somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্পঃ‬ চোখেররোগ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোমানের একটি সমস্যা আছে,কথা বলবার সময় সে কারো চোখের দিকে তাকিয়ে থাকতে পারে না।এমনি তো হয়ত পারে,কিন্তু যখন কথা বলবে তখন সরাসরি সে চোখের দিকে তাকায় না,তার ধারণা সরাসরি চোখের দিকে তাকালে কেউ তার মনের ভাব বুঝে ফেলবে।এমন না যে,তার মনে খারাপ বা নেগেটিভ কিছু রয়েছে।

এই দোষটা সরাসরি ধরে ফেলল তন্বী।

সরাসরি নোমান কে বলল- ‘কি ব্যাপার নোমান?তুমি কথা বলার সময় এদিক সেদিক তাকাও কেন?’

নোমান কিছুটা থতমত খেয়ে আবার হেসে ফেলল-‘কি জানি!এটা আমার আগের অভ্যাস’

‘না না,এটা একটা রোগ।খারাপ রোগ।তোমার কি ভয় লাগে?’

নোমান হেসে উড়িয়ে দেয়- ‘আরে না।কিসের ভয় ,ভয় লাগবে কেন আবার?আছে না,সবাই তো একরকম না,কেউ কেউ তো আলাদা হয়’-কথাগুলি বলবার সময় নোমান খেয়াল করল সে তন্বীর দিকে না তাকিয়ে ডানের দেয়ালে তাকিয়ে আছে।তৎক্ষনাৎ সে তার চোখের দৃষ্টি তন্বীর উপর ফিরিয়ে আনল,কিন্তু সে ধরা পড়ে গেছে।

‘দেখেছ?এটার ব্যাপারে খোঁজ লাগাচ্হি আমি দাঁড়াও।ট্রিটমেন্ট চাই।আচ্ছা থাকো।ফোনে কন্টাক্ট করব এসাইনমেন্টের ব্যাপারে।আমি যাচ্ছি’-বলে তন্বী একটা কৃত্রিম হাসি হেসে নেমে গেল সিঁড়ি বেয়ে।

নোমান দাঁড়িয়ে আছে আগের জায়গাটাতেই।নাক দিয়ে গন্ধ নিচ্ছে,তন্বী দাঁড়িয়েছিল একটু আগে,ঐ জায়গার গন্ধটি এখনো বাতাসে ভেসে ভেসে আসছে।কি মাখে মেয়েটি?

তন্বীর চোখের দিকে না তাকানোর যুক্তি আছে নোমানের,মেয়েটি যদি টের পেয়ে যায় নোমানের মনের কথা।নোমান যে প্রায়ই ওর কথা ভাবে,এটা না জানি টের পেয়ে মেয়েটা হইচই শুরু করে দেয়,একে ক্লাসমেট,তায় মেয়েটা মুখরা। ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যাবে,ওর চোখের দিকে তাকিয়ে কথা বলে কাজ নেই।গন্ধটা নাকে আসছে সেই পর্যন্ত ই ভালো।

#####
‘আমি সত্যি বলছি ঐ মেয়েটির সাথে আর কোনদিন ফোনে কথা হয়নি,ঐ একবারই’-বলে তন্বী কী বলে তার অপেক্ষায় রইল নোমান।

‘আচ্ছা,আমি বিশ্বাস করলাম।কিন্তু,তোমার এই দোষ এখনো গেল না।কথাগুলো আমার দিকে তাকিয়ে বলতে অসুবিধা আছে?যারা চোখের দিকে না তাকিয়ে কথা বলে,তাদের মনে কোন সমস্যা আছে’

তন্বীর কথাগুলো শুনে মনে মনে চিন্তিত হয়ে পড়ল নোমান।ছয় মাস হল ওদের সম্পর্ক।এর মাঝে তন্বীর সাথে শুধু গা ঘেঁষে বসাই হয়েছে।তন্বী সাফ সাফ বলে দিয়েছে বিয়ের আগে কোনকিছু নয়।এমনকি হাত টাও সহজে ধরতে দেয় না।বলেছে- ঐরকম কোন চিন্তা যদি মাথায় আসে,সরাসরি ব্রেকআপ। তন্বী স্ট্রেইটকাট মেয়ে।ওর কথার নড়চড় হয় না।

সেদিন কায়সার বলেছিল-‘জানিস,চুমু খেতে কি দারুণ।ও তুই তো জানবি,অনেকদিন ধরেই প্রেম করছিস’।কায়সারের প্রেম দুইমাসের।নোমান কিছু বলেনি,চুপ করে হেসেছিল।যার হ্যাঁ না কোন অর্থই হয়না।

তন্বীকে কত কি যে করতে ইচ্ছে হয় নোমানের।ওর সামনে এলে এখন সেই ভয়েই থাকে,তন্বী এই বুঝি টের পেয়ে যাবে ওর মনের ভাবনা।

####

‘কী ছাদে কবরী বাঁধি লব আজ ‘- বলতে বলতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল খোঁপা করছিল তন্বী।

বিছানায় ইতিমধ্যে রেডি হয়ে বসে আছে নোমান।

তন্বীর রেডি হওয়া দেখে মনে মনে বিরক্ত হল খুব।অফিস শেষ করে এসেছে।কালকে ছুটির দিন,তাও অফিস করতে হবে।মেজাজ একদম ভালো নেই,সেই মেজাজ ঘরে দেখানো যাবে না।তন্বীর কড়া নিষেধ।অফিসের মেজাজ অফিসে।কিন্তু,ঘরেও মেজাজ খারাপের যথেষ্ট কারণ আছে।তন্বীর লতায়পাতায় এক আত্নীয়ের মেয়ের বিয়ে।উপহার কিনতে যাওয়া চাই।

‘আচ্ছা,আমরা মনে হয় সস্তা কিছু না দিয়ে ডিনার সেটটাই কিনলে ভাল হবে।কী বল?’-গাড়ি করে যেতে যেতে তন্বী নোমানকে বলল।

‘তোমার যেটা ভাল লাগে’-তন্বীর চোখের দিকে না তাকিয়েই বলল নোমান।মনে মনে বিয়ের চৌদ্দগুষ্টি উদ্ধার করছে ।
(সমাপ্ত)
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×