"শহীদ বুদ্ধিজীবীদের সবাই পাকিস্তানপন্থী সুবিধাভোগী ছিলেন। শুধু বেতন-ভাতার জন্য তারা পালিয়ে যাননি,
বরং ঢাকায় অবস্থান করেছেন এবং এ কারণেই তারা মৃত্যুবরণ করেছেন। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বেশি বাড়াবাড়ি করা হয়,
বাংলাদেশ স্বাধীন হবে এইটুকু বোঝার মত বুদ্ধি ওই বুদ্ধিজীবীদের ছিল না।
ডিসেম্বর মাসে দেশ স্বাধীন হবে- বাংলাদেশের ওই বুদ্ধিজীবীরা যদি এটা বুঝতে পারতেন, এটি যদি তাদের বুদ্ধিতে কুলাতো,
অতো বুদ্ধি যদি তাদের থাকতো, তাহলে তারা নভেম্বরের শেষদিকে ঢাকা থেকে পালাতেন। তারা মনে করেছেন,
এই দেশ স্বাধীন হবে না, আর হলেও কতদিনে হবে তার ঠিক নেই। আমরা আরো দু’চার বছর বেতন-টেতন ঠিকমতো নিয়ে
ঢাকা শহরে ঠিকই থাকতে পারবো।
যে মানুষগুলো পাকিস্তানের জন্য ডিসেম্বরের ১৩/১৪ তারিখ পর্যন্ত নিজেদের সমস্ত মেধা পাকিস্তানকে দান করেছেন,
তাদেরকে আমরা কি-যে সম্মান দিলাম!"
উপরের কথাগুলো বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি
কাদের সিদ্দিকির বর্তমান অবস্থান অবশ্যই স্বাধীনতা বিরোধীদের পক্ষে,
বঙ্গবীর খেতাব লাগিয়ে তিনি যথেচ্ছ মুক্তিযোদ্ধাদের হেয়, অপমান করে আসছেন।
এবার তার হাত থেকে বাঁচতে পারেনি শহীদ বুদ্ধিজীবীগণ পর্যন্ত!!
লিঙ্কঃ
১)http://www.weeklysonarbangla.net/news_details.php?newsid=10512
২)http://bangla.irib.ir/2010-04-21-08-29-09/2010-04-21-08-29-54/item/51612-শহীদ-বুদ্ধিজীবীরা-পাকিস্তানপন্থী-সুবিধাভোগী-ছিলেন-কাদের-সিদ্দিকী
৩)http://newspage24.com/2013/index.php?m=details&id=3610
৪)http://www.banglanewsonlinebd.com/index.php?option=com_content&view=category&id=62&layout=blog&Itemid=79
৫)http://alltimenews24.com/News/NewsDetail/2403
সবগুলো লিঙ্কে খবর একটাই শুধু যাচাই করার জন্য এতগুলো লিঙ্ক দেয়া ।
কাদের সিদ্দিকির বীরত্বের গল্প প্রথম জানতে পারি হুমায়ূন আহমেদ এর শ্রেষ্ঠ বই "জোছনা ও জননীর গল্প" বইয়ে।
...১৬ ডিসেম্বর জেনারেল আরোরা কাদের সিদ্দিকিকে পাকি জেনারেল নিয়াজীর সাথে পরিচয় করিয়ে দেন।
নিয়াজি কাদের সিদ্দিকির দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলে তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলেন
"যারা নারী ও শিশুদের হত্যা করে, আমি তাদের সাথে করমর্দন করি না"
সেদিন থেকে এই মানুষটাকে আমি অসম্ভব শ্রদ্ধা করতাম, কিন্তু তিনি তার একাত্তরের সম্মান ধরে রাখতে পারেননি।
তার আসল চরিত্র জানতে স্পষ্ট ভাবে জানতে পারি হুমায়ূন আহমেদের "দেয়াল" পড়ে।
কাদের সিদ্দিকির মত মানুষদের জন্য শ্রেষ্ঠ কথাটা বলেছেন হুমায়ূন আজাদ স্যার
"একজন রাজাকার চিরদিনই রাজাকার কিন্তু একজন মুক্তিযোদ্ধা চিরদিন মুক্তিযোদ্ধা নয় "
এই পোস্টে যদি কেউ "ভুল কি বলেছেন" টাইপ কমেন্ট করেন লাথি মেয়ে ব্লক করা হবে কথা দিচ্ছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



