somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পান করার ইতিবৃত্ত

২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে নিজের বাড়িতেই পান করতাম, কিন্তু আমার স্ত্রী বরাবরই পান করার বিরুদ্ধে। তার মতে অকর্মা লোকেরাই পান করে সময় কাটায়। আমি তার সাথে একমত নই, কারণ নিজে অকর্মন্য হলেও বহু কর্মঠ ব্যাক্তিকে অহরহ পান করতে দেখি।
কিন্তু কোন যুক্তিতেই স্ত্রীকে মানাতে পারিনি, শেষে বাধ্য হয়ে বাড়িতে পান করা ছেড়েই দিয়েছি। জ্ঞানীরা কখনো স্ত্রীকে চটায় না, সেটা বুদ্ধিমানের কাজও নয়।

কিন্তু পান না করলে জীবনটা বড্ড পানশে মনে হয়, তাই বারে গিয়েই পান করা শুরু করলাম। বিচিত্র সব মানুষ, বিচিত্র পানাভ্যাস দেখতে দেখতে পান করতে মন্দ লাগে না। কয়েক পেগ বেশি হয়ে গেলে, একটু দেরিতেই বেড় হই।

পানের ব্যপারে আমি খুব সাবধানতা অবলম্বন করি, স্ত্রী যেন কোনভাবেই টের না পায় সে বিষয়ে আমি সদা সতর্ক।
আজ কয়েক পেগ বেশিই পান করেছি, বুঝতে পারলাম যখন বাসগুলোকে মাটির কয়েক ইঞ্চি উপর দিয়ে সাঁ সাঁ করে ছুটে যেতে দেখলাম।

ঘোর লাগা চোখে রিক্সা ভাড়া মিটিয়ে নামতে গেলাম, ওমনি রিক্সাওয়ালা বলে উঠল, স্যার আপনে বেশি ভাড়া দেছেন। খাড়াঁন এট্টু, ভাংতি লয়া আহি।
রিক্সাওয়ালার দিকে ভালকরে তাকালাম, মূলোর মত দাঁত বেড় করে চেয়ে আছে। দাঁত তো নয়, যেন মুখের ভিতরে আস্ত মুলোর দোকান খুলেছে ব্যাটা। বললাম, ভাংতি লাগবে না, বাকি টাকা দিয়ে আরও বেশি মুলো কিনিস।
রিক্সাওয়ালা উজবুকের মত তাকিয়ে আছে যেন মুলোর দোকান সম্পর্কে কিছুই জানে না।
বাহিরে থাকা আমার জন্য সমীচীন নয়, কারণ ইতিমধ্য আকাশে একসাথে আধ ডজন চাঁদ দেখা দিয়েছে।
সাবধানে বাড়ির ভিতর প্রবেশ করলাম, স্ত্রী তখন রান্না ঘরে। স্বস্তির নিঃস্বাস ফেললাম, প্রথমেই মুখোমুখি হতে চাই না, এ বিষয়ে আমি সদা সতর্ক। বাড়তি সতর্কতা হিসেবে আলমাড়ি থেকে একটা বই বেড় করে সোফায় বসে পড়তে লাগলাম, এতে আমার স্ত্রী সহসা সন্দেহ করতে পারবে না, আগেই বলেছি, এসব ক্ষেত্রে আমি বেশ সতর্কতা ও বুদ্ধি খাঁটিয়ে কাজ করি। এই মুহূর্তে যদি বুদ্ধি করে বই না খুলতাম, তবে নির্ঘাত ধরা খেতাম।

বুদ্ধি কাজে দিয়েছে, কারণ ঘন্টা তিনেক বই পড়ছি, আমার স্ত্রী কোন কথা বলেনি।
হঠাৎ রান্না ঘর থেকে চেঁচিয়ে বলল, একঘন্টা ধরে স্যুটকেস খুলে বসে আছো কেন? চোখে মুখে জলের ছিটে দাও, তাহলে মাতালভাব কমে যাবে।

রাশিয়ান রম্য গল্পের ছায়া অবলম্বনে
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×