যে ছাগু আইডি খুলল আজ রাত্রে
তার পোস্টে খবর পেলুমঃ
সে পেয়েছে ছাগুপত্র এক,
নতুন ব্লগের দ্বারে তাই ব্যক্ত
করে অধিকার
সেফ হওয়ামাত্র সুতীব্র মাৎকারে।
বন্দী বুদ্ধিতে নিঃসহায়, তবু তার কী-বোর্ডে হাত
উত্তেজিত, উদভ্রান্ত
কি এক ধার করা প্রতিজ্ঞায়।
তার পোস্ট বোঝে না কেউ;
কেউ দেয় লাইক, কেউ কম্মেন্টে থাপড়ায়।
আমি কিন্তু অফলাইনে বুঝেছি সে পোস্ট
পেয়েছি নতুন ছাগু আওয়ামীলীগ যুগে
অ্যাবাউট পড়ি রেজিস্টার্ড ছাগুর
অস্পষ্ট লীগ-জামাতী পেজে।
এসেছে নতুন ছাগু
তাকে ছেড়ে দিতে হবে স্থান
জীর্ণ ব্লগে ব্যর্থ, মৃত আর
ধরা খাওয়া পোস্টে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু ব্লক খাইনি যতদিন
ব্লগে আছে মাল্টি
প্রাণপণে ব্লগের ভাঙ্গবো সুনাম।
এ ব্লগকে এ ছাগুর লেখা যোগ্য করে যাব
আমি
নব্য ছাগুর কাছে এ আমার অঙ্গীকার।
অবশেষে সব প্রগতি মেরে
আমার ব্লগ পোস্টে নতুন ছাগুকে
দিয়ে যাব পাসওয়ার্ড
লিখবে সে সুবিধামত ইতিহাস।
(সুকান্ত ভট্টাচার্যের " ছাড়পত্র" কবিতার ছায়া অবলম্বনে)
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৪ ভোর ৪:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



