ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ১৭ তারিখ থেকে অথচ সরকার ইতিমধ্যেই আমাদের নিয়ে পুতুল খেলা শুরু করেছে।
সরকার ঢাকার রাস্তা থেকে অসংখ্যা পুরাতন ও আনফিট বাস তুলে নিয়েছে। অথচ এর জন্য কোন বিকল্প যানবাহন এর ব্যবস্থা গ্রহণ করেনি। এর ফলে সমস্ত ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে লোকজনের জীবনে নেমে এসেছে দূর্বীষহ যাতনা। লোকজন ২/৩ ঘন্ট আগে বাসা থেকে বের হয়েও আফিসে যেতে পারে না। এমনকি জীবনের ঝুঁকি নিয়েও বাসে উঠতে হচ্ছে লোকজনকে। সন্ধ্যার সময় বনাণী কাকলী এলাকা লোকের মিছিলে পরিণত হয়। ২/৩ ঘন্টা অপেক্ষা করেও জীবনের ঝুঁকি নিয়ে লোকজনকে বাড়ী ফিরতে হয়।
এটা নিশ্চিত ভাবেই বলা যায় বিশ্বকাপকে সফলভাবে সম্পন্ন করার জন্যই সরকার এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে পারে কেনো এর বিকল্প ব্যবস্থা পূর্ব হতে গ্রহন করা হয়নি। আসলে সরকারের হাতে ২০০ টি নতুন বাস আছে, যা সরকার ঠিক বিশ্বকাপ শুরুর দিন থেকে রাস্তায় নামাবে।
আমরা অবশ্যই বিশ্ববাসীর সামনে একটা সুন্দর বাংলাদেশ তুলে ধরতে চাই। তার মানে এই না সারা ঢাকা বাসীকে নিয়ে সরকার পুতুল খেলবে। নতুন বাসগুলো পুরাতন বাসগুলো তুলে নেওয়ার সাথে সাথে রাস্তায় নামলে কি ২০/২৫ দিনে পুরাতন হয়ে যেতো?
দয়া করে আমাদের নিয়ে সমস্ত ধরনের পুতুল খেলা বন্ধ করেন । অচিরেই ঢাকার রাস্তায় পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


