
এদেশে নাগরিকের অধিকার আদায় করার জন্য মরতে হয়, ভদ্র ভাষায় বলতে গেলে জানের সাদকা দিতে হয়। নইলে আমরা আমদের নাগরিক অধিকার আদায় করতে পারি না।
দেশটাকে বাংলাদেশ করতে ৩০ লক্ষ জানের সাদকা দিয়েছি, বাংলাকে মাতৃ ভাষা করতে অনেক তরুনকে সাদকা করতে হয়েছে নিজেদের প্রান।
দেশে মহাসড়ক গুলোতে পারাপারের জন্য ফুট ওভার ব্রিজ ও করা হচ্ছে গুনে গুনে যেখানে যেখানে দুই একজন মারা যাচ্ছে সেখানে সেখানে।
পেঁয়াজের দাম এই কয়েকদিন এ যে ইতিহাস করে ফেলবে তাই বা কে জানত। পৃথিবীর সবচেয়ে মূল্যবান পেঁয়াজ গুলো এখন আমরা খাচ্ছি! এতো আমাদের গর্বের বিষয়!
পেঁয়াজের দাম হাতের নাগালে আনতে হলেও হয়ত দুই একজনের জানের সাদকা প্রয়োজন। নইলে এই দামের উর্ধগতি কোন গদির লোক থামাবে না।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





