somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাণিজ্য মন্ত্রী ফারুক খানের কম খাওয়ার পরার্মশকে কট্টাক্ষ করে পরিবহন শ্রমিক মানিক মিয়া বলেন, ‘হ্যারে যদি একবার সামনে পাইতাম তাইলে তার উপরে গাড়ি তুইল্যা দিয়ে কইতাম মাফ কইর‌্যা দিয়েন স্যার। দেহি নাই। তহন বুঝত মাস কয়দিনে যায়।’

২৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালো নেই পরিবহন শ্রমিকরা
তাহজিব হাসান, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সায়েদাবাদ বাস টার্মিনালে বলাকা পরিবহন সার্ভিসের বাসে খোশগল্প করছেন একই সার্ভিসের কয়েকজন চালক, হেলপার আর সুপারভাইজার। ঈদের ঐ ব্যস্ত সময় খোশগল্পের কারণ জানতে চাইলে তারা তাদের দুঃখের কথা বলেন।

বলাকা পরিবহন সার্ভিসের সুপারভাইজার বাচ্চু বাংলানিউজকে বলেন, ঈদের এই ব্যস্ত সময় যাত্রীর চাপ নেই। হাতে কাজও নেই। তাই বেকার বসে আছি।

তিনি আরো বলেন, একদিকে জিনিস পত্রের অনেক দাম, অন্যদিকে হাতে কাজ নেই। ঈদের কেনা-কাটা কি করব? ঘরের চালই কিনতে পারছিনা।

এক সময় নিজের মুখ মন্ডল দেখিয়ে তিনি বলেন, দ্যাখেন টাকার অভাবে সেভ করতে পারছি না। আমার মুখের যেমন ছিন্নবিন্ন অবস্থা, আমার পরিবারের একই অবস্থা।

চালক সাইদুল জানান, বউয়ের কিছু স্বর্ণের অলংকার আছে যেগুলো বন্ধক দিয়ে ঈদের কিছু কেনা কাটা করব। পরে আবার বাজার চাঙ্গা হলে কিছু আয়-রুজি করে সেগুলো ফেরত নিয়ে আসব। আগের ঈদগুলোতে দুরের রিজার্ভ ট্রিপ পাওয়া যেত। এই ভাঙ্গা রাস্তার যুগে তাও আর সম্ভব নয়।

এ সময় চালক সাইদুলকে থামিয়ে দিয়ে বাণিজ্য মন্ত্রী ফারুক খানের কম খাওয়ার পরার্মশকে কট্টাক্ষ করে পরিবহন শ্রমিক মানিক মিয়া বলেন, ‘হ্যারে যদি একবার সামনে পাইতাম তাইলে তার উপরে গাড়ি তুইল্যা দিয়ে কইতাম মাফ কইর‌্যা দিয়েন স্যার। দেহি নাই। তহন বুঝত মাস কয়দিনে যায়।’

সরেজমিনে দেখা গেছে, এই অবস্থা শুধু বলাকা পরিবহনের নয়। সবগুলো পরিবহনের এই দুরাবস্থা বিরাজ করছে। বিভিন্ন পরিবহন সার্ভিসের ২০ থেকে ৪০ ভাগ শ্রমিক বেকার।

বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সারি সারি গাড়ি টার্মিনালে দাঁড়িয়ে আছে। গাড়ির অনুপাতে যাত্রীর সংখ্যা কম। হেলপারদের বিভিন্ন স্থানের যাত্রীদের জন্য হাঁক-ঢাক করতে দেখা গেছে।

যাত্রী কম থাকার কারণ হিসেবে চাঁদপুর রুটের দুলাল এন্টারপ্রাইজের সুপারভাইজার মজিদ মিয়া বাংলানিউজকে জানান, ‘রাস্তাঘাট ভাঙ্গা। তাই মানুষ এখন গাড়ির বদলে ট্রেন বা নৌকায় চলাচলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। অনেকে আবার ঢাকাতেই ঈদ করছেন।’

একই কথা বলেন এশিয়া এন্টারপ্রাইজের ড্রাইভার কিরণ মিয়া, তিশা এন্টারপ্রাইজের ড্রাইভার সারোয়ার কবীর।

একজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, ঈদ উপলক্ষে ছুটি পেলেও এবার আর বাড়ি যাব না। ঢাকাতেই থাকবো। রাস্তাঘাটের যে অবস্থা। পরিবার পরিজন নিয়ে ঢাকার ঐতিয্যবাহী স্থানগুলো ঘুরে বেড়াব।

সব মিলিয়ে এবারের পরিবহন শ্রমিকদের ঈদে তেমন আনন্দ থাকবে না। ভাঙ্গা রাস্তার মতো তাদের ঈদের দিনগুলো কাটবে অভাব অনটনে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘন্টা, আগস্ট ২৯, ২০১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×