somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান আল-আমিন
হাসান মোহাম্মদ আল-আমিন, জৈবপ্রযুক্তি, জীববিজ্ঞান ও রসায়ন এ স্নাতক। অনুজীব বিজ্ঞান এ স্নাতকোত্তর । জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একগাদা শখ পালি - বই পড়ি, ফুটবল খেলি, পুরোদোস্তুর মাদ্রিদিস্তা ।

রিভিউ- ল্যান্ড অব টু রিভার

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Land of Two Rivers
লেখক- Nitish Sengupta
পাবলিশার- Penguin Books
ISBN 9780143416784
ভাষা-ইংরেজী
পৃষ্ঠা সংখ্যা- ৬৩৯



★★★★★★★★★
"A history of Bengal from the Mahabharata to Mujib."
বই এর কভারে লেখা এই লাইনটা দেখলেই বোঝা যায়, বইটা বাংলার জন্ম থেকে শুরু করে পরিণত হওয়া পর্যন্ত সব কিছু নিয়ে লেখা একটি পুর্ণাংগ বই। হ্যা। পূর্ণাংগ ই বলবো। এর আগে বাংলার ইতিহাস নিয়ে এর চেয়ে সমৃদ্ধ কোন বই আমি পড়িনি। এক মলাটের ভেতর বাংলার ইতিহাস নিয়ে এর চেয়ে বিশদ কোন বইও আমি পাইনি।

★গঙ্গা আর ব্রহ্মপুত্র এর কোলে বেড়ে ওঠা বাংলার বুকে কখনও পাহাড়পুর, ময়নামতি, মহাস্থানগড়, মংগলকোট, চন্দ্রকেতুগড় নামক নানান কেন্দ্র গড়ে উঠেছে, গড়ে উঠেছে সভ্যতা। আর এই সভ্যতার সাথেই একই পথের পথিক ছিলো নানা সাম্রাজ্য- মৌর্য্য, গুপ্ত, গৌড়, পাল,সেন এর রাজারা। সেই সাথে ছিলো সবগুলো সাম্রাজ্যের পতন ও। মধ্যযুগে আসলো তুর্কী,শাহী, পাঠান, মুঘল। ইসলাম ধর্মের প্রচার এদেশে তখনই। এই সময়ই বাংলা ছিলো মুঘলদেরই একটা সমৃদ্ধ প্রদেশ।

★সুখের ঘরে দুখের আগুন হয়ে এর পর শুরু হল ইউরোপিয়ানদের আগমন। এ সময় বাংলায় নবাব দের উত্থান ঘটে। পতনও হয় এই সময়। শুরু হয় ইংরেজ শাসন। দুশো বছর এর রক্তচোষা ইতিহাসের পাশা পাশি সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাহিত্য, শিক্ষা, ব্যবসা ইত্যাদির পরিবর্তনও উঠে এসেছে এই বইয়ে।

ত্রিপুরা, আসাম, ভুটান, নেপাল, পাকিস্তান, ভারত, বাংলাদেশ- এই শব্দগুলোর জন্ম কি করে হল একের পর এক, তার সবই পাবেন এই বইতে।
লেখক বেশ সুন্দর করে তা গুছিয়ে রেখেছেন বইটিতে। পড়তে পড়তে কখনও মানসিংহের সাথে বাংলায় এসেছি, আবার কখনও ঈশা খান এর সাথে তার বিরুদ্ধে রুখে দাড়িয়েছি। কখনও দরজার ওপাশে দাড়িয়ে ইংরেজ আর মীরজাফরের বিশ্বাস ঘাতকতার পরিকল্পনা শুনেছি, আবার কখনও পলাশীর প্রান্তরে অসংখ্য মীর মদনের লাশ গুনেছি।

মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, ১৯৭১, শেখ মুজিব, নব্য বাংলা, ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র, আইয়ুব খানের পতন, স্বাধীনতা সবই সুনিপুণ ভাবে তুলে ধরেছেন লেখক। বই এর শেষের দিকে পাবেন পশ্চিম বংগের ইতিহাস।

এক কথায় অসাধারণ। বই এর পৃষ্ঠা সংখ্যা ৬৩৯। যখন শেষ হল বুঝলাম না, কিভাবে শেষ করলাম। মাথা এখনও ঝিম ধরে আছে। কত কিছু যে আমাদের চারিদিকে হচ্ছে, তার সুত্রপাত যে কবে আর কোথায় তা কিছুটা হলেও বুঝতে পারছি এখন। অন্তত কিঞ্চিত পরিমাণ হলেও।
বাংলা, বাংলার ইতিহাস, বাংলাদেশ কে সত্যিকারভাবে, গভিরভাবে জানতে হলে, এই বইটা পড়া উচিত বলে আমি মনে করি।

কতটুকু কি জানাতে পেরেছি আপনাদের জানি না। চেষ্টা করেছি কোন ধরণের স্পয়লার ছাড়াই আপনাদের বইটি সম্পর্কে একটু ধারণা দেয়ার। আশা করবো, আপনাদের ভালো লাগবে। সংগ্রহ করে পড়ে ফেলবেন। আজিজ এর প্রথমা তে বইটি দেখেছি।

‌আমার এই লেখার কোন তথ্য যদি ভুল থাকে, দয়া করে জানাবেন। শুধরে নিবো। লেখাটি পড়ে যদি আপনাদের এই বইটি পড়ার আগ্রহ জাগে, তাহলেই আমার এই লেখার সার্থকতা।
‌হ্যাপি রিডিং।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×