সমন কি | সমন কাকে বলে, কত প্রকার ও কি কি, সমন জারি হলে কি করবেন আজ আলোচনা করব সেটি নিয়েই।
আপনার নামে কেউ যদি মামলা করে, বা আপনি যদি কোন মামলার সাক্ষী হন তাহলে কোর্ট থেকে আপনার নামে যে পত্র আসবে সেটি হল সমন।
সমন দুই প্রকারঃ-
১। আসামীর প্রতি সমন।
২। সাক্ষীর প্রতি সমন।
আসামীর প্রতি সমন কাকে বলেঃ-
ফৌজদারি কার্যবিধির ৬৮ ধারা অনুযায়ী সমন লিখিত ফরমে দেওয়া হয়। ফরমের উপরে আসামীর প্রতি সমন বা সাক্ষী হলে সাক্ষীর প্রতি সমন লেখা থাকে। সমনের দুই কপি থাকে। স্থানীয় থানা পূলিশের মাধ্যমে সমন জারি করা হয়। যাকে সমন দেওয়া হয় তাকে এক কপি দেওয়া হয়। অন্য কপিতে যার উপর সমন জারি হলো তার স্বাক্ষর নেওয়া হয়।
সমন যথা সম্ভব ব্যাক্তিগত ভাবে জারী করতে হয়। তা সম্ভব না হলে ফৌজদারী কার্যবিধির ৭০ ধারায় বলা হয়েছে, যার ওপর সমন জারি করা হয় তাকে পাওয়া না গেলে তার পরিবারের বয়স্ক কোনো পুরুষের কাছে সমন বুঝিয়ে দিয়ে আসতে হবে।
আসামীর প্রতি সমন হলে আসামী আদালতে ব্যাক্তিগত ভাবে বা উকিল মারফত আদালতে হাজির হতে হবে।
সাক্ষীর প্রতি সমন কাকে বলেঃ-
কোন সাক্ষী সমন পেলে তাকে অবশ্যই আদালতে গিয়ে প্রকৃত ঘটনা বর্ণনা করে সাক্ষ্য দেওয়া উচিত।
সমন পেয়ে আদালতে কীভাবে হাজির হতে হয় তা অনেক সাক্ষীই জানে না।
সাক্ষী হিসেবে আদালতে হাজির হতে ভয়ের কোনো কারণ নেই। সাক্ষী আদালতের কাছে বা আইনের চোখে অত্যন্ত সম্মানিত ব্যক্তি।
সাক্ষীর প্রতি সমন জারী হলে সাক্ষীকে সমনটি নিয়ে সংশ্লিষ্ট আদালতের কোর্ট সাব-ইন্সপেক্টরের সঙ্গে দেখা করতে হয়। কোর্ট সাব-ইন্সপেক্টর তার সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করবেন।
আইন বিষয়ে আর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুনঃ https://goo.gl/59J23N
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



