গত ৬ তারিখ গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামীলীগ সমর্তিত প্রার্থী পরাজিত হবার পর ব্লগে অনেক পোষ্ট দেখলাম, তাদের মধ্যে বেশীর ভাগ পোষ্টে উল্লেখ করা হয়েছে আওয়ামীলীগ ৫-০ তে পরাজিত হয়েছে। এটার অর্থ কিছুই বুঝলাম না।
যারা এই রকম মন্তব্য করতেছে তাদের কাছে প্রশ্ন। আওয়ামীলীগ কি ভাবে বা কোন হিসাব অনুসারে ৫-০তে হেরেছে ?
সাম্রতিক দেশে বেশ কয়েটি নির্বাচন হয়েছে। তার ফলাফলে দেখা যায়। -
১) চট্টগ্রাম সিটি নির্বাচন। - জিতেছে। বি,এন,পি পন্থী (স্থানীয় সরকার অরাজনৈতিক নির্বাচন )
২) কুমিল্লাহ সিটি নির্বাচন। - জিতেছে বি,এন,পি বিদ্রোহী প্রার্থী (স্থানীয় সরকার অরাজনৈতিক নির্বাচন )
৩) নারায়ণগঞ্জ সিটি নির্বাচ । জিতেছে আওয়ামীলীগ পন্থী (স্থানীয় সরকার অরাজনৈতিক নির্বাচন )
৪) কাপাসিয়া উপনির্বাচন, জিতেছে আওয়ামীলীগ । (জাতীয় ও রাজনৈতিক নির্বাচন )
৫) চট্টগ্রামের আনোয়ারা উপনির্বাচন, জিতেছে আওয়ামীলীগ । (জাতীয় ও রাজনৈতিক নির্বাচন)
৬) আব্দুল জলিল মৃত্যুর পর নওগা উপনির্বাচনে বি,এন,পি নির্বাচনের যাবার তো দুরের কথা তারা প্রার্থী পর্যন্ত দেয়নি। এই আসনে বিনা প্রতিদন্ধীতায় জিতেছে আওযামীলীগ ,( জাতীয় ও রাজনৈতিক নির্বাচন)
৭) সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল সিটি নির্বাচন। জিতেছে বি,এন,পি পন্থী ( স্থানীয় সরকার ও অরাজনৈতিক নির্বাচন)
৮) কিশোরগঞ্জ-৪ উপনির্বাচন, জিতেছে আওয়ামীলীগ । ( জাতীয় ও রাজনৈতিক নির্বাচন।)
৯) সর্বশেষ গাজীপুর সিটি নির্বাচন- জিতেছে বি,এন,পি পন্থী। ( স্থানীয় সরকার ও অরাজনৈতিক নির্বাচন)
যারা বলেন ৫-০ তে বি্এন,পি জিতেছে বা ৫-০ তে আওয়ামীলীগ হেরেছে তারা আবার ভাল করে হিসাব করে দেখবেন।
বড় , জাতীয় ও রাজনৈতিক দলীয় নির্বাচনের ফলাফল বিবেচনার করবো?
নাকি স্থানীয় সরকার , নন পলিটিক্যাল ছোট নির্বাচনের বিবেচনা করাবো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


