somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানোয়ার লীগ ও কুত্তালীগ আচরণ.................

০৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আ. লীগের কর্মীসভায় আটকে গেলো বাবুর স্মরণসভা



নাটোর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ হঠাৎ করে একই মাঠে কর্মী সভা ডাকায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা করতে পারেনি বিএনপি।

পুলিশ বলছে, একই স্থানে দুই দল সভা ডাকায় কাউকেই অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।

বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি বাবুকে গত বছর ৭ অক্টোবর প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে বড়াইগ্রাম পৌরমাঠে স্মরণসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। পৌর কর্তৃপক্ষও তাতে অনুমোদন দেয়।

এ উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়, মাঠে তৈরি হয় মঞ্চ। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ সেখানে কর্মীসভার ডাকে স্থানীয় আওয়ামী লীগ।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার পক্ষ থেকে বিএনপিকে স্মরণসভা করতে নিষেধ করা হয় বলে অভিযোগ করেন দলটির নেতারা। তা উপেক্ষা করে শুক্রবার দুপুর থেকে বিএনপি নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আওয়ামী লীগের কর্মীরাও মাঠ সংলগ্ন রাস্তায় অবস্থান নেয়।

পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম মুক্তা ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন পুলিশের বাধা পেরিয়ে মাঠে ঢুকে মঞ্চে অবস্থান নিলেও পুলিশ তাদের মাইক লাগাতে দেয়নি। বিপুল সংখ্যক পুলিশ স্মরণসভার মঞ্চ ঘিরে রাখে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার কয়েকবার আশ্বাস দিলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মাঠে তাদের দেখা মেলেনি।

অ্যাডভোকেট শরিফুল ইসলাম মুক্তা সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের নেতাকর্মীরা বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে বনপাড়া উচ্চ বিদ্যালয় ও কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাবুর স্মরণসভা করার অনুমতি না পেয়ে আমরা পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পৌর মাঠে সভা করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে আমাদের সভা ভণ্ডুল করলো। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে।"

এ ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, "দলীয় সিদ্ধান্তে পৌর মাঠে আমাদের কর্মী সভা ডাকা হয়েছে। বিএনপি ইচ্ছা করলে অন্য কোথাও সভা করতে পারতো।"

বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কাউকেই সভা করতে নিষেধ করিনি। তবে একই স্থানে দুই দল সভা ডাকায় আমাদের আর কোনো উপায় ছিল না।"

দুই পক্ষকে সমঝোতায় আনার চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, "আইন-শৃঙ্খলার স্বার্থে একই জায়গায় একই সময় আমরা দুই দলকে সভা করতে দিতে পারি না।"

অতিরিক্ত জেলা পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, "স্মরণসভা করতে দিতে না পারায় আমরা সত্যিই দুঃখিত। তবে এ ছাড়া আমাদের বিকল্প ছিল না।"

নিহত বাবুর স্ত্রী মহুয়া নূর বলেন, আওয়ামী লীগ বাবুর জনপ্রিয়তাকে এতোটাই ভয় পায় যে, তার স্মরণসভাও করতে দিতে সাহস পায়নি।

"তারা নিলর্জ্জভাবে স্মরণসভা পণ্ড করেছে। তারা আমার স্বামীর হত্যাকারী।"

এক বছর পার হলেও পুলিশ বাবু হত্যা মামলার অভিযোগপত্র দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৯৫৯ ঘ.
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×