ফেব্রুয়ারীর ৫ তারিখ থেকে আমরা শাহবাগে ছিলাম যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে, যুদ্ধাপরাধীদের সংগঠন নিষিদ্ধ করার দাবীতে, স্বাধীনতার চেতনায় উজ্বল এক বাংলাদেশের দাবীতে। গানে, স্লোগানে, ক্ষোভে উত্তাপে আমরা শাহবাগকে নিজেদের ঘাঁটি করে নিয়েছিলাম; পুরো পৃথিবীকে আমরা জানিয়ে দিয়েছিলাম আমাদের অস্তিত্বের কথা, আমাদের দাবির কথা, আমাদের প্রাণের কথা।
তারপর বেশ কিছু দিন পেরিয়ে গেছে। ভুলে যাইনি তার কিছুই আমরা, তবে হয়তো স্তিমিত হয়ে এসেছে আমাদের কণ্ঠস্বর, ছড়িয়ে ছিটিয়ে তবু আছি আমরা আমাদের প্রাণের দাবি বুকে চেপে।
এদিকে হয়নি আমাদের দাবির কিছুই; রায় হচ্ছে না, যে রায় হয়ে গেছে তা কার্যকর হচ্ছে না, যুদ্ধাপরাধীদের সংগঠন এখনো সদর্পে বুক ফুলিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দিয়ে যাচ্ছে একের পর এক ধংসাত্বক কর্মসূচী।
আমাদের কি করার আছে? কিছুই কি করার নেই!!! আদালতের রায়ে আমাদের করার কিছু নেই, নির্বাহী বিভাগের সিদ্ধান্তে আমাদের কোনো মতামত নেই, আর সংসদ আমাদেরকে নিয়ে ভাবছেই না!!!
কিন্তু কিছুই কি করার নেই? আছে। আমরা জানিয়ে দিতে চাই আমাদের দাবিতে আমাদের ঐক্যের কথা, আমরা জানিয়ে দিতে চাই আমাদের অসহায়ত্বের কথা, আমরা জানিয়ে দিতে চাই আমাদের ঘৃণার কথা।
সেই ঐক্যের টানে আমরা একত্রিত হচ্ছি আবারো শাহবাগে, আবারো কোনো এক পাঁচ তারিখে, সেই অসহায়ত্বের যন্ত্রনায় আমরা হাতে হাত বেঁধে দাঁড়াচ্ছি, সেই ঘৃণায় আমরা আধঘন্টার জন্য হলেও চোখ ফিরিয়ে নিচ্ছি যুদ্ধাপরাধীদের ধ্বজাধারী জামাত-শিবিরের সগর্বে হেঁটে বেড়ানো দেশের মাটি থেকে; শুধু ফুসফুস ভরে শাহবাগের বাতাস নেবো বলে।
৫ই জুলাই, বিকাল চারটায় আমরা দাঁড়াচ্ছি আমাদের প্রাণের শাহবাগে। হাতে হাত বেঁধে, চোখে কালো কাপড় বেঁধে আমরা আমাদের শরীরের ভাষায় জানিয়ে দিতে চাই – ভুলিনি আমরা আমা স্কোয়াড দের প্রাণের দাবী। চোখের সামনে রাজাকারের আস্ফালন আমরা আর দেখতে চাই না। শাহবাগ সেই কথাটা একবার জানিয়েছে, আমরা সেই কথাটুকু আবারো বলতে চাই, আমাদের সবটুকু শক্তি দিয়েই। আমরা সরকারকে, ট্রাইবুনালকে, দেশবাসীকে জানাতে চাই, আমরা অপেক্ষায় আছি এখনো।
চলে আসছি আমরা সবাই। নিজের দু’হাত বাঁধার মতো দড়ি, এক টুকরো কালো কাপড় নিয়ে। আপনিও আমাদেরই একজন। শাহবাগ আন্দোলন আমরা আমাদের কাঁধেই কাঁধ মিলিয়ে করেছি। আবারো দাড়াতে চাই হাতে হাত বেঁধে।
এই ইভেন্ট আমাদের কোন একক ইভেন্ট না। শহীদ রুমী স্কোয়াড এই ডাক দেয়ার আগেই কথা বলেছে এই লড়াইয়ের অনেক সহযোদ্ধার সাথে। চট্টগ্রামের @তারুণ্য স্কোয়াড আমাদের উদ্বুদ্ধ করেছে আবারো রাস্তায় নামতে। শত প্রতিকূলতার মাঝে চট্টগ্রামে তারা যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে তাদের পাশে পেয়ে আমরা অনুপ্রাণিত।
আমরা ঢাকা, চট্টগ্রামসহ সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগেও একই সময়ে একই দাবিতে সহযোদ্ধারা নামছি হাতে হাত বেঁধে। দেশের বাইরেও যোগাযোগ হচ্ছে অনেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্যে তাদের সাধ্য অনুযায়ী নামবেন জানিয়েছেন।
আমরা বিশ্বাস করি এই উদ্যোগ শতভাগ উন্মুক্ত। দাবি ও চেতনার সাথে সহমত যে কোন ব্যক্তি বা সহযোদ্ধা সংগঠন নিজ নিজ সামর্থ্য ও বৈচিত্রময় উদ্যোগ নিয়ে একই সময়ে দাঁড়িয়ে যাবেন সুবিধামত স্থানে, এটাই আমাদের প্রত্যাশা।
Click This Link
void(1);
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।