somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

.. আমার স্বাধীনতা দিবস ২০১০ ..

২৭ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারারাত ঘুমাইনি। কি করে করে যেন রাত চলে যায়। ভোরের দিকে ফেসবুকে স্ট্যাটাস দিলাম ".. রাত্রি যেন প্রেয়সী, নির্ঘুম কাটে রাত এখন .." সোলস্ ব্যান্ডের গান। নাস্তা যখন করলাম, তখন মনে হয় সকাল ৭টা।

৯টার দিকে নাজমুল ভাই ফোন দিলেন :
- কি করিস?
- ব্লগ পড়ি।
- বের হবি?
- হুম। কখন বের হবা?
- আমিতো এখনই বের হয়ে যাচ্ছি।
- ঠিক আছে। কোথায় আসবা? TSC তে আসি?
- হুম, সেখানে আসলেই ভালো হয়।
- ok. আসতেছি।

রিকশায় করে TSC পৌছলাম ১০টার দিকে। এক হাতে চা আরেক হাতে সিগারেট নিয়ে শুরু হল আমাদের জ্ঞানগর্ভ আলোচনা। 'স্বাধীনতা দিবসের কোন চেতনাই নেই। কারো মাঝে এটা দেথা যাচ্ছেনা। কেউ চেততেছেইনা! এমন দিনে TSC তে মানুষ নেই। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানগুলো কোথায় হচ্ছে?' এইদিয়ে শুরু আমাদের আলোচনা। এরপর ৭ই মার্চ, ২৬শে মার্চ, বঙ্গবন্ধু, ভাসানী, বর্তমান রাজনীতি, যুদ্ধাপরাধী, বিজ্ঞান, ধর্ম ইত্যাদি অনেক কিছু নিয়ে দীর্ঘ আলেচনা শেষে প্রায় ১২.৩০টায় আমরা সেখান থেকে উঠলাম। এর মাঝে আমাদের প্রিয় রেজা আপু(!) আসছে বললো। বেশ কিছুক্ষন হাটাহাটি করার পর রেজা আসলো। আমরা হাটতে হাটতে নীলক্ষেত গিয়ে তেহারী খেলাম (নাজমুল ভাই খাবারে পোকা পেলেন :-*)। খাবার শেষে আমরা আবার ভার্সিটি এলাকায় ঢুকলাম।

আমি সোজা চলে এলাম চারুকলায়। তখন বাজে ৩টা। সেখানে রিমি তার বোন কথনকে নিয়ে এসেছিল যেমন খুশি তেমন আঁকো চিত্রাঙ্কন প্রতিযোগীতায়। প্রথম আলো ব্লগারস মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এটি আয়োজন করেছিল। সেখানে নিবির ভাই এর সাথে দেখা হলো। কথন ছবি একে একটি পুরষ্কারও পেলো।

এরপর আমি ধানমন্ডি ৮/a এর উদ্দেশ্যে রওনা হলাম। যাবার কিছুক্ষন পর মাগরিবের আযান দিল। সেখানে আগে থেকেই নাজমুল ভাই, রেজা আর দীপু ছিল। আমরা দাড়িয়ে কিছু্ক্ষন গল্প করলাম। একটু পর মর্তুজ আসলো, এর কিছুপর দীপক। আমরা একজায়গায় বসলাম। আবার চা সিগারেট হাতে নিয়ে গল্প। গল্প শেষে বাস কাউন্টারের সামনে গিয়ে সবার কাছ হতে বিদায়। দীপক আর আমি বাসে উঠলাম। জ্যাম ছিলনা একদম। খুব তাড়াতাড়ি বাস পল্টন পৌছে গেল। দীপক নেমে গেলো। বাস যখন মতিঝলের উপর দিয়ে গেল তখন দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানের উঁচু উঁচু বিল্ডিং গুলোতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নানারঙের আলোসজ্জায় এলাকা ঝলমল করছে। দেখতে ভালোই লাগলো, তবে আরেকটা কথাও মনে আসলো, এমন লোডশেডিং এর সময় এত আলোসজ্জা না করলেও হতো। যাই হোক, বাসায় যথন আসলাম তখন প্রায় ১০টা বেজে গেছে।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১০ রাত ২:৪৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×