somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতিকে ভারমুক্ত করার চেষ্টা ও সরকারের ইদুঁর বিড়াল খেলা/:)

২৯ শে মার্চ, ২০১২ ভোর ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা জাতিই কিছু না কিছু ভারে আক্রান্ত। ঐ জাতির প্রতিনিধিরা বা সরকার প্রধানরা ইচ্ছাকৃত ভাবেই জাতিকে ভারমুক্ত করছে না। সম্পূর্ণ ভারমুক্ত হয়ে গেলে মধ্যাকর্ষনের প্রভাবে জাতিকে আর মাটিতে ধরে রাখা যাবে না। কারণ তখন আর ভূকেন্দ্রে কোন আকর্ষন জাতির উপর থাকবে না। রাষ্ট্রের জাতিশূন্য হওয়ার আশংকা দেখা দিবে।

যেমন ধরেন পাকি জাতি, পাকিস্থান সরকার ৭১-রে গণহত্যার জন্য বাংলাদেশের কাছে দু:খ প্রকাশ করে সহজেই জাতিকে ভারমুক্ত করতে পারে কিন্তু তারা তা করছে না। সরকার চাইছে না পাকিজাতি ভারমুক্ত হোক, কারণ সেই একটাই।
ইণ্ডিয়ানদের কথা কি আর বলব, সীমান্তে হত্যা, পানি আটকানো বাংলাদেশের আভ্যন্তরীন ব্যাপারে নাক গলানোX( ইত্যাদি কাজে পারদর্শীতা দেখিয়ে জাতিকে তারা আরো ভারযুক্ত করছে। ভারতীয় জাতিকে ভারমুক্ত রাখতে ঐ দেশের সরকারের কোন আগ্রহই নাই বরং কিভাবে আরো ভারাক্রান্ত করা যায় সেই চেষ্টায় আছে।

বিশ্বের বিভিন্ন জাতির ক্ষেত্রে এ রকম আরো অনেক উদাহারণ দেওয়া যাবে, এ ক্ষেত্রে ব্যতিক্রম শুধু বাংলাদেশ। এ সরকার এসেই বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসি দিয়ে ১ম দফার জাতিকে হালকা করে দিলেন। জাতির ৩৫ বছরের পাথর এক ধাক্কায় নামিয়ে দিলেন। জাতি প্রায় ভারমুক্ত হয়েই গিয়েছিল কিন্তু কিছু কিছু ঘটনার জন্য সম্পূর্ণ মুক্ত হতে পারছিল না। সরকার এবার উদ্যোগ নিল আরো একটা ধাক্কা দিয়ে জাতিকে আরো ভারমুক্ত করবে। ফলশ্রুতিতে গত ২৭ মার্চ বিদেশী বন্ধুদের সন্মাননা দিয়ে ৪০ বছরের পুরাণো আরো একটা বোঝা জাতির কাঁধ থেকে সরিয়ে দিলেন।

জাতি এইবার ভারমুক্ত হয়ে বেশ ফুরফুরা মেজাজে আছে কিন্তু আরো একটা পাথর যে গত ৪০ বছর যাবৎ জাতিকে প্রায় কুঁজে করে রেখেছে তা জাতি গত ৩ বছরে আস্তে আস্তে টের পাচ্ছে। সরকার বুঝাতে চাইছে এই পাথরটা এতই ভারী যে এটাকে মুক্ত করতে না পারলে ভূকেন্দ্রের আকর্ষন বাড়তে বাড়তে জাতিকে তলিয়ে যেতে হতে পারে যে কোন সময়। নতুন অথচ অনেক পূরাতন এই ভারটা হলো যুদ্ধাপরাধীরা। তাদের বিচার করা হয়ে গেলে আশা করা যায় জাতি সম্পূর্ণ রূপে ভারমুক্ত হয়ে যাবে। জাতি নিজেদের ওজনহীন ভাবতে শুরু করবে। যে জাতি এত বছর যাবৎ এত বিশাল বিশাল পাথরের চাপের মধ্যে ছিল তাকে সম্পূর্ণ ভারমুক্ত করা হলে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।
আমি নিজেও ভারমুক্ত হতে চাইছিলাম:) কিন্ত সমস্যা সৃষ্টি করল এলজিআরডি মন্ত্রী/:)। উনি সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার চিন্তা করে গত ২৬ মার্চ সরাসরি বলে দিলেন জাতিকে এত সহজেই ভারমুক্ত করা হবে না। এটা সময়ের ব্যাপার আরো ৫/৬ বছর লাগবে এমনকি তা বছরের পর বছর চলতে থাকবে।
তাই আমি যে এত সহজেই ভারমুক্ত হচ্ছিনা তা মুটিমুটি নিশ্চিত.....
ধন্যবাদ সবাইকে.
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×