somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর বুকে প্রথম বারিধারা

০৯ ই জুলাই, ২০১৯ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের বৃষ্টিস্নাত বিকেলটা তিলোত্তমাকে উৎস্বর্গ করেছি।

কিন্তু এই মোহনীয় বৃষ্টি ও তো একদিন পৃথিবীর বুকে প্রথম নেমে এসেছিল! প্রথম বৃষ্টির সূচনা কিভাবে হয়েছিল আজ বৃষ্টি দেখতে দেখতে সে কথাই মনে হল। তার পর হঠাত মনে হল ডাঃ মনোমোহন দাসের “পৃথিবীর কথা” বইতে তিনি উল্ল্যেখ করেছেন কিভাবে প্রথম বৃষ্টির সৃষ্টি হয়েছিল।

পৃথিবী তখন আজকের মত কঠিন অবস্থায় ছিল না। প্রানের উদ্ভব হয় নি তখনো। বায়ুমন্ডল ও ছিল না। পৃথিবী ছিল তরল অবস্থায়। তরল পৃথিবীর অভ্যঃন্তর থেকে তখন হিলিয়াম ও হাইড্রোজেন বের হত এবং মহাশূন্যে মিলিয়ে যেত। পৃথিবীর উত্তাপ যখন একটু একটু করে কমতে শুরু করল তখন অন্যান্য গ্যাস, জলীয় বাষ্প, কার্বনডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন সহ আরো যে ভারি ভারি গ্যাস ছিল সেগুলোও আস্তে আস্তে বের হয়ে আসতে শুরু করে।

কিন্তু এই গ্যাসগুলি হিলিয়াম বা হাইড্রোজেন এর তুলনায় বেশি ভারি ছিল, তাই পৃথিবীর আকর্ষন বল কাটিয়ে মহাশূন্যে মিলিয়ে যেতে না পেরে ভূপৃষ্ট থেকে কিছুটা উচ্চতায় ভাসতে থাকে এবং পৃথিবীর বায়ুমণ্ডল সৃষ্টি করে। এভাবে বহু কোটি বছর পার হয়ে গেলে পৃথিবী আরো শীতল হয় এবং বায়ু মন্ডলের যে জলীয় বাস্প ছিল তা জমাট বাধতে শুরু করে। জমাট বেঁধে সৃষ্টি করে মেঘের।

এত পরিমান মেঘ হয়েছিল যে বহু হাজার বছর আবার অন্ধকার হয়েছিল মেঘের কারনে এই পৃথিবী। সূর্যের আলো প্রবেশ করতে পারত না। তাই পৃথিবী আরো কিছুটা ঠান্ডা হয়ে যায় এবং জলীয় বাষ্প আরো কিছুটা জমাট বেঁধে ভারি হয়ে যায়। হঠাত একদিন এই পৃথিবীর বুকে নেমে আসে বৃষ্টি! হাজার বছরের জমানো মেঘ, শত শত বছর ধরে উষ্ণ পৃথিবীর বুকে বর্ষন করতে থাকে শীতল পানির ধারা। শত শত বছরের বৃষ্টিতে সৃষ্টি হয় নদ নদীর।

এভাবে শত শত বছরের বর্ষনের ফলে পৃথিবী আরো স্নিগ্ধ ও শীতল হয়। বৃষ্টির বেগ ও কমে আসে এক সময়। যে নিবিড় মেঘের জালে পৃথিবী আবৃত ছিল হাজার হাজার বছর, তাও এক সময় অপসারিত হয়। আবার সহস্র বছর পর পৃথিবীর বুকে এসে পরে স্নিগ্ধ উজ্জ্বল সূর্য কিরণে উদ্ভাসিত হয়ে উঠে। তৈরী হয়ে যায় প্রান সৃষ্টির এক অনন্য আবহাও।

আজকের আবহাওয়া আমাকে নিয়ে গিয়েছিল সেই প্রাগৈতিহাসিক পৃথিবীতে......
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

সুন্দর বাংলাদেশের জন্য

লিখেছেন শোভন শামস, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০২


বাংলাদেশের মানুষ যারা দেশ থেকে বিপুল সম্পদ নিয়ে বিদেশে পালাতে পারবে না তাদেরকে এই দেশের উন্নয়নের জন্য প্রস্তুত করে কাজে লাগাতে হবে। আমাদের যুবকদেরকে দেশের উন্নয়ন কার্যক্রমে অবদান রাখা থেকে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ব্লু মার্লিন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৭



ইনানী বিচের এক কোণে নির্জন কটেজে বসে ৪৪ বছর বয়সী রসায়নের প্রফেসর রেহান আশরাফ যখন তার ডায়েরির পাতায় মার্সিডিজ S-Class গাড়ির এসি সিস্টেমের ড্রয়িং করছিলেন, তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

মাফিয়া ট্রাম্পের নজর এবার ফুটবল বিশ্বকাপে....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫


একটা ফোন কল কতটা শক্তিশালী হতে পারে, সেটা এবার হাড়ে হাড়ে টের পেল গোটা ফুটবল দুনিয়া। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মার্কিন ফুটবলার বালোগুনের নিষিদ্ধ থাকার কথা ছিল বেলজিয়াম... ...বাকিটুকু পড়ুন

তুমি আমি চিরন্তন

লিখেছেন সামিয়া, ০৭ ই জুলাই, ২০২৬ রাত ২:০৮



মানুষজন আমাকে জিজ্ঞেস করে, তোমার সঙ্গে নাকি আর যোগাযোগ নেই? আমি শুধু হাসি। কীভাবে বোঝাই, কথা না হলেও কিছু মানুষ প্রতি রাতেই এসে মনের ভেতর চুপচাপ বসে থাকে; ঘুমানোর প্রস্তুতি... ...বাকিটুকু পড়ুন

×