সাত হাজার বছর ধরে
ক্রমাগত বেড়ে চলেছি
অন্ধ গুহা থেকে সুদূর মহাকাশ অবধি
ম্যারিয়ানা ট্রেঞ্চ থেকে হিমালয়ের চূড়া
ক্রমেই বাড়িতেছে ক্ষুধা।
প্রতিদিন খেয়ে চলি পাহাড়, নদী, সাগর
টগবগে যুবক আমি
সামান্যে তাই ভরে না উদর
গ্রোগাসে গিলে চলি মাঠ, বন, নগর।
শতাব্দী শতাব্দী ধরে বদলেছি রূপ
হাজার বিপ্লবীর রক্ত মেখে
আমারই মাঝে বসে রুখতে চেয়েছে আমাকে
পারেনি দমাতে সর্বগ্রাসী স্রোত
প্রতিদিন মুখে পুড়ি এক একটি জনপদ
চলেছি বিশাল থেকে বিশালতার পথে
ক্রমাগত নিজের পাতা ফাঁদে
ফিরবার পথ আজ রুদ্ধ
জানি ধ্বংস অনিবার্য্য
অনেক দূর এসেছি আমি
খাবার বিশেষ নাই
নিজ দেহের উপর পড়েছে দৃষ্টি
এই ছিল নিজ হাতে গড়া নিয়তি
খাব এবার নিজেকেই
সাত হাজার বছরের ক্লান্ত আমি
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ ভোর ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



