যারা দাবা খেলা জানেন তারাই একমাত্র বুজতে পারবেন দাবাখেলার গুটি চাল কাকে বলে, দাবা খেলার গুটি গুলোর মধ্যে শক্তির বিচার অনুসারে।
১) মন্ত্রী
২) কিস্তি
৩) ঘোড়া
৪) হাতি
৫) সৈন্য
দাবা খেলায় দেখা যায় প্রতি পক্ষের হাতি খেতে সৈন্য বির্সজন দিতে।
ঘোড়া খেতে হাতি বির্সজন দিতে।
কিস্তি খেতে ঘোড়া বির্সজন দিতে।
মন্ত্রী খেতে প্রয়োজনে একাদিক গুটি যেমন সৈন্য,হাতি, ঘোড়া , কিস্তি বির্সজন দিতে।
আমাদের দেশে রাজনীতির খেলায় এখন চলতেছে টিক দাবা খেলার মত নীতি ।
এখন দেশের এমন অবস্থা হয়েছে বি,এন,পি আর নির্বাচন হতে সড়ে যাবর আর কোন রাস্তা নেই। কারণ বি,এন,পি তাদের নেতা কর্মীদের আন্দোলন হতে সরিয়ে নির্বাচন মূখী করিয়েছেন, দেশের মানুষ এখন তত্ববধায়ক সরকার নিয়ে আলোচনা করতেছেনা, এখন প্রধান আলোচ্য বিষয় বড় বড় সিটি গুলোতে বি,এন,পির জয়। বড় বড় ৫ টি সিটি কর্পোরেশন নির্বাচনে বি,এন,পি জয়ী হওয়ায় বি,এন,পি সহ ১৮ দলীয় সরকার বিরুধী আন্দোলন এখন সম্পূর্ণ স্তব্দ হয়ে গেছে। বিরুধী দলগুলোর ঘরে এখন নির্বাচনে জয়ী হবার অনন্দ , স্বাভাবিক ভাবে মানুষ যখন পেট ভরে ভাত খাবার পর পর নতুন করে আবার ভাত খেতে চায়না, বি,এন,পি বড় বড় ৫টি সিটি নির্বানে জয়ী হবার পর তাদের নেতা নেত্রীরা এখন অনেকটা স্বস্তির নিশ্বাস ফেলছে। আর বর্তমান সরকারের মেয়াদ আছে মাত্র ৬ মাসেরও কম। যদি এর মাঝে বিভক্ত হওয়া ঢাকার দুটি সিটি নির্বাচন দিয়ে বসেন সরকার তা হলে মজা আরো জমবে। আর যদি ঢাকা সিটি নির্বাচনে বি,এন,পি জিতে যায় আগামী জাতীয় নির্বাচনে তত্ববধায় সরকারের অধীনে হোক বা আওয়ামীলীগ সরকারের অধীনে হোক তাদের নির্বাচনে অংশ গ্রহণ করা আর কোন বিকল্প নেই, কারণ নির্বাচন মুখী ও নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নেওয়া জনতাকে নির্বাচন হতে মুখ ফিরিয়ে নেওয়া খুবই কঠিন। যদি আগামী নির্বাচন আওয়ামীলীগে অধীনে হয় আর তাতে যদি বি,এন,পি অংশ না নেন, তা হলেও বি,এন,পি তৃণমুল সাধারণ কর্মী সমর্তক ঘরে বসে থাকবেনা, তারা বি,এন,পির বিকল্প প্রার্থীকে ভোট দিবে, যেমনটি হয়েছিল ১৯৮৬ সালে, ১৯৮৬ সালে নির্বাচনে বি,এন,পি অংশ না নিলেও বি,এন,পির সাধারণ ভোটারগণ নাঙ্গল র্মাকায় ভোট দিয়েছিল।
প্রধাণ নির্বাচন কমিশনারকে নিয়ে বি,এন,পি আর এখন বিন্দুমাত্র প্রশ্ন তুলতে পারবেনা। কারণ এই নির্বাচন কমিশনারের অধীনে বি,এন,পি একাদিক বড় বড় সিটি নির্বাচনে অংশ নিয়েছে ইতি মধ্যে তাতে তারা জয়ীও হয়েছে।
বি,এন,পির সরকার বিরুধী আন্দোর কোন অবস্থায় চাঙ্গা করতে পাতেছিলনা, তায় তারা নিজেরাই আনেকটা নিরুপায় হয়ে সরকার বিরুধী আন্দোলন হিসাবে বড় বড় সিটি নির্বাচন গুলো বেচে নিয়েছেন।
আবার পক্ষান্তরে আওয়ামীলীগও কিছু দিন পর পর দফায় দফায় বড় বড় সিটি নির্বাচন দিয়ে দিয়ে গ্রাস করে স্তব্দ করতে চায় বিরুধী দলগুলোর সরকার বিরুধী আন্দোলনকে।
আগামীতে সামনে আসতেছে রমজান, তার উপর বর্তমান সরকারের মেয়াদের সর্বশেষ সময় এসেগেছে, আগামী নির্বাচনের ঘনিয়ে আসেছে, সময় খুবই কম। বি,এন,পি যা করার আগামীতে মাত্র ১/২ মাসের মধ্যে করতে হবে।
এখন দেখার বিষয় নির্বাচন মুখী জনতা ঢলকে কি ভাবে বি,এন,পি আন্দোলন মুখী করতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


