somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাইসব আপনাদের সাথে একটা ব্যাবসা করব, খুবই লাভজনক ব্যবসা !!! পড়লে ঠকবেন না কথা দিচ্ছি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাইসব আপনাদের সাথে একটা ব্যাবসা করব, খুবই লাভজনক ব্যবসা !!! পড়লে ঠকবেন না কথা দিচ্ছ......


আপনারা তো আমাকে চেনেনই, আপনার আর আমার মাঝে বন্ধুত্বের সম্পর্কই হবে
আমাদের এই ব্যাবসার ভিত্তি। তবে ভাই আমার কিছু শর্ত আছে, শর্ত গুলো মেনে নিলেই
শুরু হয়ে যাবে আপনার প্রফিট। ভাগ্যের চাকা ঘুরতে সময়য় লাগবে না মোটেও ......

আমাদের পুঁজি লাগবে মোট একশ টাকা।
এই টাকার পনেরো টাকা দিবেন আপনি আর পনেরো টাকা দিবো আমি,
ভাবছেন বাকি টাকা আসিব কোথা হোতে !!!

সমস্যা নাই, আমার চাচার একটা ব্যাংক আছে কি করতে ?? বাকি সত্তুর টাকা লোন করবো।
আর আমাদের ব্যাবসা হবে ফিফটি ফিফটি পার্টনারশীপে।

তবে আরও দুই একটা কথা আছে, লোন কিন্তু শোধ করবেন আপনি, সুদও দিবেন আপনি।
যদি কোন কারণে ব্যাবসা লস করে... আমি ভাই পরের দিনই আমার টাকা নিয়ে কেটে পড়ব আগের বলে রাখি।
আর যদি দুই একদিন উৎপাদন বন্ধ থাকে আমারে এটার জন্য আপনি জরিমানা দিবেন।

ওহহো... আরেকটা কথা বলতে ভুলে গেছি তো, আমরা যেই জিনিসটা উৎপাদন করবো সেটা আপনি অনেক আগে থেকেই
উৎপাদন আর বিক্রি করে আসছেন আপনাদের ঘরেই।

তবুও এই জিনিস আপনাকে বিক্রি করতে হবে আপনারা এখন যেই দামে বিক্রি করছেন তার তিনগুণ দামে।

খুব বন্ধুত্বপূর্ণ লাভজনক একটা চুক্তি... কি বলেন ?

এবারে একটু মিলিয়ে নিন রামপালের চুক্তিটা

"রামপালের বিদ্যুৎ কেন্দ্রটি হবে দুই দেশের সমান অংশীদারিত্বের ভিত্তিতে।
প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে,বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি নামে একটি কোম্পানিও গঠন করা হয়েছে।
এই প্রকল্পের অর্থায়ন করবে ১৫% পি ডি বি,১৫% ভারতীয় পক্ষ আর ৭০% ঋণ নেয়া হবে। যে নীট লাভ হবে সেটা ভাগ করা হবে ৫০% হারে।
উৎপাদিত বিদ্যুৎ কিনবে পি ডি বি।

বিদ্যুতের দাম নির্ধারিত হবে একটা ফর্মুলা অনুসারে। যদি কয়লার দাম প্রতি টন ১০৫ ডলার হয়
তবে প্রতি ইউনিট বিদ্যুৎ এর দাম হবে ৫ টাকা ৯০ পয়সা এবং প্রতি টন ১৪৫ ডলার হলে প্রতি ইউনিট বিদ্যুৎ ৮ টাকা ৮৫ পয়সা।

অথচ দেশীয় ওরিয়ন গ্রুপের সাথে মাওয়া, খুলনার লবন চড়া এবং চট্টগ্রামের আনোয়ারা তে যে
তিনটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের যে চুক্তি হয়েছে পি ডি বির সাথে সেখানে সরকার মাওয়া থেকে
৪ টাকায় প্রতি ইউনিট এবং আনোয়ারা ও লবন চড়া থেকে ৩টাকা ৮০ পয়সা দরে বিদ্যুৎ কিনবে।
সরকার এর মধ্যেই ১৪৫ ডলার করে রামপালের জন্য কয়লা আমদানির প্রস্তাব চূড়ান্ত করে ফেলেছে।
তার মানে ৮ টাকা ৮৫ পয়সা দিয়ে পি ডি বি এখান থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবো সেটা নিশ্চিত।"


Click This Link


বিদ্যুৎ কেন্দ্র আরো আছে,
সুন্দরবন একটাই।

সুন্দরবন ধংস করে,
আমার মাটি ধংস করে,
আমার নদী ধংস করে,
আমার ফুল ধংস করে,
বাঘ হরিণ বিনাশ করে,

ভারতের দালালিতে,
ভারতের স্বার্থ দেখে,
ডাবল দামে কয়লা কিনে।

বিদ্যুৎ কেন্দ্র চাই না,
বিদ্যুৎ কেন্দ্র হবে না ......

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×