somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়ে, তুমি কবে শিখবে?

১১ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়ে, তুমি কবে শিখবে?
আজকাল মেয়েদের যাতায়াতের সুবিধার জন্য সরকার কর্তৃক কিছু আসন বরাদ্দ করা হয়েছে (এ’টার ভাল দিক খারাপ দিক নিয়ে না হয় পরে কথা বলা যাবে)কিন্ত তবুও মেয়েদের সমস্যা কিছুমাত্র কমেছে বলে মনে হয় না। বাসে বেশি ভীড় থাকলে বাস কর্তৃপক্ষ মহিলা যাত্রীদের বাসে উঠাতে চায় না। কারণ ভীড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে না, ভীড় কি, খালি বাসেই দাঁড়ালে পারে না। এদের যেনও পায়ে কোন শক্তি নাই, তেমনি নাই হাত দিয়ে কিছু ধরে থাকার বল। আবার ভীড় দেখে বাসে উঠলেও বাসে উঠার পর বাজখাঁই কিংবা ক্যানক্যানে গলায় সিট এর জন্য হেল্পারের সাথে ঝগড়া করতে দেখা যায়। বর্তমানে দেশে বিশেষ করে ঢাকা শহরে যা হারে মানুষ বাড়ছে, সবাই যদি সীটে বসে চলাচল করতে চায়, তাহলে রাস্তা জুড়ে সারি সারি করে বাস দাঁড়িয়ে থাকবে শুধু, চলতে পারবে না। পরিস্থতিটা নারী-পুরুষ নির্বিশেষে সবার মাথায় থাকা উচিৎ।
শুধু এইটাই না, আরো কারণ হলো, সবাই বাড়ীর দরজায় বাস থেকে নামতে চায়। একজন ছেলে সহজেই বাসের গতি শূণ্য হওয়ার আগেই নামতে পারেন, কিন্ত একজন মহিলা তা পারেন না। মহিলা উনার বাসার সামনের দরজা পার হওয়ার সময় নামার জন্য যেভাবে ড্রাইভার,হেল্পারকে চিৎকার মাথা খারাপ করেন তা সত্যি বিরক্তিকর। আবার পুলিশ সার্জেন্ট সামনে থাকলে তারাও পারেন না থামাতে। এই অবস্থায় হেল্পার বারবার বাম পা দিয়ে নামতে বললেও তারা যেন বেশি করে ডান পা দিয়ে নামার চেষ্টাই করেন। এবং যা হবার, তাই হয়, শিকার হন দূর্ঘটনার।
তাই দেখা যায় একজন নারী ঘন্টার পর ঘন্টা বাসের জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু কোন বাসে উঠে সময়মত অফিসে বা বাসায় পৌছুঁতে পারছেন না। এই সব কারণে অনেক পরিবারই বাড়ীর মহিলাদের চাকরীও করতে দিতে চান না। আবার অফিসও মেয়েদের চাকরী দেয়ার আগে এইসব ভেবে না নেয়ার চেষ্টা করে। দূর্বলদের সবাই দূর্বল করেই রাখতে চায় আধিপত্য ধরে রাখার জন্যই। কিন্তু মেয়ে, কবে তোমার হাত-পা গুলো শক্ত করে দাঁড়িয়ে থেকে স্বাভাবিকভাবে চলা ফেরা করতে পারবে? পরিবারকে বুঝিয়ে দিবে মেয়েদের চলাফেরায় ছেলেদের চেয়ে বেশি খরচ হয় না? কবে জানবে যে নামার সময় বাম পা দিয়ে নামলে পড়ে গিয়ে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা ৮০% কমে ভাবে ? মেয়ে, তুমি কি শুধু পুরুষের প্রেরণা, শক্তি হিসেবেই পরোক্ষ যুদ্ধ করতে চাও? নিজের হাত-পা শক্ত করে কবে সম্মুখ যুদ্ধ নামবে এবং জয়ী হবে? কবে শিখবে তুমি এই দ্রুতগামী জীবনযুদ্ধে জয়ী হওয়ার কৌশল?
বি.দ্র. এখানে বাসে আরো অন্যান্য অসুবিধাগুলোকে ইচ্ছা করেই পাশ কাটীয়ে লেখা হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×