somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুন্যর কাটাতারে ঝুলন্ত বাংলাদেশ

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সীমান্তে বি এস এফ এর আবারো হত্যাকাণ্ড।


ফেলানী হত্যার বিচার প্রক্রিয়া যখন শুরু হয় তখন লীগ সমর্থিত কিছু ব্লগার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রানালয়ের ক্ষমতা নিয়ে খুব উচ্ছাস করেছিলো। আমরা দেখলাম ক্ষমতার নুমনা। যদি ভারত সীমান্তে হত্যা বন্ধ করত, তাহলে বুঝতাম তারা সত্যি বিচার করবে। একদিকে সীমান্তে হত্যাকান্ড অব্যাহত থাকবে, অপরদিকে হত্যাকান্ডের বিচার করবে এই চিন্তাই হাস্যকর। আমরা তেমনি একটা হাস্যকর প্রস্তাব তাদেরকে দিয়েছিলাম, প্রত্যুত্তরে তারাও আমাদের সাথে রসিকতা করল, নির্মম ভাবে।

আমাদের জনপ্রতিনিধিরা হয়েছেন জনগনের নেতা। নেতারা জনগনের কথা মানে না, উল্টো তাদের কথা মানতে জনগনকে বাধ্য করা হয়। সরকার যে কিছু করতে পারবে না এটা সবাই জানি। বিরোধী দল এ জন্য কোনদিন প্রতিবাদ করবে না, বরং ক্ষমতা পেতে ভারত মাতার ছায়াতলেই আশ্রয় খুজবে।

ভেবে পাই না দোষ দিব কাকে? আমরা শুধু মুখে মুখে ভারতের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে নিজেদের গুপ্ত কেশ বিসর্জন দিতে পারি। এসব করে সীমান্তে হত্যা বন্ধ করা যাবে না।

সীমান্ত হত্যার প্রতিবাদে গড়ে তুলুন আরো একটি শাহবাগ, ভারতীয় দূতাবাস ঘেরাও করে জনআন্দোলন গড়ে তুলুন। আমাদের নেতাদের বাধ্য করুন সীমান্তে হত্যার বিষয়টি জাতিসংঘে জোড়ালো ভাবে উপস্থাপন করতে। আন্দোলোন করতে হবে জোড়ালোভাবে যাতে বিশ্ব বিবেককে নাড়িয়ে তোলে।

জানি এতেও সীমান্তে হত্যা বন্ধ হবে না। মানবাধিকার, আন্তর্জাতিক আইন এসব শুধু শক্তিশালীদের জন্য, আমাদের মতো দুর্বল রাষ্ট্রের জন্য নয়। তবুও ফেলানীর আত্মার কাছে আমাদের দায়বদ্ধতা আছে, তার আত্মা এই ভেবে সান্ত্বনা পাবে যে তার ভাইয়েরা মুখ বুঝে অবিচার সহ্য করেনি।

ফেলানী শুধুই একটা কিশোরী নয়, ফেলানী রক্তাক্ত সীমান্তের বাংলাদেশী প্রতীক। ফেলানী শুধুই কাঁটাতারে ঝুলন্ত একটা লাশ নয়, ফেলানী হল সীমান্তে হত্যাকান্ডের শিকার সহস্র বাংলাদেশীর ছায়া। যদি এসব কিছু না করতে পারেন, তাহলে আরো শত সহস্র ফেলানীর ঝুলন্ত লাশ দেখবেন এই শুন্যর কাঁটাতারে। প্রতি মূহুর্তে কাঁটাতারে ঝুলুন্ত ফেলানী ব্যবচ্ছেদ করে দিয়ে যাবে আমাদের ভোঁতা অনুভূতিগুলিকে।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ ভোর ৪:৪৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×