somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় কী সুখ!...

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ভোরে ঘুম ভেঙ্গে হতচকিত হই-
এই তো আম্মু বুঝি আমায় ডেকে ডেকে হয়রান। গরম পানি তৈরী। হাত-মুখ ধুয়ে গরম পরোটা আর খাঁটি দুধের চা। এত্ত ভোর এখনো- কখন জাগলো মা? তার ঘুম ভাঙ্গাতে এলার্ম ক্লক তো ছিল না কোন-কালে। নাকি ঘুমোয়নি এতটুকু!! আজকের মায়েদেরও কী ঘুম ভাঙ্গে এমনই- জানতে ইচ্ছে করে।

কি শীত কি গরম- একই রকম দিনগুলো। নাস্তা করে দৌড়ো মক্তবে, লাইন করে বসে আমপারা-সূরা-মোনাজাত-দোয়া- নামাজ শিক্ষা। আরো কত কি! ঠিক এখনো কানে বাজে সুর করে পড়া সূরাগুলো। নাহ্‌ আজো নামাজে দাড়ালে সেই সুরই বাজে- একটুও নড়চড় হয়নি। আচ্ছা, আজকের প্রজন্ম কোথায় শিখে সূরা, কোথায় শিখে নামাজ পড়ার নিয়ম? নিশ্চয় তাদের ঘরে ঘরে মৌলানারা এসে পড়িয়ে যায়; কিংবা ইন্টারনেটেই পাওয়া যায় "সহজ নামাজ শিক্ষা"! খুব ভোরে ঘুম ভেঙ্গে তাদের দৌড়োতে হয়না মক্তবে! সময় সহজ করে দিয়েছে হয়তো তাদের জীবন।

সহজ হয়েছে আরো কত কি? আর আমরা! মক্তব থেকে এসে পড়তে বসো। সকালের পড়া নাকি মনে থাকে খুব- বাবার কথা। পড়া শেষে কাধেঁ ব্যাগ গুছিয়ে ইস্কুল- লাইন ধরে পিটি- "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি"- কানে বাজে আজো। পড়া না শিখলে মাস্টারের বেতের বাড়িটা বড় জঘন্য ছিল। বন্ধুদের সাথে আড্ডা, বিকেলে মাঠে ফুটবল- ততটা জনপ্রিয় হয়নি তখনো ক্রিকেট। মাঠও ছিল পাড়ায় পাড়ায়- মহল্লায় মহল্লায়। প্রতি সপ্তাহে ফুটবল ম্যাচ। জয়ী দলের জন্য কাঁচের গ্লাস- আহা- কী সুখ! মাঝে মাঝে মারামারি- হাত-পা ছিঁড়ে ঘরে ফেরা- মায়ের বকুনি। অল্পবিস্তর উত্তম-মধ্যম- অতঃপর সেবা-যত্ন- পট্টি বেঁধে দেওয়া।
এখনো ছেলেরা খেলে সেই মাঠে- জানতে ইচ্ছে করে খুব। এখনো পাড়ায়-পাড়ায় ম্যাচ হয়, গ্লাসের বিনিময়ে?

শীতকালটা বড়ই মজার ছিল- কেবল হতচ্ছাড়া সাত-সকালের মক্তবটা বাদে। গরম গরম ভাপা পিঠা-খেজুরের রস- আরো কত কী! এখনো কী পাওয়া যায় তেমন খেজুরের রস, ভাপা পিঠা? নাকি হারিয়ে গেছে ফুচকা-চটপটির আর বার্গারের ভিড়ে?

একটু বড় হতে না হতেই কত রঙ্গীন দুনিয়া। বইয়ের পাতায় পাতায় হাঁটে মাসুদ রানা- রবিন হুড- আরো কত নায়ক! বইয়ে চড়ে দেশ-বিদেশ ঘুরে বেড়ানো, আফ্রিকা থেকে ইউরোপ--আম্রিকা। কতদূরের দেশ! না জানি কেমন স্বপ্নময়-গল্পময়! কেমন মানুষগুলো? আমাদের মতই- নাকি অন্য কোন ভাষার-জগতের, অন্য কোন মানবীয় মননের?জানতে ইচ্ছে করতো! রাতে শুয়ে শুয়ে দিনে পড়া গল্পগুলোর কাহিনী-ছেদন-গভীর ঘুমে তলিয়ে যাওয়ার আগ পর্যন্ত। আজো কী বই পড়ে শিহরিত হয় ছেলেমেয়েরা, স্বপ্ন বুনে আমাদের মত? নাকি ল্যাপটপ কেড়ে নিয়েছে ওদের সব স্বপ্ন?
হায় কত অভাগা ওরা- কতটুকু বঞ্চিত!

ওদের আজ সবই আছে। কত সহজ আর আধুনিক ওদের জীবন। ফুটবল মাঠ এখন ঘরে ঘরে- কম্পিউটার জুড়ে। মক্তব-লাইব্রেরী সবই চারকোনা বাক্সে প্যাকেটবন্দি। তামাম দুনিয়া আজ অজানা নয়। রবিনহুডদের জায়গা দখল করে নিয়েছে সুপারম্যানরা। সবই আছে- সবই। ওদের মুখে তবু হাসি দেখি না- আমাদের সময়কার মত। ওদের বুকফাটা কান্না দেখি না- স্বপ্ন দেখি না- অভিমান দেখি না। দুঃখ-কষ্টের মায়াজালে ওদের বন্দি হতে দেখি না। হায়, কত হতভাগা ওরা, কতটুকু বঞ্চিত! মোবাইল ছিল না আমাদের - ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারিনি বন্ধুর সাথে। তবে বন্ধুত্ব ছিল অফুরান। মোবাইল ছাড়াও প্রতিদিন ঠিকই দেখা হতো। আমাদের বন্ধুত্বে প্রান ছিল -স্পর্শ ছিল। আমরা যেন অনেক বেশি মানবীয় ছিলাম।

সবচেয়ে খুশির ছিল ঈদ। ঈদ এলেই নতুন জামা-জুতা। নতুন আবদার- রিবোক ক্যাডস কিংবা হালফ্যাসনের নতুন জিন্স! আর না পেলে কান্নাকাটি- অভিমান; ভাত না খাওয়া। সংসার যন্ত্রনার দুঃখ লুকিয়ে বাবার সারপ্রাইজ- মাঝরাতে নতুন প্যাকেট খোলা। নতুন জামা-জুতা পরে সারা রাত বসে থাকা। আহা - কী সুখ! এখনো ঈদ হয়- হয়তো ঠিক আগের মতই। এখনো সকালে ঈদগাহে জামাত হয়। ঈদের আগের রাতে বাবারা কী এমন সারপ্রাইজ দেয় - জানতে ইচ্ছে করে খুব।

সংসার সাগরের সেই সুখ-দুঃখের ভেলায় ভাসতে ইচ্ছে করে আবার। কান্না-হাসি, অভিমান- ভালোবাসায় ভরপুর পুরনো ঠিকানায় ফিরতে পারতাম যদি! চোখের কোণ আর্দ্র করে দেওয়া স্মৃতির পাতা হাতড়াই, ঘুম-ঘুম চোখে তাকিয়ে রই বুকের ভেতর দুমড়ে মুচড়ে দেওয়া অতীত পানে।
হায়, কী সুখ!
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×