somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

হাসান আল-আমিন
হাসান মোহাম্মদ আল-আমিন, জৈবপ্রযুক্তি, জীববিজ্ঞান ও রসায়ন এ স্নাতক। অনুজীব বিজ্ঞান এ স্নাতকোত্তর । জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একগাদা শখ পালি - বই পড়ি, ফুটবল খেলি, পুরোদোস্তুর মাদ্রিদিস্তা ।

দি মোটরসাইকেল ডাইরীজ- রিভিউ

২৫ শে জুলাই, ২০১৮ রাত ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বুক রিভিউ
বইঃ দি মোটরসাইকেল ডাইরীজ
লেখকঃ আর্নেস্তো চে গ্যাভের



সময়টা জানুয়ারী ১৯৫২। দুইজন তরুণ “বুয়েন্স আয়ার্স” থেকে যাত্রা শুরু করবে বলে মনস্থির করলো। উদ্দেশ্য, পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে দেখা। ম্যাপ এ রাস্তা দেখে নিলো। সাথে নিলো ৫০০ সি সি এর একটা মোটর বাইক। শক্তিশালী “দি পোডেরোসা”। বেশ দামী বাইক, কিন্তু সম্ভ্রান্ত পরিবারের সন্তান আর্নেস্তো এর জন্য এই টাকা কোন ব্যাপার না। তাই তো ডাক্তারী পাশ করেই ২৩ বছরের যুবক সিদ্ধান্ত নিলো পুরোদমে পেশায় প্রবেশ করার আগে জীবনটা কে একটু উপভোগ করে নেয়ার।

সময়টা “কিউবিয়ান রেভোল্যুশন” এর আট বছর আগের। ২৩ বছরের সেই যুবকের আনন্দঘন যাত্রাই বদলে দিয়েছিলো পুরো পশ্চিমা বিশ্বের ইতিহাস। চিনতে পেরেছেন যুবকটি কে?
আর্নেস্তো চে গ্যাভেরা – সারা পৃথিবী যাকে এক নামে চিনে “চে” নামে।

আনন্দঘন সেই যাত্রাকে সারাজীবন স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তিনি। প্রতিদিন ডাইরী লিখতেন। কি ভাবছেন? খুব উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকর কাহিনী খুজে পাবেন সেই ডাইরীতে?
ভুল!
সেই ডাইরী জুড়ে ছিলো শুধু কস্ট, ধ্বংস আর অসামঞ্জস্যতায় ভরা।
হাস্যরস যেখানে কম, দুঃখ বেশী।
নাটকীয়তা কম, বাস্তবতা বেশী।
স্বচ্ছলতা কম, দারিদ্রতা বেশী।
প্রতিটি পাতায় উঠে এসেছে ধনী গরিবের পার্থক্য। আর্জেন্টিনা-চিলি-পেরু-ভেনেজুয়েলা ঘুরে ঘুরে তিনি যা দেখেছেন, তা বদলে দিয়েছিলো তার চিন্তা চেতনা। ঘুরিয়ে দিয়েছিলো তার জীবনের মোড়।
চিকিৎসক চে হয়ে গিয়েছিলো “বিপ্লবী চে”।
সমাজ ব্যবস্থার সব অসুখ বিসুখ সারানোর জন্য হাতে তুলে নিয়েছিলো অস্ত্র।

পড়ে দেখতে পারেন, মাত্র ১৬৫ পৃষ্ঠার বই। চলুন চড়ে বসি চে’র সাথে, তার মোটর বাইকের সওয়ারী হয়ে।
কথা দিচ্ছি ঘুরে যাবে আপনার চিন্তা ভাবনার চাকা।
চলুন ঘন্টা খানেক এর জন্য ঘুরে আসি, সেই সময়ের দক্ষিণ আমেরিকা।

বইটি পড়ে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।

গানটাও পারলে শুনবেন সাথে সাথে।

“তুমি চে’ আছো তাই
আমি পথে হেটে যাই-
হেটে হেটে বহু দূর
বহু দূর যেতে চাই।

বি: দ্রঃ বই পাগলদের একটা গ্রুপে বই নিয়ে নিয়মিত রিভিউ লিখি । আমি ছাড়াও আরোও অনেকে রিভিউ লেখেন । সোয়াপি বুকস নামের গ্রুপটি আপনাদের ভালো লাগবে ।
বই পড়তে ভালো লাগলে ঘুরে আসতে পারেন ।
http://www.swapybooks.com/2018/03/24/305/
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ রাত ২:২৪
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×