somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামীলীগের জনপ্রিয়তার বর্তমান নমুনা

২৭ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালিয়াকৈর পৌরসভায় বিএনপি প্রার্থী বিজয়ী

পৌরসভার নির্বাচনে সাবেক পৌর প্রশাসক ও বিএনপি সমর্থিত প্রার্থী মজিবুর রহমানকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করা হয়েছে। মুজিবুর রহমান আওয়ামী লীগ সমর্থিত সিকদার মোশারফকে ২৫ হাজার ৫৩৭ ভোটে পরাজিত করেন

গাজীপুর, ২৭ অক্টোবর (আরটিএনএন ডটনেট)-- গাজীপুর কালিয়াকৈর পৌরসভায় মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

পৌরসভার নির্বাচনে সাবেক পৌর প্রশাসক ও বিএনপি সমর্থিত প্রার্থী মজিবুর রহমানকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করা হয়েছে।

মুজিবুর রহমান আওয়ামী লীগ সমর্থিত সিকদার মোশারফকে ২৫ হাজার ৫৩৭ ভোটে পরাজিত করেন।

স্থগিত আট কেন্দ্রের পুনঃনির্বাচনে মুজিবুর রহমান পেয়েছেন ১০ হাজার ৫৫১ ভোট আর সিকদার মোশারফ পেয়েছেন দুই হাজার ৪১৯ ভোট।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ বুধবার রাত ৯টায় বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। স্থগিত আট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৩৬৭ জন।

চলতি বছরের ১৭ জানুয়ারি অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ ও ৮ নং ওয়ার্ডের আটটি কেন্দ্রের ভোটার তালিকায় গড়মিল দেখ দেয়। এ কারণে নির্বাচন কমিশন ওই কেন্দ্রগুলোর ভোটগ্রহণ স্থগিত করেছিল।

নির্বাচনে মেয়র প্রার্থী সাবেক পৌর প্রশাসক মজিবুর রহমান ওই স্থগিত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।

স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর ১০(৩) বিধি অনুযায়ী হাইকোর্ট নির্বাচন কমিশনকে গণবিজ্ঞপ্তি জারি করে ২৯ অক্টোবরের মধ্যে স্থগিতকৃত আট কেন্দ্রে পুনঃনির্বাচন দিয়ে ভোটগ্রহণের মাধ্যমে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করার আদেশ দেয়।

হাইকোর্টের আদেশ এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহমুদুল কবীর মুরাদ ২৬ অক্টোবর স্থগিতকৃত আট কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠানের গণবিজ্ঞপ্তি দেন। গত ১৬ অক্টোবর তিনি এই বিজ্ঞপ্তি দেন।

গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ২৮টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. মজিবুর রহমান পেয়েছিলেন ২১ হাজার ৭৭০টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী সিকদার মোশারফ পেয়েছিলেন ৪ হাজার ৩৬৫টি ভোট।

উপজেলা নির্বাচন অফিস জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী, মৌচাক, আটাবহ ইউনিয়নের ২৪ দশমিক ৬৬ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গত ২০০১ সালের ২১ জুন কালিয়াকৈর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরে ২০০৩ সালের ১৫ মে পৌরসভার কার্যক্রম শুরু হয়। ওই সময় থেকে দীর্ঘদিন পৌরসভার কার্যক্রম চলছিল প্রশাসক দিয়ে।

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মো. মজিবুর রহমানই ওই প্রশাসকের দায়িত্ব পালন করেন।
আরটিএনএন ডটনেট/প্রতিনিধি/এফএম/এমআই_ ১৩৩৯ ঘ.
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×