছিলাম। প্রতিবার বিশ্বকাপ ফুটবল আসলেই কিন্তু "প্রথম প্রেমের মতো, প্রথম পছন্দ এসে বলে...", হ্যাঁ হল্যান্ড দলের কথাই বলছিলাম। মনের গোপনে হল্যান্ড দলের জন্য অনুভূতি জন্ম নেয়, আশা থাকে জিতুক হল্যান্ড। ২০০২ সালে কোয়ালিফাই করলো না তারা, অবাক হয়েছিলাম। এরপর দাপুটে প্রত্যাবর্তন এর গল্প শুরু। ২০০৬ সালে রাউন্ড অফ সিক্সটিন পার হতে না পারলেও ২০১০ এর বিশ্বকাপ কাঁপিয়ে শেষ পর্যন্ত ফাইনালে থেমে যায় আরিয়েন রোবেন, ওয়েসলি স্নাইডার, রবিন ভন পার্সি'দের জয়যাত্রা। ভাগ্য হতাশ করে পরের বছর ২০১৪ সালেও, সেমিফাইনাল হেরে তৃতীয় পজিশন নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। এরপরের বছর সবাইকে হতাশ করে দিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে নাই প্রিয় দলটি।!!!

যাই হোক প্রতিবার বিশ্বকাপ ফুটবল আসলে মনের গোপনঘরে হল্যান্ড দলটির জন্য অনুভূতিরা নাড়া দিয়ে যায় যার গোড়াপত্তন হয়েছিলো গোঁফওয়ালা শ্যামবর্ণের রুড গুলিত নামের জাদুকর খেলোয়াড়ের জন্য। রুড গুলিত'কে নিয়ে লেখা কবিতাটির একটি লাইনও মনে নাই। ম্যারাডোনাকে নিয়ে লেখা কবিতার প্রথম চার লাইন মনে থাকার কারন, মেজো মামা পরবর্তীতে কবিতাটি একটা জাতীয় পত্রিকায় ছাপার জন্য দিয়েছিলেন এবং তা ছাপা হয়েছিল। যদিও তার কোন কপি সংগ্রহে নাই।

বিশ্বকাপ ফুটবল এখন আর উপভোগ করা হয় না। বর্তমানে খেলা ভালো লাগে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, জার্মানী দলের। কদাচিৎ সুযোগ হলে খেলা দেখি। ব্রাজিল দলের ডাইহার্ড ফ্যান ছিলাম বলেই কি না, এবার নিজেকে অবাক করে ভোর রাতে ঘুম থেকে উঠে দুটো ম্যাচ দেখে ফেলেছি। আমি অবাক হয়ে যাই, আমাকে দেখে... প্রয়াত হাসান আবিদূর রেজা জুয়েল এর প্রিয় গানটির কথা মনে পড়ে গেল...

অনটপিকঃ পোস্টটি ৩দিন আগে লেখা। যদিও জাপানের গতি এবং জমাট ডিফেন্স এর বিপরীতে পাসিং এবং নান্দনিক ফুটবলের কিঞ্চিৎ দর্শন, যা নস্টালজিক করেছে, এর কল্যাণে গতকাল রাতে জাপানের বিপক্ষে ২-১ গোলে জয় দিয়ে রাউন্ড অফ থার্টি-টু এর বৈতরণী পার হয়ে সুপার সিক্সটিন এ পৌঁছেছে হলুদ জার্সির প্রিয় দল। অন্যদিকে আজ সকালে আমার প্রিয় কমলা রঙ্গের জার্সির দলটি নির্ধারিত সময় মরক্কোর সাথে ১-১ সমতায় থেকে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছে বিশ্বকাপের এবারের আসর থেকে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:১৭

নড়াইলের কালিয়ায় এই বর্বরতা কোন সভ্য রাষ্ট্রের চিত্র?

নড়াইলের কালিয়ায় যেভাবে তাণ্ডব, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা কল্পনার সীমাকেও ছাড়িয়ে গেছে। অভিযোগ অনুযায়ী, দুই শতাধিক বাড়িঘরে প্রথমে লুটপাট চালানো হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

×