somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফয়সাল হাওড়ী
সুনামগঞ্জের হাওরাঞ্চলে জন্ম। কাঁচ-পাকা চুল, দাঁড়িসমেত ইঁচড়ে পাকা যুবক।পেশাদার ট্র্যাভেল ব্লগার।ঘুরে বেড়াই ও লিখি।শখের বশে সাহিত্য চর্চা করি।সদালাপী,অলস ও স্বপ্নবাজ। জীবনের উদ্যেশ্য খুজে পাই নি।মানুষের ভালোবাসায় সিক্ত।যতক্ষণ শ্বাস চলে ততক্ষণ সুবাহানাল্লাহ

মাটিরও পিনজিরার ভিতর বন্দী হইয়া রে

০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অবিবাহিত যুবক ও যুবতীদের মনের মধ্যে একটা শঙ্কা কাজ করতে দেখা যায়। তাদের মাথায় এরকম একটা কুসংস্কার কাজ করে "বিয়ে করে ফেললাম মানে বন্দী হয়ে গেলাম।জীবনে কিছু করতে হলে বিয়ের আগেই করতে হবে। বিয়ে করা মানেই হাড়ি-পাতিল ও বাজারের ব্যাগের মধ্যে জীবন সীমাবদ্ধ হয়ে গেলো।

আমি আমার চারপাশে অনেককে দেখেছি এই কুসংস্কারে আতঙ্কিত হয়ে নিজেকে বিয়ে বা সংসার থেকে দূরে রাখার প্রনান্ত চেষ্টায় রত হতে। অন্তত যতদিন গা বাচিয়ে চলা যায় । আবার কিছু রসিক মানুষ এই বিবাহ-আতঙ্কে আতঙ্কিতকে ভ্যবাচ্যাকা খাইয়ে দিয়েছে বিবাহ সম্পর্কিত বহুল প্রচলিত প্রবাদ বাক্যটি শুনিয়ে -
"দিল্লী কা লাড্ডু
যো খায়, বো পাস্তায়েগা
যো না খায়, ও ভি পাস্তায়েগা ।।"

আমার ধারনা ছিল শুধু অবিবাহিত বা বিবাহ উপযুক্তরাই এই আতঙ্কে ভোগে। এখন দেখছি বিবাহিতরাও এই কুসংস্কারকে জিইয়ে রাখে। নবদম্পতির হাতের মেহেদী মুছে যেতেই হতাশার সাগরে হাবুডুবু খায় এবং রহস্যময় সেই প্রবাদ বাক্যের সত্যতার প্রমাণ দেয়।
বিয়ের আমেজ শেষ হতে না হতেই নব দম্পতির জীবনে একটা চাপ আসে সত্য। বিশেষ করে অর্থনৈতিক চাপে অনেকে বেসামাল হয়ে যায়। সদ্য বিবাহিত পুরুষটি টাকা বা ক্যারিয়ারের নেশায় পাগলপাড়া আর বিরহিনী নারী তাঁর একাকী জীবনের সেলফি তুলে তুলে স্বামীর ঘরে ফেরার অপেক্ষার প্রহর গুনে। (এর ব্যতিক্রমও যে নেই তা নয়।) সেই সেলফি সামাজিক পোফাইলে না দিলেও ঘুরিয়ে ফিরিয়ে বিয়ের ছবিতে নতুন ক্যাপশন জুড়ে দেয় "অনেক বদলে গেছো তুমি।"

কিন্তু তারা বেমালুম ভুলে যায় যে

সংসার সাগরে দুঃখ তরঙ্গ খেলা
আশা তাঁর একমাত্র ভেলা "

তারা ভুলে যায় জোয়ারের পর ভাটা এবং ভাটার পর আবার জোয়ার আসে।ভালোবাসাহীন সেই হৃদয়গুলো ভাটায় পড়ে হঠাৎ ডাঙ্গায় চলে আসা মাছের মতো কাতরাতে থাকে। পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা বোধ থেকে সড়ে এসে অযাচিত কলহে লেগে থাকে। কণ্ঠে গান তুলে

মাটিরও পিনজিরার ভিতর বন্দী হইয়া রে ......

তখনি ভালোবাসার বলৎকার হয়। ধৈর্য, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা বোধ যে মানুষের সাংসারিক জীবনে প্রাণের সঞ্চার করে এবং সংসারকে মহিমান্বিত করে তুলে এবং সেই জন্যে চেষ্টা করতে হয় তা ভুলে যায়।তাঁরা ভুলে যায় চন্দ্র সূর্য সাক্ষী রেখে প্রথম জীবনের সেই আবেগময় বানী।

সাক্ষী থাইকো চন্দ্র সুরুজ
সাক্ষী থাইকো তাঁরা
মরণ যাত্রায়ও না যাই যেন
প্রানবন্ধুরে ছাড়া ।

সংসারে যত্নশীল না হয়ে, ধৈর্য হীন সে প্রেমিক প্রেমিকারা আবারো প্রমাণ করে বিয়েই মানব জীবনে চরম সীমাবদ্ধতা। তখন মরণ যাত্রার হিসাব চুকে যায়, শুরু হয় একলা চলার মনোঃ বৃত্তি, বৈরাগ্যে তখন সুখ খুজে পায়।হেরে গলায় বন্ধুরে-

নিষ্ঠুর বন্ধুরে
বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষী কেউ ছিলো না সে সময়
সাক্ষী শুধু চন্দ্র তাঁরা
একদিন তুমি পড়বে ধরা
ত্রিভুবনের বিচার যেদিন হয় ।

২২/২/১৭
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৭ রাত ৯:৪৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×