somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশম সংসদ নির্বাচনঃ বৈধতা-অবৈধতা ও ডাইমন্ডীয় ব্যবচ্ছেদ

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুশীলেরা আগামীকালের নির্বাচনের বিরোধিতা করছে। স্বৈরতান্ত্রিক বলে আওয়ামীলিগকে দোষারোপ করছে।
কিন্তু মূল সমস্যা তো কোন দল নয়, মূল সমস্যা হল সংবিধান। সংবিধান অনুযায়ী একছত্র ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী। কোন দলকেই তো দেখলাম না এটা সংশোধনের জন্য চেষ্টা করতে কিংবা আন্দোলন করতে। করবেই বা কেন, ক্ষমতায় গেলে তো তারা এই আইন প্রয়োগ করেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করবে। নিয়ম অনুযায়ী দুই-তৃতীয়াংশ সাংসদের ভোটেই তো আওয়ামীলীগ সংবিধান সংশোধন করেছে, এবং সে অনুযায়ী এই নির্বাচন অবৈধ নয়।
নিরপেক্ষ থাকা সঠিক কোন অবস্থান বলে আমি মনে করি না। জামাত-বিএনপি আমি সমর্থন করি না, তাই স্বয়ংক্রিয় ভাবে আওয়ামীলীগের পক্ষে। কিন্তু, যদি, সুতরাং, নতুবা এসব ব্যবহার না করে আমি সরাসরি আমার মত ব্যক্ত করছি, এবং আমার মতের পক্ষে কিছু যুক্তিও তুলে ধরার চেষ্টা করছি।

যারা এই নির্বাচনের বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য আমার কাছে পরিস্কার।

১. জামাত-বিএনপি এই নির্বাচনের বিরোধীঃ কারণ তারা ক্ষমতায় গিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেশকে একটি মিনি পাকিস্তান বানাবে। (চুরি বাটপারি বাদ দিলাম)

২. বাম দলগুলি বিরোধিতা করছেঃ কারণ তারা ক্ষমতায় গিয়ে আওয়ামীলীগের নেতাদের মত সম্পদের পাহাড় গড়বে।

বিএনপি-জামাত সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তারা ক্ষমতায় ছিল বলে তাদের স্বরূপ আমরা জানি।
বামদের নিয়ে কিছু বলা প্রয়োজন। বামদের উদ্দেশ্য পরিস্কার, তারা সমাজতন্ত্রের মাধ্যমে কৃষক-শ্রমিকদের শোষণ থেকে মুক্ত করতে চায়, প্রগতিশীল বাংলাদেশ গড়তে চায়। তারপরেও বামদের উপর জনগন কেন ভরশা রাখে না?
আসলে বামদের তাত্ত্বিক দিকটি যতটা শক্তিশালী, ব্যবহারিক দিক ততটাই দুর্বল। সাংগঠনিক ভাবে তারা দুর্বল, জনগনের কাছে তাদের দর্শন পৌছাতে বামরা ব্যর্থ হয়েছে। বক্তৃতায় অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন।
বামরা মুক্তিযুদ্ধের পক্ষে এবং তারা ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে এ বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু সর্বদলীয় নির্বাচন হলে যে বামরা ক্ষমতায় যাবে তার নিশ্চয়তা কি?

নির্বাচন, গণতন্ত্র এসব বড় বড় তত্ত্বের চেয়ে এখন জরুরী হল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা। নির্বাচন এক বছর পরেও করা যাবে, কিন্তু এই বিচার একবার বন্ধ হলে আর শুরু করার মত সময় পাব না। একবার বিচার বন্ধ হয়ে যাওয়ায় পুনরায় শুরু করতে তিন দশকেরও বেশী সময় লেগেছে। এর মাঝে পাকিস্তানপন্থীরা ছানা পোনা প্রসব করে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করেছে। আবার যদি বিচার বন্ধ হয়ে যায় তাহলে পুরনো শকুনেরা আবারো তাদের ছানা পোনা দিয়ে দেশ ভরে দিবে, তখন যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা বলেন, আপনার স্থান হবে পাবনাতে। এই বিচার বন্ধ হয়ে গেলে আপনারা " আমার সোনার বাংলা " গানটি আর গাইতে পারবেন না, দিনরাত " পাক সাদ জমিন সাদ বাদ " গাইতে গাইতে মুখে ফেনা তুলবেন। লিখে রাখেন ডাইমন্ডের কথা।

এটা ঠিক যে, যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে আওয়ামীলীগ আবার ক্ষমতায় যেতে চায়। কিন্তু আমাদের মাঝে আর কোন বিকল্প নেই। দেশ স্বাধীন করতে আমাদের ৩০ লক্ষ প্রাণ দিতে হয়েছে, মানুষের প্রানের চেয়ে মূল্যবান কিছু নেই, হতে পারে না। এই বিচারের বিনিময়ে আমাদের অতটা ত্যাগ স্বীকার করতে হবে না। মানুষের তৈরি কিছু নিয়ম ভাঙ্গতে হবে মাত্র।

আওয়ামীলীগের নেতারা ক্ষমতায় থেকে অনেক অর্থ উপার্জন করেছে, দুর্নীতি করেছে, স্বৈরতান্ত্রিক ভাবে দেশ শাসন করেছে। তাই আমরা আর আওয়ামীলীগকে চাইনা। কিন্তু আপনি কততুকু নিশ্চিত যে অন্য কোন দল ক্ষমতায় গিয়ে একই কাজ করবে না?

ছোট বেলায় ঈসপের দুটি গল্প পড়েছিলাম। এখনকার প্রেক্ষাপটে গল্প দুটি প্রাসঙ্গিক।

প্রথম গল্পঃ এক শেয়াল জোঁক ভর্তি একটা নদী পার হচ্ছে। নদী পার হওয়ার সময় শেয়ালের পুরো শরীরে জোঁক সেঁটে গিয়ে রক্ত পান করতে লাগল। এটা দেখে একটা পাখি শেয়ালের প্রতি দয়াপরবশ হয়ে জোঁক গুলি খুলে দেওয়ার জন্য শেয়ালকে প্রস্তাব করল।
তখন শেয়াল বলল, তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রতি সহানুভূতি দেখানোর জন্য। এই জোঁক গুলি রক্ত খেয়ে পেট পূর্ণ করেছে, আর খুব বেশী খেতে পারবে না। কিন্তু যদি এদের খুলে দাও, তাহলে আবার ক্ষুধার্ত এক ঝাঁক নতুন জোঁক এসে আমার শরীরে ঝাঁপিয়ে পড়বে। তারচেয়ে বরং এরাই থাক, তাহলে আমাকে আর নতুন করে রক্ত হারাতে হবে না।
দ্বিতীয় গল্পঃ এক লোক তার গাধাকে জমিতে ঘাস খাওয়াতে নিয়ে গেছে। হটাৎ লোকটি দূরে একদল ডাকাতকে দেখতে পেল। সে তার গাধাকে বলল, এক দল ডাকাত এদিকে আসছে, তুই দৌড়ে পাশের ঝোপে চলে যা। তাহলে ওরা আর তোকে নিতে পারবে না।
কিন্তু গাধাটার দৌড়ানোতে কোন আগ্রহ দেখা গেল না, সে উদাসীন ভাবে ঘাস খেতে লাগল। গাধার এই ভাব দেখে লোকটি বিরক্ত হয়ে গাধাকে তারা দিতে লাগল।
গাধা বলল, আপনার কি মনে হয় যে এই ডাকাত গুলি আমার পিঠে আপনার চেয়ে দ্বিগুণ বোঝা চাপাবে।
লোকটি বলল, তা অবশ্য ঠিক না।
তখন গাধাটি উত্তর দিল, তারা যখন আমার পিঠে দ্বিগুণ বোঝা চাপাবে না, তাহলে পালিয়ে যাব কেন। বোঝা যখন টানতেই হবে, তাহলে কার বোঝা টানছি এটা জেনে আমার কি লাভ?


আমার কথা আমি দ্বিধাহীন ভাবে ব্যক্ত করলাম, সিদ্ধান্ত আপনার। আওয়ামীলীগের দালাল বলে আমাকে ট্যাগ দিতে চাইলে, দিতে পারেন। ঈসপের গল্প দুটি একবার মাথায় রেখে চিন্তা করবেন।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ ভোর ৪:৩৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×